স্মার্টফোনের ব্যাটারী টেকসই রাখার ৬ উপায়

এ্যানড্র‌য়েড স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে। এসব ফো‌নের বাহা‌রি ফিচার আর ব্যবহার নিত্য‌নৈম‌ত্তিক ব্যাপার হ‌য়ে দাঁড়িয়ে‌ছে। কিন্তু সব স্মার্টফোনে একটাই বড় সমস্যা- ব্যাটারি! ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ব্যাটারি খারাপও হয় তাড়াতাড়ি। তবে নি‌চের ৬টা উপায় মেনে চললে যে কোন স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব।

১) ব্যাটারি কখনোই ১০০% চার্জ করা উচিত নয়। কারণ ৮০% চার্জ হওয়ার পরই ব্যাটারির 'সোয়েটিং পিরিয়ড' শুরু হয়। তাই একটু কম চার্জ করা ব্যাটারির জন্য ভালো।

২) ১০% চার্জ নেমে গেলে ফোন ব্যবহার করা উচিত নয়। যত কম চার্জে ফোন ব্যবহৃত হ‌বে, তত বেশি ব্যাটারির উপর চাপ পড়বে। তাই ব্যাটারি ক্ষমতা ১০% নেমে গেলেই তৎক্ষণাৎ চার্জ দেওয়া উচিত।

৩) বাইরের উত্তাপ ফোনে যত কম লাগে, তত ভালো। কারণ ফোন যত গরম হয়ে ওঠে, ততই ব্যাটারির ক্ষমতা কমে। তাই ফোন হাতে না রেখে ব্যাগের ভিতর রাখা ভালো।

৪) পাওয়ার ব্যাঙ্ক, অ‌টো চার্জার, অন্য ফো‌নের চার্জার দিয়ে বেশি চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয়।

৫) চার্জে থাকা অবস্থায় কাজ করলে ফোন গরম হয়ে ওঠে। এতে ব্যাটারির খুব ক্ষতি হয়। কোনও কেসের মধ্যে রেখে চার্জ দিলেও ব্যাটারি গরম হয়ে ওঠে।

৬) ব্যাটা‌রি ওভার চার্জিং করা উচিত নয়। এর ফলে ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়।

^
^
ফো‌নের ব্যাটারী, স্মার্টফোনের ব্যাটারী ভালো রাখার টিপস, ব্যাটা‌রি দীর্ঘস্থায়ী করার উপায়

বি‌ভিন্ন স্ব‌প্নের ব্যাখ্যা: পর্ব-১২

স্ব‌প্নের ব্যাখ্যা সম্প‌র্কে ইমাম ইবনুল কা‌য়্যিম রহ. এর কিছু  বক্তব্য
বাস্তব জীবনে ঘটবে এমন কিছু আকৃতি-প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামীন তার বান্দাদের দেখিয়ে থাকেন। এ দেখানোটা স্বপ্নে কখনো সরাসরি আবার কখনো ইঙ্গিত বা প্রতীকি বার্তায় হয়ে থাকে।
যেমন- আমরা বলে থাকি যে,
* স্বপ্নে কাপড় বা জামা দেখার মানে হল দীন-ধর্ম। যদি কাপড় ভাল ও বড় দেখা হয়, তবে তা দীন-ধর্ম, তাকওয়া-পরহেজগারীর উন্নতি নির্দেশ করে। আর তা যদি মলিন, সংকীর্ণ, ছিড়া-ফাটা দেখা হয় তবে তা দীন-ধর্মের অবনতি বলে মনে করা হয়ে থাকে।
দীন -ধর্ম যেমন মানুষের আত্মাকে রক্ষা করে, পোশাক তেমনি মানুষের শরীর-স্বাস্থ্যকে হেফাজত করে। এ জন্য পোশাক আর ধর্ম একে অপরের ইঙ্গিত

ভালো ঘুমের উপায় ও ঘুম না হ‌ওয়ার ক্ষতি

রাতে যার ঘুম হয় না তার সঙ্গে যে থাকে তারও ঠিকমতো ঘুম হয় না। আর ঠিকমতো ঘুম না হলে এর নানারকম ক্ষতিকর প্রভাব পড়ে শরীর ও মনে। এমনকি ব্যক্তিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়।
যুক্তরাজ্যের রয়েল কলেজ অব সাইকিয়াট্রিক তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ঘুম সম্পর্কিত একটি নিবন্ধ। চলুন জেনে নেওয়া যাক ঘুম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘুম ভালো না হওয়ার জন্য অধিকাংশ সময় আমাদের দৈনন্দিন অভ্যাসই দায়ী। রাত জেগে টিভি দেখা, ফেসবুক চালানো, ইন্টারনেট আসক্তি, ভিডিও গেম খেলা, মোবাইল ফোনে কথা বলা, গল্প করা, রাতে বার বার কফি পান করার কারণেও ঘুমে সমস্যা দেখা যেতে পারে। এ অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসতে পারলেই অনেকের ক্ষেত্রে ঘুমের

ঘর বাড়ি‌র সৌন্দর্য বাড়া‌তে অ‌র্কিড লাগা‌নোর নিয়ম

বাড়িতেই দৃষ্টিনন্দন অর্কিড লাগাতে চান? নিয়মগুলো জেনে নিন
অর্কিড অনেকেরই প্রিয়। কিন্তু এ অর্কিড যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে কেমন হয়? এক্ষেত্রে অনেকেরই ধারণা অর্কিড লাগানো কিংবা বড় করা কঠিন। তবে বাস্তবতা হলো, কিছু অর্কিড রয়েছে যেগুলোকে সহজেই বড় করা যায়। এ লেখায় তুলে ধরা হলো অর্কিড পালনের কিছু নিয়ম। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


১. শুরুর চ্যালেঞ্জ
অর্কিড পালন করা অনেকাংশে নেশার মতো। আপনি যদি একবার অর্কিড ভালোভাবে পালন শুরু করতে পারেন তাহলে পরবর্তীতে এজন্য আগ্রহের অভাব হবে না। বাজারে বা নার্সারিতে যেসব অর্কিড পাওয়া যায় সেগুলোর অধিকাংশই হাইব্রিড প্রজাতির। এগুলো লালন-পালন কঠিন নয়। বাড়ি কিংবা অফিসে সামান্য কয়েকটা বিষয়ে মনোযোগী হলেই আপনি এটি পালন করতে পারবেন।

২. প্রথমে পালন করতে
আপনি যদি অর্কিড পালন শুরু করতে চান তাহলে মনে রাখতে হবে এমন সব অর্কিড নিন যেগুলো পালন করা সহজ। এক্ষেত্রে মথ অর্কিড হতে পারে একটি

তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টার ব্যর্থ করে দেয়া হয়েছে। সরকার আবার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্রোহের অবসান ঘটেছে, সারা দেশে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে।
অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরীয় এলাকায় অবকাশ যাপন করছিলেন। তিনি অভ্যুত্থানের খবর পেয়েই দৃঢ়ভাবে তা প্রতিরোধের নির্দেশ দেন। তিনি রাজধানীতে ফিরে আসার উদ্যোগ নেন।
শুক্রবার রাতে সামরিক বাহিনীর একটি অংশ দাবি করেছিল, তারা দেশের সব নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা সারা দেশে সামরিক আইন কারফিউ জারি করেছে। ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর

আঙ্গুল দি‌য়ে রোগ সমাধান : অ্যাকুপ্রেসার

হাতের কাছেই রোগের ওষুধ। বুড়ো আঙুলে চাপ দিলে সারতে পারে হৃদরোগ। কড়ে আঙুলে মৃদু চাপ সারিয়ে দিতে পারে মাথার ব্যথা। বহুল পরিচিত এই চিকিত্‍সা পদ্ধতির নাম অ্যাকুপ্রেসার। শারীরিক সমস্যার সমাধানে অনেকেই ওষুধ খাওয়ার বদলে খোঁজেন চিকিত্‍সার বিকল্প পদ্ধতি। সেরকমই একটি বিকল্প  চিকিত্‍সা পদ্ধতির নাম রিফ্লেক্সোলজি বা অ্যাকুপ্রেসার। এই পদ্ধতি অনুসারে শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেসার পয়েন্টকে চিহ্নিত করা হয়। এক-একটি প্রেসার পয়েন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই প্রেসার পয়েন্টগুলিকে স্পর্শ বা ম্যাসাজের মাধ্যমে ওই জড়িত অঙ্গগুলির রোগ সারিয়ে তোলা

জঙ্গি জন্ম নেয় না, সৃষ্টি করা হয়

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিশওয়াল দুই দিনের ঢাকা সফরে এসে ভর ও ভার কেন্দ্রগুলোর পালস রেট বুঝতে চেষ্টা করেছেন। ভারতের রাষ্ট্রদূতের সাথে তার ১ ঘণ্টার মতবিনিময় তাৎপর্যহীন নয়। তবে যারা বিশ্বরাজনীতিতে মার্কিননীতির ব্যাপারে খোঁজখবর রাখেন, তারা নিশা দেসাইর সফর নিয়ে বাড়তি আবেগ দেখাতে যাবেন না। আরো যারা ইরাক যুদ্ধের খতিয়ান জানেন, আফগান যুদ্ধের দলিল ও বায়া দলিল দেখেছেন, তারা মধ্যপ্রাচ্যে বানরের পিঠা ভাগের কাণ্ডকীর্তি সম্পর্কেও জ্ঞাত। ‘ওরা সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ফুঁক দেয়।’ আমাদের গণতন্ত্র ও নির্বাচন হলো কি হলো না, সরকার নির্বাচিত কি নির্বাচিত নয়, তা নিয়ে পশ্চিমাদের বক্তব্য গতানুগতিক। সে তুলনায়

হো‌টেল রেস্টু‌রে‌ন্টে চাক‌রির বিজ্ঞ‌প্তি

► ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার (ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনস)। মার্কেটিং, ম্যানেজমেন্ট, কমিউনিকেশনস বা ব্যবসায় স্নাতক। ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই।

আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।

সূত্র : bdjobs.com

► ক্যাপরিকনস ওয়ার্ল্ড রেস্টুরেন্ট

পদ ও যোগ্যতা : ম্যানেজার ফর এ চায়নিজ রেস্টুরেন্ট। স্নাতক। অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ওয়েটার—এইচএসসি। ক্লিনার—অষ্টম শ্রেণি পাস।

আবেদনের শেষ তারিখ : ৪ আগস্ট।

আবেদনের নিয়ম : সিভি পাঠাতে হবে ম্যানেজিং ডিরেক্টর, ক্যাপরিকনস ওয়ার্ল্ড লিমিটেড, ফ্ল্যাট-এ২, হাউস-৪৯৭, রোড-৩৩, ডিওএইচএস-মহাখালী, ঢাকা-১২০৬ অথবা ইমেইল করতে হবে mrahman@capricornsworld.com ঠিকানায়।

সূত্র : bdjobs.com

বাংলা‌দে‌শের বি‌ভিন্ন ব্যাংকের চাক‌রি

ব্যাংক জবঃ

► আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড

পদ ও যোগ্যতা : হেড অব লিগ্যাল। এলএলবি (অনার্স), এলএলএম। ১০ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ১৬ জুলাই।

পদ ও যোগ্যতা : আইটি অডিটর। কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক বা মাস্টার্স। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ২১ জুলাই।

পদ ও যোগ্যতা : পাবলিক রিলেশন অফিসার। স্নাতকোত্তর বা মাস্টার্স (কমিউনিকেশন, মাস কমিউনিকেশন বা জার্নালিজম মেজর)। ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ৩০ জুলাই।

পদ ও যোগ্যতা : সেলস অফিসার (এসএমই)। ব্যবসায় প্রশাসনে স্নাতক।

২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : ব্রাঞ্চ ম্যানেজার। মাস্টার্স, এমবিএ বা এমবিএম।

৫ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ১৯ জুলাই।

আবেদনের নিয়ম : বিডিজবসের

মাধ্যমে।

সূত্র : bdjobs.com

► ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড

পদ ও যোগ্যতা : অফিসার। ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতিতে এমবিএ বা মাস্টার্স। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ২ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইকোনমিকস বিষয়ে এমবিএ বা মাস্টার্স। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : প্রিন্সিপাল (ট্রেনিং ইনস্টিটিউট)। মাস্টার্স। ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : নির্বাহী কর্মকর্তা, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। প্রথম অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)।

প্রিন্সিপাল অফিসার, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ফিন্যান্সিং অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট অথবা অর্থনীতিতে এমবিএ বা এমবিএম বা মাস্টার্স। ৪ বছরের অভিজ্ঞতা।

আবেদনের নিয়ম : আবেদনপত্র পাঠাতে হবে হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এনসিসি ব্যাংক ভবন, ১৩/১ ও ১৩/২ টয়েনবী সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২৮ জুলাই।

সূত্র : bdjobs.com

► দ্য সিটি ব্যাংক লিমিটেড

পদ ও যোগ্যতা : কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ-কল সেন্টার (কার্ডস)। ৪ বছরমেয়াদি স্নাতক/মাস্টার্স।

আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই।

আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।

সূত্র : bdjobs.com

► স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

পদ ও যোগ্যতা : ব্রাঞ্চ ম্যানেজার। স্নাতক। ১ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ১৯ জুলাই।

আবেদনের নিয়ম : লিংকডইনের মাধ্যমে।

সূত্র : www.linkedin.com/jobs2/view/153890950

► রায়হান আহমদ আশরাফী

© kalerkantho online

ফায়ার সার্ভিসে কর্মী নেয়া হ‌বে ৪০৭ জন

২৯০ জন ফায়ারম্যানসহ বিভিন্ন পদে মোট ৪০৭ জন নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। শারীরিক যোগ্যতা ও বাছাই পরীক্ষা হবে ২০ থেকে ২৮ জুলাই। বিস্তাারিত জানাচ্ছেন এম ফরহাদ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োজিত যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) আনিস মাহমুদ জানান, ফায়ারম্যান নেওয়া হবে ২৯০ জন। নার্সিং অ্যাটেনডেন্ট দুজন ও ডুবুরি সাতজন। পদগুলোতে আবেদনের যোগ্যতা এসএসসি। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি। ফায়ারম্যান পদের জন্য সাঁতার ও হালকা গাড়ি চালনা ও ডুবুরি পদের জন্য ডুবুরির কাজে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভার নেওয়া হবে ৫৫ জন। যোগ্যতা অষ্টম শ্রেণি পাস, থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও ওজন ন্যূনতম ১১০ পাউন্ড।

মাস্টার ড্রাইভারের (মেরিন) একটি পদের সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে। সহকারী মেকানিক, লেদ মেশিনম্যান, বোরিং মেশিনম্যান, মিলিং মেশিনম্যান পদে দুজন করে নেওয়া হবে। এসএসসি বা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডকোর্সধারী হলে আবেদন করা যাবে। অয়্যারলেস মেকানিক পদে নেওয়া হবে পাঁচজন। যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন নিয়োগ পাবেন। যোগ্যতা এইচএসসি। প্রতিমিনিটে টাইপের গতি থাকতে হবে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ। স্টোর সহকারী একটি পদে এইচএসসি হলে আবেদন করা যাবে। ওয়েল্ডার ও ইলেকট্রিশিয়ান পদ দুটি করে। থাকতে হবে টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ। ওয়েল্ডার পদে লাগবে তিন বছর কাজের অভিজ্ঞতা। কার্পেন্টারের দুটি ও ওয়ার্কশপ হেলপারের চারটি পদের আবেদনের জন্য লাগবে টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ। কার্পেন্টার পদের জন্য লাগবে তিন বছরের অভিজ্ঞতা। অফিস সহায়ক পদ সাতটি, বাবুচি তিনটি, ওজনদার দুটি ও সহকারী হোজ রিপেয়ারারের চারটি পদে আবেদনের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। সহকারী হোজ রিপেয়ারার পদে থাকতে হবে দুই বছরের কাজের অভিজ্ঞতা। ১ জুলাই ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, আবেদন ফরম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট (www.fireservice.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। ১ জুলাইয়ের সমকালে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে bit.ly/29CtFM7 লিংকে। বিজ্ঞপ্তির ক্রমিক নং ১ থেকে ১৪ পর্যন্ত পদের জন্য নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ১০০ টাকা ও ক্রমিক নং ১৫ থেকে ১৮ পর্যন্ত পদের জন্য নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ৫০ টাকার ট্রেজারি চালান কোড নং ১-২২৬১-০০০০-২০৩১-এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা দিতে হবে। জমাকৃত ট্রেজারি চালানের মূলকপি ও সম্প্রতি তোলা ৫ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার সাইজের তিন কপি ছবি ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে। পরীক্ষার দিন আবেদনপত্রসহ সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র ও সব সনদপত্রের মূল কপি।

পরীক্ষার স্থান, তারিখ ও সময়

আনিস মাহমুদ জানান, সব পদের আবেদন যাচাইবাছাই ও শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর (১০ নং গোল চত্বর), ঢাকার ঠিকানায়। ফায়ারম্যান পদে রাজশাহী বিভাগের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২০ জুলাই। খুলনা বিভাগের প্রার্থীদের ২১ জুলাই, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের প্রার্থীদের ২২ জুলাই, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের ২৩ জুলাই ও ঢাকা ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২৪ জুলাই। স্টোর সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সব জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২৫ জুলাই। মাস্টার ড্রাইভার (মেরিন), সহকারী মেকানিক, লেদ মেশিনম্যান, বোরিং মেশিনম্যান, মিলিং মেশিনম্যান, অয়্যারলেস মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার ও ওয়ার্কশপ হেলপার পদের সব জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২৬ জুলাই। ড্রাইভার, নার্সিং অ্যাটেনডেন্ট ও ডুবুরি পদের পরীক্ষা ২৭ জুলাই ও সহকারী হোজ রিপেয়ারার, অফিস সহায়ক, বাবুর্চি ও ওজনদার পদের সব জেলার পরীক্ষা নেওয়া হবে ২৮ জুলাই। সব পদের পরীক্ষা হবে সকাল ৮টায়। শারীরিক যোগ্যতা পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সঙ্গে রাখতে হবে।

পরীক্ষার পদ্ধতি

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে জানা যায়, পদ অনুসারে মোট তিন ধরনের পরীক্ষায় অংশ নিতে হবে। ফায়ারম্যানসহ শারীরিক যোগ্যতা চাওয়া পদগুলোর জন্য প্রথমে নেওয়া হবে শারীরিক যাচাই-বাছাই পরীক্ষা। পরে তাদের বসতে হবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সবশেষ নেওয়া হবে ভাইভা।

ড্রাইভার পদের জন্য প্রথমে নেওয়া হবে ড্রাইভিং টেস্ট। দেখা হবে সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স। যোগ্যদের বসতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে প্রথমে টাইপিং গতি দেখা হবে। সব টেকনিক্যাল পদের জন্য দেখা হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে কি না। পরে লিখিত, মৌখিক ও ক্ষেত্রবিশেষে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে জানা যায়, সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে লিখিত পরীক্ষায় নম্বর থাকে ৭০ ও মৌখিক পরীক্ষায় ৩০। আনিস মাহমুদ জানান, এসব পদের লিখিত পরীক্ষার প্রশ্ন করা হয় প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বই থেকে। প্রতি পদের জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। বিভিন্ন শ্রেণির পাঠ্য বই পড়লে লিখিত পরীক্ষায় ভালো করা যাবে।

© kalerkantho online