পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন। এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন সিনিয়র স্টাফ নার্স মারজানা মুসতাঈন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০টায়। পরীক্ষার কেন্দ্র, আসনব্যবস্থা ও পরীক্ষার বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে পিএসসি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) জানিয়ে দেওয়া হবে।





