বাইরের ঝামেলা সেখানেই রাখা, ঘরে প্রতিক্রিয়া প্রকাশ না করা। কিন্তু অনেক সময় আমরা বাহিরের ঝামেলা-জঞ্জাল বাসায় নিয়ে হাজির হই এবং প্রিয়জনের সাথে শুরু করি দুর্ব্যবহার। অথচ তারা রান্নাবান্না করে ঘর গুছিয়ে আমাদের আসার অপেক্ষায় থাকে। প্রত্যাশা করে একরাশ মুচকি হাসি ও হাস্যোজ্জ্বলতা। কামনা করে একটু আদর-সোহাগ, মমতা ও ভালোবাসা।
আউটসোর্সিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনার সাথে থাকছে.. গুরুত্বপূর্ণ সফট্ওয়্যার, অনলাইন জগতের বিশেষ খবর, অতিপ্রয়োজনীয় টিপস & ট্রিকস- সহ আরও কিছু আপডেট তথ্য, যা আপনার অনলাইন জীবনকে সমৃদ্ধশালী করতে সহায়ক হবে- উন্মুক্ত ‘সংগ্রহশালা’
স্ত্রীকে তালাক দেয়ার শরয়ী নীতিমালা: What is the System of Divorce in Islam?
ঈদের নামাজ পড়ার ফজিলত
বলার অপেক্ষা রাখে না, যে ব্যক্তিই আল্লাহ্র প্রতি ঈমান আনবে ও নেক আমল করবে আল্লাহ্ তাদের প্রত্যেককে দুনিয়া ও আখিরাতে অফুরন্ত সওয়াব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ্ তাআলা বলেন, ‘মুমিন হয়ে নর ও নারী যে কেউ সৎ কাজ করবে, অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব। আর অবশ্যই আমরা তাদেরকে তারা যে আমল করত তার চেয়ে শ্রেষ্ঠ প্রতিফল দেব। (সুরা নাহল, আয়াত : ৯৭)
"প্রেম হারাম" - কোন হাদিসে আছে?
আপনি অবশ্যই জাদুঘরে গিয়েছেন। জাদুঘরে সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস হলো, ঐতিহাসিক নিদর্শন - যেমন, অমুক রাজার তলোয়ার, তমুক রাজার পোশাক ইত্যাদি। এগুলো সবই অমূল্য সম্পদ। আপনি কোন আধুনিক দামী জিনিস নষ্ট করে ফেললে, সেটা আবারও টাকা দিয়ে কেনা যায়। কিন্তু কোন ঐতিহাসিক জিনিস নষ্ট করে ফেললে, সেটা আর পাওয়া যায় না। সেজন্যই জাদুঘরে বিভিন্ন ধরণের নিরাপত্তা ব্যাবস্থা আছে। জাদুঘরে লেখা থাকে - হাত দেওয়া নিষেধ। এমনকি এটাও লেখা থাকে - ছবি তোলা নিষেধ।
আপনি একদিন জাদুঘরে গিয়েছেন। ঘুরে ফিরে বিভিন্ন জিনিস দেখেছেন। একটি পুরাতন ছাতা দেখতে পেলেন।লেখা আছে - নবাব সিরাজ-উদা-দৌলার ছাতা। তার পাশে এটাও লেখা আছে - ছবি তোলা নিষেধ। এটা দেখে আপনি কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর, ছাতাটি হতে নিয়ে জাদুঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন। জাদুঘরের নিরাপত্তা কর্মী আপনাকে বাধা দিলো। এবার আপনি তাকে বলেছেন - ওখানে "ছবি তোলা নিষেধ" লেখা আছে, "বাইরে নেওয়া নিষেধ", এমন লেখা নেই।
না, আপনি এমন করবেন না। কারণ আপনি বুদ্ধিমান। যে জিনিসের ছবি তোলা নিষেধ, সেই জিনিস বাইরে নেওয়া যায় না। "বাইরে নেওয়া নিষেধ", এই কথাটা লেখা লাগে না, এটা একটা সাধারণ বুদ্ধির ব্যাপার।
আপনার সেই সাধারণ বুদ্ধিটা, এবার কাজে লাগান। ইসলামে নারী খুব সুরক্ষিত। নারীকে ধরা ছোঁয়া নিষেধ। এমনকি, চোখে দেখাও নিষেধ। যে নারীকে চোখে দেখাই নিষেধ, তাকে বাইরে নিয়ে গিয়ে, রিক্সায় ঘুরবেন, মার্কেটে ঘুরবেন, পার্কে বসে বাদাম খাবেন, হাত ধরে বসে থাকবেন। সেটা কিভাবে হবে?
নারীকে ছোঁয়া নিষেধ, দেখা নিষেধ, এই কথা কোরআন ও হাদিসে লেখা আছে। যে জিনিস দেখা নিষেধ, সেই জিনিস বাইরে নেওয়া যায় না। "বাইরে নেওয়া নিষেধ", এই কথাটা লেখা লাগে না। এটা একটি সাধারন বুদ্ধির ব্যাপার।
এত ভালোভাবে বুঝিয়ে দেবার পরেও, কিছু অতি-বুদ্ধিমান লোক আছে , যারা বিষয়টা বুঝবে না। তাদের জন্য - হাদিসে সরাসরি "প্রেম হারাম" তেমন বলা নেই। তবে, নারী-পুরুষ অবাধ মেলামেশা নিষেধ আছে। নারীকে চোখে দেখা নিষেধ আছে। এবার, আপনি মেলামেশা না করে, এমনকি চোখে না দেখে, প্রেম করতে থাকুন।
#ভালোবাসা, #প্রেম
আয়াতুল কুরসি পাঠের উপকার
প্রতিদিন পঠিতব্য ফজিলতপূর্ণ সুরা ও আয়াতের মধ্যে ‘আয়াতুল কুরসি’ ও ‘তিন কুল’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে এগুলো পাঠের গুরুত্ব বর্ণনা করা হলো—
তারাবির নামাজের নিয়ম, রাকাত, নিয়ত ও দোয়া
রাসূল সা: নির্দেশিত ৫টি অব্যর্থ চিকিৎসা ও প্রতিষেধক
একটি হাদিসই বদলে দিতে পারে আপনার জীবন
সেহরি ও ইফতারের সময়সূচি : Sehr o Iftar Timings Calendar 2020
সংক্রামক রোগ: রাসূল সা:-এর নির্দেশনা এবং করণীয়
অধ্যাপক কর্নেল (অব:) ডা: জেহাদ খান: বিভিন্ন দেশের সরকার কর্তৃক করোনাভাইরাসে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য এ চেষ্টা, আর্থিক প্রণোদনা, অন্য দিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা রকম প্রচারণা। এই ভাইরাসের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক চীনকে দোষারোপ, আবার চীন ও রাশিয়া কর্তৃক চলছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে দোষারোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে মহামারী ঘোষণা করেছে। বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ লোক আক্রান্ত হয়েছে এবং প্রায় ২২ হাজার লোক মৃত্যুবরণ করেছে। ভবিষ্যতের অজানা আশঙ্কায় মানুষ খাদ্যদ্রব্য মজুদ করা শুরু করেছে এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ডাক্তার ও নার্সরাও আতঙ্কের শিকার হচ্ছেন। ঢাকা মেডিক্যালের ডাক্তার ও চিকিৎসা সহকারী একজন বিদেশফেরত রোগীকে চিকিৎসা দিতে অস্বীকার করেছেন এবং পরে সে রোগী মৃত্যুবরণ করেছেন। এক রোগী আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে নাকি পালিয়েছেন।হাদীসের আলোকে রমযানের মহত্ব ও ফযীলত
সন্তান লাভের ১০ আমল
হিজাব : পরিচয় ও বৈশিষ্ট্য
শবে বরাত ও প্রাসংগিক কিছু কথা
২. শা’বানের মধ্যরজনীকে আরবি ভাষার দীর্ঘ পরম্পরায় কেউই বারা’আতের রাত্রি হিসাবে আখ্যা দেননি।
যিশুর পুনরুত্থান নবজীবনের আহ্বান
শবেবরাতেও যাদের ক্ষমা নেই
খাঁটি মনে তাওবা না করা পর্যন্ত কয়েক শ্রেণির লোককে শবেবরাতে ক্ষমা করা হবে না।
এক. মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরক করে।
দুই. অন্যায়ভাবে হত্যাকারী।
তিন. হিংসা-বিদ্বেষ পোষণকারী।
চার. মাতা-পিতার অবাধ্য সন্তান।
পাঁচ. রক্তের সম্পর্কের আত্মীয়তা ছিন্নকারী।
ছয়. জিনাকারী নারী ও পুরুষ।
সাত. ডাকাত।
আট. টাখনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ।
নয়. মদ পানে অভ্যস্ত ব্যক্তি।
সূত্রঃ (মুসনাদে আহমাদ, হাদিস : ৬৬৪২; শুয়াবুল ঈমান, হাদিস : ৩৫৪৪-৩৫৪৫-৩৫৫৫-৩৫৫৬)।
কবর পাকা করা কি শিরক?
এনটিভির জনপ্রিয় অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসা পর্বে "কবর পাকা করা কি শিরক?" সে বিষয়ে ভারত থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মোজাক্কের হোসেন।
প্রশ্ন : কবর পাকা করা কি শিরক? যদি হয় তাহলে কেন?
উত্তর : না, কবর পাকা করা শিরক নয়। এটি হারাম এবং নিষিদ্ধ কাজ। কবরের উপর যেকোনো ধরনের নির্মাণ করাকে রাসুল (সা.) নিষেধ করেছেন। আবু দাউদ (রা.) বর্ণনা করেছেন এবং একাধিক সূরা ও কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে যে, রাসুল (সা.) কবরকে উঁচু করতে নিষেধ করেছেন এবং কবরের উপর কিছু বানাতে নিষেধ করেছেন।
রাসুল (সা.) আবু তালেব (রা.) কে প্রেরণ করেছেন, উঁচু কবর দেখলে সেটাকে সমান করে দেওয়ার জন্য। কারণ, কবর উঁচু করলে, এই পথ ধরে সেই পূর্ব যুগ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত মুসলিম উম্মতের মধ্যে শিরকের আগমন ঘটেছে। আজও শত শত কবর পূজা করা হচ্ছে এবং কবরের উপর সৌধ নির্মাণ করা আছে। আপনি দেখতে পাবেন কত শত কবর আছে যার ওপর মশারি লাগানো আছে। এর কারণ হলো, কবর পূজা করা।











