Showing posts with label টপ নিউজ. Show all posts
Showing posts with label টপ নিউজ. Show all posts

ছাই বি‌ক্রি ক‌রে আয় ২০০ কোটি টাকা

ইস্পাত শিল্পের রপ্তানিপণ্যের তালিকায় রয়েছে স্টিল ডাস্ট (ছাই)। এই ছাই অনেকটা কাঠখড় পোড়ানো ছাইয়ের মতোই। এক সময় এসব ছাই বাতাসের সঙ্গে মিশে পরিবেশ দূষণ করতো। এখন কারখানার নির্গত ধোঁয়া পরিশোধন করে সেই ছাই আলাদা করা হয়, যা যাচ্ছে বিদেশে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বর্তমানে ইস্পাত কারখানাগুলোর এই ছাই রপ্তানি হচ্ছে বিশ্বের সাতটি দেশে। বছরে যা থেকে আসছে দুইশ কোটি টাকা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম, আবুল খায়ের স্টিল, কেএসআরএম, জিপিএইচসহ বড় বড় কারখানা ছাই রপ্তানির সঙ্গে যুক্ত। বিশেষত বিএসআরএম দীর্ঘদিন ধরে সরাসরি রপ্তানি করে এলেও গত দুই বছরে এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক জায়ান্ট জিপিএইচ স্টিলও। এসব ছাই কারখানা থেকে সংগ্রহ করে রপ্তানিতে যুক্ত তৃতীয়পক্ষের অনেক ব্যবসায়ীও।

ক্রিপ্টোকারেন্সিতে বেনামে অর্থ চুরি, ফোন থেকে ডিলিট করুন এই অ্যাপ : Cryptocurrency

গোটা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি নিয়ে উন্মাদনা তুঙ্গে। অর্থনৈতিক ক্ষেত্রে ডিজিটাল মুদ্রার প্রভাব ক্রমশ ঊর্ধ্বমুখী। ক্রিপ্টোকারেন্সির মূল্যবৃদ্ধি কেবল বিনিয়োগকারীদের মধ্যেই নয়, সাধারণ মানুষকেও এটির প্রতি চরমভাবে আকৃষ্ট করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ ক্রিপ্টোকে বৈধ বলে ঘোষণা করেছে, আবার অন্যদিকে আর্থিক স্থিতিশীলতা ও বৃহত্তর অর্থনীতির ওপর ক্রিপ্টোর নেতিবাচক প্রভাব বিস্তার নিয়েও রীতিমতো উদ্বিগ্ন কিছু দেশ।

কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, ক্রিপ্টোকারেন্সির এই তুমুল জনপ্রিয়তাকে প্রত্যক্ষ করে সাইবার জালিয়াতি কিন্তু ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। স্কুইড কয়েন, ডোজকয়েন থেকে শুরু করে শিবা ইনুর মতো নিত্যনতুন ক্রিপ্টোকয়েনের মার্কেটে প্রচলন ও তাদের আকাশছোঁয়া বাজার মূল্য একদিকে যেমন লগ্নিকারীদের প্রলুব্ধ করছে, সেইসাথে বাড়িয়ে তুলেছে কারচুপি,

ক‌রোনা ভাইরাস: জেলা ভি‌ত্তিক আক্রান্তের সংখ্যা? Corona Virus Update Today

বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দুই হাজার ৯৪৮ জন। যা দিয়ে দেশে আক্রান্তের হার একদিনের ব্যবধানে চার শতাংশ বেড়ে হয়েছে ২০ দশমিক শূন্য তিন শতাংশ (২০.০৩%)। এখন দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যায় বেড়ে চলেছে।

সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইডিসিআর) দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৪৯২ জন। এই সময়ের মধ্যে মারা গেছে নতুন করে ১০ জন। আর কোভিড-১৯ আক্রান্ত এই সকল মানুষ ছড়িয়ে আছে দেশের প্রায় ৫৩টি জেলায়। নতুন করে কোনো জেলায় সংক্রমণ ধরা না পড়লেও আক্রান্ত জেলাগুলোতে ব্যাপক হারে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

দেশের আটটি বিভাগের মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় তালিকায় শীর্ষে এখনো ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। শুধু ঢাকা বিভাগে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৬৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৯৭৪, নারায়ণগঞ্জে ৩৮৬, গাজীপুরে ১৭৩, কিশোরগঞ্জে ৭৭, মাদারীপুরে ২৫, মানিকগঞ্জে ৬, মুন্সীগঞ্জে ৩৩, নরসিংদীতে ১০৫, রাজবাড়ীতে ৭, ফরিদপুরে ৪, টাঙ্গাইলে ১০, শরীয়তপুরে ৭, গোপালগঞ্জে ২১, ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে ৪০ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৩৯, কক্সবাজারে ১, কুমিল্লায় ১৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১১, লক্ষ্মীপুরে ২১, বান্দরবান ১, নোয়াখালীতে ৩, ফেনী ২, চাঁদপুরে ৮ জন সহ মোট ১০৫ জন আক্রান্ত হয়েছে। রংপুরের বিভাগের গাইবান্ধায় ১২, নীলফামারীতে ৯, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২, দিনাজপুরে ১০, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুর জেলায় ৫, পঞ্চগড়ে ১ জন সহ মোট ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগের জামালপুরে ২০, নেত্রকোনায় ১৪, শেরপুরে ১১, ময়মনসিংহ জেলায় ২১ জন সহ মোট ৬৬ জন। আর বরিশাল বিভাগের বরিশাল জেলায় ২১, বরগুনায় ১০, পটুয়াখালীতে ২, পিরোজপুরে ৪, ঝালকাঠিতে ৪ জন সহ মোট ৪১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

সিলেটের মৌলভীবাজারে ২, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১, সিলেট জেলায় ৩ জন আক্রান্ত হয়েছে। এদিকে সংক্রমণ বাড়ছে রাজশাহী বিভাগেও। রাজশাহী জেলায় ৪, জয়পুরহাটে ২, বগুড়ায় ১ ও পাবনায় ২ জন সহ মোট ৯ জন রোগী শনাক্ত করা হয়েছে।

এছাড়াও খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাটে একজন ও নড়াইলে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। মাত্র একদিনের ব্যবধানেই উল্লেখযোগ্য হারে রোগী সংখ্যা বাড়ছে। এখনো পরীক্ষাকৃত নমুনার সংখ্যা ২৬ হাজার ৬০৪ জন। যা মাত্র ১১ দশমিক ১২ শতাংশ।

মধু ও কলোজিরা খেয়ে করোনা থেকে সুস্থ হলেন গভর্নর

নাইজেরিয়ার ওয়ো রাজ্যের গভর্নর সোয়ে মাকিন্দে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পর তিনি টুইটারে লিখেন, আমি আপনাদের দোয়ায় সুস্থ হয়ে ফিরেছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

করোনায় মৃত ব্যক্তি থেকে ক‌রোনা ছড়ায় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কভিড-১৯ করোনাভাইরাসে মৃত্যু হওয়া ব্যক্তির শরীর থেকে অন্য কারও সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃতদেহ সৎকারের সময় হাতের সুরক্ষা ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। গত ২৪ মার্চ Infection Prevention and Control for the safe management of a dead body in the context of COVID-19 শিরোনামের একটি নিবন্ধে তারা এসব তথ্য জানিয়েছে।

ভুল মা‌স্কের ভয়াবহ বিপদ

সাধারণ মাস্ক
দেশে দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আজ আমরাও আক্রান্ত। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বেড়েছে মাস্কের ব্যবহার। কিন্তু উদ্বেগজনক সত্য হচ্ছে, দেশে বর্তমানে প্রচলিত মাস্কগুলোর বেশির ভাগই চূড়ান্ত অস্বাস্থ্যকর এবং মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশে মোট আমদানি করা ও উৎপাদিত মাস্কের সিংহভাগ হচ্ছে প্রচলিত নন-উভেন থার্মোপ্লাস্টিক শপিং ব্যাগের কাপড় দিয়ে। নন-উভেন থার্মোপ্লাস্টিক কাপড় হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে সস্তা প্লাস্টিক। এ–জাতীয় কাপড়কে বলা হয় পিপি-ফেব্রিক্স, অর্থাৎ এটি প্রোপিলিনের পলিমার দিয়ে তৈরি। পলিথিন যেমন ইথিলিনের পলিমার, পিপি-ফেব্রিক্স তেমন প্রোপিলিনের পলিমার দ্বারা তৈরি। ফলে নন-উভেন কাপড় তৈরিতে কোনো সুতা ব্যবহার করা হয় না; এটি সরাসরি তাপ-রাসায়নিক প্রক্রিয়ায় উৎপাদিত হয়।

প্রিন্টার কিনুন -:- ভালোমন্দ যাচাই করে নিন


আধুনিক যুগে ব্যাপকভাবে ব্যবহার হওয়া একটি আউটপুট ডিভাইসের নাম প্রিন্টার৷ কোনো টেক্সট, ডকুমেন্ট বা যে কোনো ছবির হার্ডকপি সংরক্ষণ করার জন্য প্রিন্টারের অবদান অপরিসীম৷ বাজারে অনেক রকমের প্রিন্টার পাওয়া যায়, তার মধ্যে লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, ডটমেট্রিক্স, বাবলজেট, সলিড ইঙ্ক, টোনার বেইজড প্রিন্টার বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিন্টার হল একটি পেরিফেরাল যন্ত্র। যা মানুষের বোধগম্য গ্রাফ, ছবি, শব্দ, লেখা কাগজে ছাপায়। সবচেয়ে সাধারণ প্রিন্টার দুটি হল সাদা-কালো এবং রঙিন।

সঞ্চয়পত্র বিক্রি এখন অনলাইনে


এখন থেকে সঞ্চয়পত্রের সুদ সরাসরি চলে যাবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে। কালো টাকা এবং অতিরিক্ত বিনিয়োগ বন্ধ করতে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম পরীক্ষামূলকভাবে অটোমেশন (অনলাইন) পদ্ধতিতে শুরু করেছে জাতীয় সঞ্চয়পত্র অধিদফতর। আগামী ৩০ জুনের মধ্যেই দেশব্যাপী এটি শুরুর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে সঞ্চয় স্কিমের সুদ ও আসল সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠিয়ে দিতে চায় সরকার। নতুন ডাটাবেজ চালু করা হলে ৫০ হাজার টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। দিতে হবে জাতীয় পরিচয়পত্র ও ই-টিন সনদের কপি।

কানাডা ৩ বছরে ১০ লাখ শ্র‌মিক নেবে





সিটিজেনশিপের শর্ত শিথিল ক‌রে আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে কানাডায় স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া। ২০২০ সাল পর্যন্ত তিন বছরে ১০ লাখ দক্ষ শ্রমিক নেবে দেশটি। এতে সেখানে স্থায়ীভাবে বসবাস, কাজ করার অনুমতি ও নাগরিকত্ব পাবেন তারা। কানাডার ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হুসেন এসব তথ্য জানিয়েছেন।

মোবাইলে ৩ দিনের নিচে কোনো প্যা‌কেজ থাকবে না

বিটিআরসির নির্দেশ!
মোবাইল ফোনে তিন দিনের নিচে কোনো প্যা‌কেজ, বা‌ন্ডেল এবং অফার চলবে না।

মোবাইল ফোনের সব রকম প্যাকেজ, ব্যান্ডেল বা অফারের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হবে এবং এক মাস পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। এ ছাড়া গ্রাহকের অজান্তে ইন্টারনেটের ‘পে পার ইউজ’ বিল ৫ টাকার বেশি করা যাবে না—এটি গতকাল রবিবার থেকে কার্যকর হয়েছে।

এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা ২০১৮

যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা ২০১২ বাতিল করে নতুন বিধিমালা প্রণয়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধিমালায় ‘যাত্রী’ বলতে বিদেশ থেকে আসা কোনো যাত্রীকে বোঝানো হয়েছে।
অনেক দিনের পুরোনো 2012 বিধিমালাকে ভেঙ্গে বাংলাদেশ এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা প্রণয়ন করেছেন ? যা সবারই জেনে রাখা উচিত বিশেষ করে যারা নিত্য যাওয়া আসা করেন দেশ বিদেশের বিভিন্ন স্হানে । আপনাদের সুবিধার্থে আমরা আজ বাংলাদেশ এয়ারপোর্ট এর নতুন ব্যাগেজ বিধিমালাটি সম্পূর্ণ তুলে ধরলাম । বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২ জুন,  ২০১৮ তারিখের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, জাতীয় রাজস্ব বোর্ড যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা ২০১২ বাতিল করে নতুন বিধিমালা প্রনয়ন করেছে। এই বিধিমালা Tourist Baggage (Import) Rules, 1981 এবং Privileged Persons (Customs Procedures) Rules, 2003 এর আওতাভুক্ত যাত্রী ব্যতীত সকল যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই বিধিমালার ব্যাখ্যায় ‘যাত্রী’ বলতে বিদেশ থেকে আসা কোন যাত্রীকে বুঝানো হয়েছে। আর ‘ব্যাগেজ’ বলতে কোন যাত্রী কর্তৃক আমদানিকৃত যুক্তিসঙ্গত পরিমাণের খাদ্যদ্রব্য, পরিধেয়, গৃহস্থালি বা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী বুঝানো হয়েছে-যার প্রত্যেকটি আইটেমের ওজন ১৫ কেজির বেশি হবে না।

নিবন্ধন ছাড়া হ্যান্ডসেট কিন‌তে পার‌বেন না

হ্যান্ডসেট নিবন্ধন ছাড়া মিলবে না কোন মোবাইল বা স্মার্ট‌ফোন সেবা। অবশ্য এখ‌নো এই প্রক্রিয়া‌টি চালু হয়‌নি। দেশের মোবাইল ফোনের ৩০ শতাংশ আমদানি হয় অবৈধ পথে। এতে সরকারের রাজস্ব ক্ষতি যেমন হয়, হ্যান্ডসেট চুরি কিংবা হারিয়ে গেলে সেটি খুঁজে পাওয়াও দুষ্কর।

আবার চুরি যাওয়া হ্যান্ডসেট আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজে ব্যবহার হলে ফেঁসে যেতে পারে নিরীহ গ্রাহক। এমন নানা বিষয় বিবেচনায় নিয়ে দেশের সব মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এতে মোবাইল ফোনকেন্দ্রিক অপরাধ দমন, হ্যান্ডসেট চুরি, অবৈধ আমদানি ও নকল হ্যান্ডসেট বিক্রি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

বিটিআরসি সূত্র জানায়, দেশে যে হ্যান্ডসেটগুলো বৈধভাবে আমদানি হচ্ছে কিংবা স্থানীয়ভাবে সংযোজন বা উৎপাদিত হচ্ছে সেগুলোর ১৫ ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর নিয়ে একটি বৈধ ফোনের ডাটা বেইস তৈরি করা হবে। এতে মানুষ যখন মোবাইল ফোন কিনতে যাবে তখন তারা সেই সেটের আইএমইআই নম্বর দিয়ে জানতে পারবে যে তাদের সেটটি বৈধ নাকি অবৈধ। এ ছাড়া বিটিআরসি তাদের ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (ইআইআর) খসড়া নির্দেশনা তৈরি করবে, যার আওতায় দেশের প্রতিটি সক্রিয় সেটকে নিবন্ধনের আওতায় আনা হবে।

পুলিশ চেকপোস্টে হয়রানির শিকার হলে করণীয়

ঢাকা সহ দে‌শের বিভিন্ন এলাকার তল্লাশি চৌকিতে নিরাপত্তার নামে পুলিশের হয়রানির অভিযোগ নতুন কিছু নয়।
সম্প্রতি রাজধানীর একটি চেকপোস্টে রাতের বেলা সিএনজি অটোরিক্সা থামিয়ে এক নারী আরোহীকে পুলিশের হয়রানির ভিডিও বিষয়টিতে নতুন করে আলোচনায় আনে। পুলিশেরই তোলা ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‌ক্রি‌প্টোকা‌রেন্সী বা বিটক‌য়েন কি? (বিস্তা‌রিত)

ক্রিপ্টোকারেন্সি এক ধরণের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি মার্কেটি পরিণত হয়েছে।