Showing posts with label ফরেক্স. Show all posts
Showing posts with label ফরেক্স. Show all posts

ফরেক্স লং বা সর্ট কি?

লং/সর্ট কি?

ফরেক্স লং, সর্ট (Forex Long / Short):

বিডি ফরেক্স রাইডার প্লানেট: প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি বাই করবেন না সেল করবেন।
আপনি যদি বাই করতে চান (বেস কারেন্সি কেনা এবং কিউটো কারেন্সি বিক্রি করা), তার মানে আপনি চাচ্ছেন বেস কারেন্সির দাম বেড়ে যাক এবং আপনি সেটা বিক্রি করে দিবেন আরও বেশি দামে। ট্রেডারদের ভাষায় একে বলে লং (long) অথবা লং পজিশন নেয়া। মনে রাখবেন, লং = বাই (long = buy)।

আপনি যদি সেল করতে চান (বেস কারেন্সি বিক্রি করা এবং কিউটো কারেন্সি কেনা), তার মানে আপনি চাচ্ছেন বেস কারেন্সির দাম কমে যাক এবং আপনি সেটা কিনবেন আরও কম দামে। ট্রেডারদের ভাষায় একে বলে শর্ট (short) অথবা শর্ট পজিশন নেয়া। মনে রাখবেন, শর্ট = সেল(short= sell)।

নিউজ ট্রেডিং (ফ‌রেক্স)

বি‌ডি-ফ‌রেক্স-রাইডার: নিউজ ট্রেডিং কি এবং তা কিভাবে করতে হয়?

ভবিষ্যতে মার্কেটের মূভমেন্ট কি হতে পারে তা আমরা কেউ বলতে পারিনা। কিন্তু তা অনুমান করতে পারি । অতীত এবং বর্তমানে মার্কেটের অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন ব্রোকার তাদের Economic Calender-এ ভবিষ্যতবানী করে থাকেন বা নিউজ রিলিজ করে থাকেন। ওই সময়ে নিউজের ধরনের উপর ভিত্তি করে মার্কেটে বেশ কিছু সময়ের জন্য অথবা অনেক সময় দীর্ঘ সময়ের জন্য বেশ কিছু পিপস পরিবর্তন হয়। ট্রেডাররা তখন নিউজের ধরন অনুযায়ী দ্রুত ট্রেড করে প্রফিট নিয়ে মার্কেট হতে বেড় হয়ে
আসেন।

নিউজের ধরন অনুযায়ী নিউজকে চারটি ভাগে ভাগ করা হয়েছে । যেমনঃ-
News Impact
High Impact News: 
হাই ইমপেক্ট নিউজ দ্বারা ফরেক্স মার্কেট চালিত হয় এবং আপনার প্রফিট বৃদ্ধি ও ক্ষতি এড়ানোর জন্য এই নিউজ আপনাকে কিভাবে সুবিধা দেবে তা বুঝতে হবে । হাই ইমপ্যাক্ট নিউজের ফলে মার্কেটে বেশি রকম প্রভাব পড়ে ।

Middle Impact News: 
হাই ইমপ্যাক্ট থেকে কম । মিডেল ইমপ্যাক্ট নিউজ মার্কেটে ততটা বেশি প্রভাব ফেলবেনা বলেই ধারনা করা হয় ।

Low Impact News: 
লো ইমপ্যাক্ট নিউজ মার্কেটে সব থেকে কম প্রভাব ফেলে বলেই ধরে নেওয়া হয় ।

Bank Holyday : 
এই দিন ব্যাংক বন্ধ থাকে বলে কোন প্রকার লেনদেন সঙ্ঘটিত হয়না । ফলে মার্কেটে প্রভাবও পড়েনা ।
প্রকৃতপক্ষে নিউজ এর প্রভাব মুলত মার্কেট এর সমসাময়িক অবস্থা পরিবর্তন করে মার্কেটকে নতুন ট্রেন্ড ধরতে সাহায্য করে। তাই নিউজ ট্রেড এর ক্ষেত্রে সাবধানি হওয়া বাঞ্ছনীয়, নিউজ না বুঝলে কিংবা নিউজ ট্রেডিং সম্পর্কে ভালো ধারন না থাকলে লাইভ অ্যাকাউন্টে নিউজ ট্রেড করার ঝুকি না নিলেই ভালো ।

কিভাবে নিউজ বুঝবেন ?
হাই ইমপেক্ট নিউজে নিচের তিনটি বিষয় সর্ম্পকে বুঝতে হবেঃ

১) Forecast (পূর্বাভাস দেওয়া): এই সংখ্যাটি হচ্ছে অথনীতিবিদদের জরিপ থেকে প্রাপ্ত তথ্য যেটা সাধারণত রয়টার্স বা ব্লুমবার্গ সংবাদ সংস্থা দ্বারা পরিচালিত হয়। ফোরকাস্ট্ সংখ্যা দ্বারা মাকেটে কি আসতে পারে তা আশা করা হয়। উদাহরণস্বরুপ: যদি ইউএস এনএফপি (ননফার্ম পেরোল) ফোরকাস্ট্ -২৭২কে করা হয়, তাহলে এর দ্বারা বুঝা যায় যে বেশিরভাগ অর্থনীতিবিদ চিন্তা করে যে ইউএস অর্থনীতিতে ওই মাসের জন্য ২৭২,০০০ চাকরি হারাবে।
২) Previous (পূর্ববর্তী): এইটা হচ্ছে আগের মাসের Actual সংখ্যা। এই সংখ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনও কখনও আমাদের পূর্ববর্তী তথ্য পুনরায় পড়ার প্রয়োজন হয়।
৩) Actual (বাস্তব): এইটি হচ্ছে সরকারী সূ্ত্র থেকে প্রাপ্ত আসল তথ্য। এনএফপি-এর ক্ষেত্রে, এটি সরাসরি BLS (Bureau of Labor Statistics) থেকে প্রকাশিত হয়। যদি এটির সংখ্যা ফোরকাস্ট্ সংখ্যা থেকে ভিন্ন হয় তাহলে আমরা নিশ্চিত যে মাকেট আশ্চর্যজনকভাবে উঠা/নামা করবে। নিউজ ট্রেডিং এটির সুবিধা নিবে।
News Trading image

ফরেক্সে সফল হওয়ার মূলমন্ত্র সমূহ

ফরেক্সে আসার পর পরেই আমাদের সবার মাঝে একটা ব্যাপার কাজ করে। সেটা হলো যা দেখি তাতেই এন্ট্রি নেয়া। ফলশ্রুতিতে লস, লস আর লস। কিন্তু কিছু বেসিক ক্লিয়ার হয়ে গেলেই দেখা যায় ভালোই প্রফিট করা যায়। যদিও আগেও শুনেছেন/দেখেছেন, চলুন আজ আবারো একটু দেখে নেই ফরেক্সে সফল হওয়ার মূলমন্ত্র গুলো কি কি।

ফরেক্সে সফল হওয়ার মূলমন্ত্রঃ

১| ধৈর্যঃ এই একটা গুণ এচিভ করার চেষ্টা করেন, লাইফে অনেক কাজে দিবে। অনেক ঝড় ঝাপটায় টিকে যাবেন এই গুনের কারণে।
ধৈর্য হারা মানুষ লাইফের কোন স্টেজেই ভালো করতে পারে না। নিজের ইমোশন কন্ট্রোল করে, নিজেকে শান্ত করে চার্ট খুলুন, মার্কেট মুভমেন্ট ফলো করুন, বুঝুন, শিখুন। এরপরে ট্রেড

ফরেক্স ইন্ডিকেটর শিখুন, লাভ না করে যাবেন কই?

ফরেক্স ইন্ডিকেটর কি?
ফরেক্স ইন্ডিকেটর হচ্ছে মূলত প্রাইস আপ-ডাউনের একটি চিত্রভিত্তিক নির্দেশনা। ইন্ডিকেটর মার্কেটের পূর্ববর্তী পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী অবস্থান সম্পর্কে আপনাকে ধারনা দিবে। সহজ কথায়, বর্তমান প্রাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপ হবে সেই নির্দেশনা আপনি ইন্ডিকেটরের মাধ্যমে পাবেন। সকল ট্রেডার তাদের ট্রেডের টেকনিক্যাল এনালাইসিস করার সময় জনপ্রিয় বেশ কিছু ইন্ডিকেটর এর সাহায্য নেন।

ফরেক্স ইন্ডিকেটর কীভাবে কাজ করে?
কিছু লজিক এর সাহায্যে একটা ইন্ডিকেটর তৈরি করা হয় যার কাজ হচ্ছে ফরেক্স এ প্রাইস কোন দিকে আছে আর কোন দিকে যেতে পারে তার একটা

কখন আপনার নিউজটি ট্রেড করা উচিত, এবং কখন নয়

প্রায়শই মার্কেটে বড় বড় হাই ইম্প্যাক্ট নিউজ থাকে। বেশিরভাগ ট্রেডারের অ্যাকাউন্ট শূন্য করার পেছনে এই নিউজগুলো দায়ী। স্বভাবতই আমরা লোভী ট্রেডার। তাই মার্কেট বেশি মুভ করবে, আর আমরা সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবো না, ব্যাপারটাকে আমাদের অনেকের কাছেই লজ্জাজনক মনে হয়। কিন্তু নিউজ ট্রেডিংগুলো কেমন জানি আজব ধরণের। কখনও দেখা যায় প্রত্যাশিত দিকে অনেক বেশি প্রাইস মুভ করে। আবার কখনও দেখা যায় ফলাফল প্রত্যাশিত হলেও প্রাইস চলে গেছে একদম বিপরীত দিকে। এসব ঝামেলায় পড়ে অনেকেই নিউজ ট্রেডিং ছেড়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে নজর

ফান্ডামেন্টাল এনালাইসিস

এককথায় ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভ্যালু নির্ধারণ বা অনুধাবন করার একটি প্রক্রিয়া। আরও সহজ করে বলা যেতে পারে, কোন একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভ্যালুর যে পরিবর্তন ঘটে এবং তা বিশ্লেষণ বা বের করার যে একটি উপায় তাই হল ফান্ডামেন্টাল এনালাইসিস।
 
 
ফান্ডামেন্টাল এনালাইসিসের মুলমন্ত্র হল ভাল অর্থনীতিতে কারেন্সি ভ্যালু বাড়বে এবং খারাপ অর্থনীতিতে ভ্যালু কমবে, যেমনঃ ইন্টারেস্ট রেট, এমপ্লয়মেন্ট সিচুয়েশন, ট্রেড ব্যালেন্স, বাজেট, ট্রেজারি বাজেট এবং গ্রস ডোমেস্টিক প্রডাক্ট ইত্যাদির বিভিন্ন প্রভাবই হল বিভিন্ন ধরণের ফান্ডামেন্টাল ইস্যু। আরও যেসব বিষয় ফান্ডামেন্টাল এনালাইসেসের আওতায় পড়ে সেগুলো হল-
১। গভমেন্ট ক্রাইসিস।
২। সরকার বা মন্ত্রী পরিষদের বড় কোন পরিবর্তন।
৩। দেশের অর্থনৈতিক সূচক প্রকাশনায়।
৪। আন্তর্জাতিক দ্বন্দ্ব।
৫। ইলেকশন পূর্ববর্তী সময়।
৬। প্রাকৃতিক দুর্যোগ।
ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য খুব বেশি সন্দিহানে না থেকে দু-তিনটি বিষয় ব্যবহার এবং বিবেচনায় আপনি সহজে এই এনালাইসিস করতে পারেন। সেগুলো হল-
ইকোনমিক ডাটাঃ
====================================================
আসুন এবার পরিচিত হই কিছু ইকোনমিক ডাটা লিস্টের সাথে যেসব ডাটা রিপোর্ট পাবলিশে মার্কেটের উপর বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায় এবং রেগুলার নিউজ ট্রেডিং-এ এই ধরণের রিপোর্টের উপর ভিত্তি করে আপনি মার্কেট অস্থিতিশীলতা বা মার্কেট ভলাটিলিটি বুঝে রিস্ক ফ্রী ট্রেড করতে পারবেন। আরেকবার বলে নিই ফান্ডামেন্টাল এনালাইসিস হল দেশের বিভিন্ন অবস্থা প্রেক্ষাপটে অর্থনীতিতে এর ইমপ্যাক্ট কেমন হতে পারে তার একটি পক্রিয়া। তাই আপনার কাছে যত বেশি ইকোনমিক ডাটা থাকবে মার্কেটের গতিবিধি সম্পর্কে আপনি ততই প্রস্তুত থাকবেন। এই মুহূর্তে সবগুলো ডাটা হয়ত অপ্রয়োজনীয় লাগতে পারে তবে রেগুলার বেসিসে যদি সবগুলো মাথায় রাখতে পারেন তাহলে এর উপকারিতা আপনি নিজেই টের পাবেন।
১। Industrial production (world):
====================================================
এই রিপোর্টটি প্রকাশে বোঝা যায় একটি দেশে নির্দিষ্ট সময়ে ফ্যাক্টরি প্রোডাকশন, মাইন প্রোডাকশন এবং ইউটিলিটি কেমন হয়েছে। কারণ প্রডাকশনের উপরও ইকোনমিক গ্রোথ ডিপেন্ড করে আর ইকোনমিক গ্রোথ ভাল হলে বুঝতেই পারছেন তা কারেন্সিকে হিট করে।
২। Producer price index (PPI):
====================================================
এটি একটি ইন্ডিকেটর যা প্রডিউসারদের গুডস স্টক লেভেল নির্দেশ করে। প্রডিউসারদের কাছে গুডসের প্রাইস ঊর্ধ্বগতি অর্থাৎ কনজুমারদের চাহিদা বৃদ্ধির কারণে ঐ সব পণ্যের সেলিং ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্খা থাকে যা ফরেক্স মার্কেটে কমোডিটি যেমন, গ্যাস, ওয়েল এবং গোল্ডসহ বিভিন্ন কমোডিটি প্রোডাক্টের রেটের পরিবর্তন করে।
৩। Productivity (world):
====================================================
এটি নির্দেশ করে যে ইনপুটের তুলনায় প্রোডিউসড প্রোডাক্ট বা সার্ভিস রেট কেমন। যদি প্রোডিউসড ভাল হয় তার মানে ঐ প্রোডাক্টের গ্রোথ ভাল এবং তা মার্কেটে বড় কোন তারতম্য না তৈরি করেই মুভ করবে।
৪। Business inventories (world):
====================================================
এই রিপোর্টটির মাধ্যমে বোঝা যায় যে নির্দিষ্ট একটি সময়ে কি পরিমাণ প্রোডাক্ট প্রোডিউসড হয়েছে, কি পরিমাণ সেল হয়েছে এবং ভবিষ্যৎ বিক্রির জন্য কি পরিমাণ আছে। অর্থাৎ মার্কেট চাহিদা বোঝা যায় এবং তার উপর ভিত্তি করে রেট ওঠা নামার হার পরিবর্তন হয়।
৫। Durable goods (US):
====================================================
এই রিপোর্টটি মার্কেটে প্রোডাক্টের মেয়াদকাল তথা স্থায়িত্ব নির্দেশ করে, শেষ তিন বছরের জরিপে মোট বিক্রয় হার কেমন ছিল। অর্থাৎ এটি নির্দিষ্ট একটি সময়ে প্রোডাক্ট প্রবৃত্তি এবং কনজুমার কনফিডেন্সের রেকর্ড নির্ধারণ করে দেয় যাতে করে পরবর্তী সেল রেট বা মার্কেট রেসপন্স বোঝা যায়।
৬। Jobless claims (US):
====================================================
এটি সাপ্তাহিক মোট বেকারত্তের হার নির্ধারণ রিপোর্ট করে। যে নিউজটি প্রতি বৃহস্পতিবার রিলিজ হয়।
৭। Leading economic indicator index (world):
====================================================
জাপানের অর্থনীতিতে সেবা খাতের কর্মক্ষমতা পরিমাপ করে।
৮। TIC Data (US):
====================================================
মার্কিন সম্পত্তির পরিমাণ এবং মার্কিন বিদেশী গোষ্ঠীর পরিমাণ নির্ধারণ করে।
৯। G7 meeting (world):
====================================================
এটি একটি মিটিং রিপোর্ট যা বিশ্বের ৭টি গুরুত্বপূর্ণ অর্থনীতি যেমন, কারেন্সি ইস্যুসহ বিশ্বব্যাপী বিভিন্ন অর্থনীতি সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়।
১০। Oil prices (world):
====================================================
এই রিপোর্টে ইউ.এস. কারেন্সির সাথে নেগেটিভ কো-রিলেটেশন সম্পর্কিত কারেন্সিগুলোর তথ্য প্রকাশ করা হয়। যেমন ফরেক্স মার্কেটে অয়েল প্রাইস মুভমেন্ট আপ হলে ইউ.এস.ডির মুভমেন্ট ডাউন হয়।
উপরোক্ত ইকোনমিক ডাটাগুলো রিলিজে মার্কেট প্রাইসের তারতম্য ঘটে কারেন্সি ভেদে, ফরেক্স মার্কেটের সেন্টিমেন্টাল বুঝে ট্রেড করার জন্য এই ডাটা রিপোর্টগুলো খুবই গুরুত্বপূর্ণ।
গোল্ড এবং অয়েল ফান্ডামেন্টাল ফেক্টরঃ
====================================================
ফরেক্স মার্কেটে গোল্ড এবং অয়েলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কারণ এই দুটি কমোডিটিস ফরেক্স মার্কেটে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণে নেতৃস্থানীয় নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়।
 গোল্ডঃ
====================================================
বিভিন্ন দেশের মাইন প্রোডাকশনে ২০১১ সালের জরিপে এককভাবে চীন এগিয়ে আছে এবং দ্বিতীয় স্থান দখল করে আছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় হচ্ছে ইউ.এস.। এভাবে বিভিন্ন বছর বিভিন্ন দেশের প্রোডাকশন সেই দেশের কারেন্সিকে হিট করে। লক্ষ্য করবেন, বেশিরভাগ সময়ে ইউ.এস. GOLD-এর বৃহৎ উৎপাদনকারী দেশ থাকা সত্ত্বেও GOLD-এর সাথে USD-এর বিপরীত সম্পর্ক থাকে। এর পেছনে মুল কারণ হচ্ছে GOLD-এর প্রাইস সবসময় USD-এর বিপক্ষে নির্ধারণ করা হয়। এছাড়া আরও আকটি কারণ হচ্ছে মাঝে মাঝে ইনভেস্টররা তাদের কেপিটেলকে USD থেকে GOLD-এ স্থানান্তর করে রাখতে বেশি সেইপ মনে করে।
 অয়েলঃ
====================================================
সাধারণভাবে আমরা জানি অয়েল / তেলের মূল্য বৃদ্ধিতে বিশেষ করে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়। সাথে সাথে ফিনিশড প্রোডাক্ট যেমন ইউটিলিটি এবং হিটিং কস্টও বাড়ে। যার প্রভাব বিশেষ করে তেল নির্ভর অর্থনীতির দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও অন্যান্য উন্নত দেশের উপর পড়ে। কিন্তু ব্যতিক্রম হল কানাডা যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল মজুকারী দেশ এবং নিট অয়েল রপ্তানীকারক যার কারণে অয়েল প্রাইসের সাথে কানাডিয়ান ডলারের একটি ইতিবাচক সম্পর্ক দেখা যায় যা অন্যান্য উন্নত দেশের মধ্যে দেখা যায় না।
ইকোনমিক ক্যালেন্ডার:
====================================================
ইকোনমিক ক্যালেন্ডার হল বিভিন্ন ঘটনা নির্ণয়ে মার্কেট মুভিং-এর সম্ভাব্য প্রতিফলন বা ফলাফল তথ্য। এই ক্যালেন্ডারে সময় অনুযায়ী নির্দিষ্ট কোন ইভেন্টের ইফেক্ট কি হয় এবং হতে পারে তার একটি রিপোর্ট প্রদান করে। যা দেখে ট্রেডাররা বুঝতে পারে যে পরবর্তী মার্কেট ট্রেন্ড কি হতে পারে এবং সে অনুযায়ী তারা মার্কেটে প্রবেশ করে। এই ক্যালেন্ডারে সময় সময়ের বিশ্বব্যাপী বিভিন্ন ইভেন্টের ফোরকাস্ট করা হয়।
ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করেন অভিজ্ঞ ইকোনমিস্টসরা, পূর্ববর্তী মাসের ডাটা নিয়ে ফিউচার মার্কেট মুভমেন্টের একটি ফোরকাস্ট প্রদান করা হয় এই ডাটায়।
ইকোনমিক ক্যালেন্ডারের মূল পয়েন্টগুলো হল-
Date — Time — Currency — Data Released — Actual — Forecast — Previous
কিভাবে ইকোনমিক ক্যালেন্ডার রীড করবেন?
====================================================
আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে কারেন্সি নিয়ে ট্রেড শুরু করতে যাচ্ছেন সে সময়ে ঐ কারেন্সির কোন হাই ইম্পেক্ট আছে কিনা, একচুয়াল নিউজ রিলিজের সময় মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে আর মার্কেট ভলাটিলিটি স্ট্রেনথ নির্ভর করে রিলিস নিউজটি কতটা চমকপ্রদ তার উপর। ততক্ষণ পর্যন্ত ঐ নিউজটি চমকপ্রদ থাকে (Factor of Surprised) যেখানে ট্রেডাররা একচুয়াল রিলিজ ডাটার সাথে ফোরকাস্ট কমপেয়ার করে। মিডিয়াম ইমপেক্ট ডাটা একটি হাই ইম্পেক্টে যাওয়া পর্যন্ত বিবেচনায় রাখতে পারেন এবং বেশির ভাগ সময় লো ইম্পেক্ট ডাটা ফরেক্স মার্কেটে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন করে না।
Previous:
====================================================
ফরেক্স ক্যালেন্ডারের প্রিভিয়াস কলাম লাস্ট রিলিস ডাটা প্রকাশ করে।
Forecast:
====================================================
ডাটা নির্দেশ করে ইকোনমিস্টদের মার্কেট প্রিডিকশনে আজকের মার্কেট মুভমেন্ট বা মার্কেট ইম্পেক্ট রেট কেমন।
Actual:
====================================================
সর্বশেষ একচুয়াল ডাটা আপডেট করা হয়। নিউজ রিলিজের সাথে সাথে মুহূর্তের মধ্যে ফোরকাস্ট ভ্যালুর সাথে কম্পেয়ার করা হয়। তারপর উক্ত ডাটার পজেটিভনেস এবং নেগেটিভনেস বিচার করে কোন কারেন্সিকে কতটুকু ইম্পেক্ট করছে তা নিশ্চিত করা হয় এবং ফাইনালি ট্রেডাররা সেই ইকোনমিক ডাটা নিয়ে ট্রেডে প্রবেশ করে যার যার এনালাইসিস এবং অভিজ্ঞতা নিয়ে।
আসুন এবার একটি ইকোনমিক ক্যালেন্ডার দেখি কিভাবে আপনি এই ক্যালেন্ডারের মাধ্যমে মার্কেট পাওয়ার বুঝবেন এবং এতক্ষণের আলোচনার বাস্তব প্রমাণ দেখবেন। কোন একটি সাইটে প্রবেশ করে ক্যালেন্ডার ট্যাব ক্লিক করলে দেখবেন ডেইট এবং টাইম অনুসারে ঐ দিনের কারেন্সি ইমপ্যাক্ট টাইটেলড করা হয়েছে ডিটেইলস, একচুয়াল, ফোরকাস্ট, প্রিভিয়াস এবং গ্রাফের মাধ্যমে। তার আগে আপনাকে আপনার কম্পিউটারের ঘড়ির সাথে এই ওয়েব সাইটের ঘড়ির টাইমটা সেট করে নিতে হবে যাতে করে আপনি যে রিজিওনে আছেন সেই রিজিওনের টাইম অনুসারে নিউজগুলো পান, সে জন্য উপরের অংশে টাইম সিলেক্ট করুন।
এরপর, ভারতের সাথে সময় মেলানর জন্য Mumbai, Kolkata, Chennai, New Delhi টাইমজোন থেকে ভারত টাইমজোন অর্থাৎ GMT+5.30 সিলেক্ট করুন এবং DST অফ করে Save Changes-এ ক্লিক করে আবার ক্যালেন্ডারে চলে আসুন।
        আপনি যখন ক্যালেন্ডারে প্রবেশ করবেন তখনকার সময়ের বা তার পরবর্তী যে কারেন্সিতে কোন ইমপ্যাক্ট থাকবে তা Impact কলামে ৩টি ভিন্ন কালার আর মাধ্যমে প্রকাশ করবে। যেমনঃ
        RED Color = High Impact
        Light Orange Color = Medium Impact
        Yellow Color = Low Impact
অর্থাৎ তিনটি ভিন্ন ভিন্ন কালার তিন লেভেলের ইমপ্যাক্টের আশা করছে ঐ সময়ে মার্কেট নিউজ প্রকাশের উপর। তাহলে আপনি যে কারেন্সি নিয়ে ট্রেড করার আশা করছেন তার ইমপ্যাক্ট কি তার ডিটেইলস দেখে নিয়ে ট্রেড করতে পারেন। কারেন্সি ইমপ্যাক্ট ডিটেইলসের জন্য ঐ কারেন্সির Open Details-এ ক্লিক করুন। এখানে ঐ কারেন্সির বিভিন্ন ফ্লো ডিটেইলস ইনফরমেশন দেখাছে এবং খেয়াল করুন, Usual Effect কলামে একটি মেইজারমেন্ট দেখাছে, Actual > forcast = Good for Currency; এর মানে হল ফোরকাস্ট ভ্যালুর চেয়ে যদি Actual বেশি হয় তাহলে তা ঐ কারেন্সির জন্য ভাল।
ধরুন USD কারেন্সিতে যখন নিউজটি প্রকাশ হয় তখন Forecast করা হয়েছিল -44.28 কিন্তু পরে দেখা গেল তা Actual এসেছে -42.08 তার মানে এই নিউজে USD কারেন্সির জন্য যে রূপ আশা করা হয়েছিল তা হয় নি। কারণ Forecast-এর চেয়ে Actual খারাপ এসেছে। আর Previous হিসেবে যে ভ্যালুটি দেখতে পাচ্ছেন তা হল ঐ নিউজের বিগত দিনের Actual ভ্যালু
ফরেক্স ব্রোকারসহ ফরেক্স বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানামুখী ফরেক্স ইনফরমেশন পাওয়া যায় সেইজন্য প্রয়োজন নিয়মিত ভাবে ঐ সব সাইট ভিজিট করা এবং বিষয়গুলো ভালভাবে পড়া।
বি.দ্রঃ ইকোনমিক নিউজ ইমপেক্ট > মার্কেট ভলাটিলিটি বৃদ্ধি > ২-৩ মিনিটের মধ্যে হাইস্ট ভলাটিলিটি > এবং পরবর্তী ৫-১০ মিনিটের মধ্যে আস্তে আস্তে কারেকশন।



ফরেক্স ফান্ডামেন্টাল এনালাইসিস . Forex Fundamental Analysis . 

ফান্ডামেন্টাল এনালাইসিস কি এবং কি কি বিষয়কে গুরুত্ব দেয়া হয় ?

ফরেক্সে –এ অথনৈতিক খবর বিশ্লেষণ করাই হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস । ট্রেডারা খুবই গুরুত্ব সহকারে অথনৈতিক ডাটাগুলো পরীক্ষা করে থাকে কারণ এই অথনৈতিক পরিস্থিতি পরিবতনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হতে পারে । সাধারণভাবে, শক্তশালী অথনৈতিক সে দেশের কারেন্সির চাহিদা বৃদ্ধি করে এর ফলে ব্যক্তি এবং ব্যবসায়িক দিকে থেকে সেই কারেন্সিতে ইনভেস্টমেন্ট লেভেল বাড়তে থাকে।

সুতবাং, যখন কোন প্রধান ইভেন্টে অথনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় শক্তিশালী হয়েছে দেখায়, তখন ট্রেডাররা ভবিষ্যতে ওই কারেন্সিটার চাহিদা বৃদ্ধি পাবে ভেবে কিনতে থাকে । যদি প্রত্যাশার তুলনায় খারাপ আসে তাহলে ওই কারেন্সিটা চাহিদা হ্রাস পাবে।

সাধারণত, ফরেক্স ট্রেডাররা যে ধরণের প্রধান অথনৈতিক প্রকাশনাকে গুরুত্ব দিয়ে থাকে । তা নিম্নে দেয়া

ফ‌রেক্স ট্রেড কখন এক্সিট করতে হবে?

আপনারা কি জানেন কবে ফ‌রেক্স ট্রেডে এন্ট্রি নিতে হবে এই প্রশ্নের চেয়ে জরুরী প্রশ্ন হলো কবে বা কখন ট্রেড‌টি এক্সিট করতে হবে?
আমাদের মাঝে অনেকেই আছে সঠিক সময়ে ট্রেডে ঢুকতে পারে কিন্তু জানে না কখন বের হতে হবে। প্রায়ই এ প্রশ্নটা পাওয়া যায়, স্টপ লস কোথায় দিবো- কোথায় গেলে বের হবো- কোন পয়েন্টে গেলে টিপি দিবো???
এই পয়েন্টগুলো ফ‌রেক্স ট্রেডে এন্ট্রি নেয়ার আগে হিসেব করতে হয়। কোন ট্রেড নেয়ার আগেই আপনাকে হিসেব করে বের করতে হবে- আপনার এক্সিট পয়েন্ট কোথায়, কোথায় স্টপ লস বসালে আপনার লস বেশী হবে না, সাথে সাথে এটাও হিসেব করতে হবে প্রতি ট্রেডে কত লস নিচ্ছেন।

একটা উদাহরণঃ
এক ছোট ভাই প্রায়ই আড্ডার ভেতরে বলে যে তার ট্রেডে এন্ট্রি পয়েন্ট ঠিক আছে, প্রফিটও হয়, কিন্তু এক্সিট পয়েন্ট ঠিক না থাকার কারণে লস নিয়ে বের হতে হয়। সে কিছুদিন আগে গোল্ডে বাই (Buy) দিলো ১২৫৫ তে। স্টপ লস দিলো ১৫০ পিপস। টিপি দিলো ৫০০ পিপস। রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিকই আছে।
কয়েক ঘন্টা পরে যখন মার্কেট ১২৬৫-৭০ এর ঘরে গেলো তখন তার উচিৎ ছিলো প্রফিট ট্রেইল (Trailing Stop) করা কিংবা টার্গেট পূর্ণ হয়ে গেলে বের হয়ে যাওয়া অথবা স্টপ লস ব্রেক ইভেনে (Break even or Entry Point) নিয়ে আসা।
কিন্তু সঠিক জ্ঞানের অভাবে কিংবা সঠিক গাইডেন্সের অভাবে সে এই কাজ করলো না। ফলশ্রুতিতে সন্ধার নিউজে মার্কেট রিভার্স করার ফলে তার স্টপ লস হিট করলো। যেখানে সে ১০০+ পিপস গেইন করতে পারতো সেখানে সে ১৫০ পিপস লস নিয়ে ট্রেড থেকে বের হলো।

এখানে আমাদের শেখার কি আছে? উত্তর হবে অনেক কিছুই। ফ‌রে‌ক্সে সঠিক R:R-ই সব কিছু নয়। ফ‌রে‌ক্সে সঠিক সময়ে ট্রেড থেকে বের হওয়াও অনেক কিছু। একটা ট্রেডে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে নিয়ম মেনে চলতে হবে। প্রফিট ট্রেইল করা শিখতে হবে। ১০০ পিপসের টার্গেটে আমাদের উচিৎ ৪০+ প্রফিটে গেলে স্টপ লস ব্রেক ইভেনে নিয়ে আসা কিংবা ট্রেইলিং স্টপ ইউজ করা।
এন্ট্রি নেয়ার সময় আপনাকে দেখে নিতে হবে সাপোর্ট রেসিস্টেন্ট আছে কিনা- সেই পয়েন্টের ধারে কাছে। এক্সিট করার সময়ও সেই একই জিনিস দেখতে হবে। মনে রাখতে হবে, এন্ট্রি নিয়ে নিতে পারাটাই কৃতিত্ব নয়, এক্সিট করার পয়েন্ট ঠিক করে রাখা এবং সেটা মেনে বের হয়ে আসাটাই আপনার কৃতিত্ব।

ফ‌রে‌ক্সে কোনটা প্রফিটেবল ট্রেড এবং কোনটা অড (Odd) ট্রেড বুঝতে পারার পর ট্রেডে থাকার সিদ্ধান্ত নিতে হবে। মার্কেট অবস্থা বুঝে আপনি এন্ট্রি নিচ্ছেন, তা না হয় ঠিক আ‌ছে। কিন্তু কিছুক্ষনের ভেতরেই আপনি বুঝে যাবেন যে, আপনার নেয়া এন্ট্রি আদৌ ঠিক আছে কি নেই। তখনই আসবে ডিসিশন মেকিং টাইম। আপনার সেই ডিসিশনই আপনাকে সঠিক পথ কিংবা ভুল পথে নিয়ে যাবে। আপনি যদি বুঝতে পারেন যে আপনার নেয়া এন্ট্রি ভুল, কিংবা অড ট্রেড (Odd Trade), তাহলে আপনার উচিৎ সাথে সাথে বের হয়ে যাওয়া। অনেকেই তখন হেজিং (Hedging) করে যেটা মোটেও উচিৎ না। Hedge করার মানে হলো ঝুলে থাকা। ঝুলে না থেকে আবার ট্রেড সেটাপ খুঁজতে থাকুন।

অনেকেই একই ভুল বারবার করে থাকে, ফ‌লে ল‌সের মধ্যে প‌ড়ে। মনে রাখবেন ফরেক্সে প্রতিদিন প্রফিট করাটাই আপনার সার্থকতা নয়, টিকে থাকার ক্ষমতা অর্জন করাটাই আপনার সার্থকতা।

^
^
@ফ‌রেক্স এ‌ক্সিট, ফ‌রেক্স ট্রেড, #ট্রেড থে‌কে কখন বের হ‌তে হ‌বে । ট্রেড বন্ধ করা

নিউজ ট্রেড আলোচনা ও ধারনা

অনেকের কাছেই নিউজ ট্রেড খুব পছন্দের বর্তমানে নিউজ ট্রেড খুব জনপ্রিয়। বড় নিউজের সময় অনেক ট্রেডার আছে আগে থেকে প্রস্তুত থাকে বড় ইনভেষ্ট নিয়ে বড় লট দিয়ে ট্রেড করার জন্য। মার্কেট মুভার মূলত ইকোনোমিকাল নিউজগুলো। 50 পিপস থেকে 300 পিপসও একেকটি নিউজ মুভমেন্ট করে। যারা নিউজ সম্পর্কে ভালো বুঝেন তারা 1:10 রেশিও আকারে প্রফিট করেন। মানে 10 ডলার রিস্ক নিয়ে 100 ডলার আয় করেন। তবে নিউজ ট্রেডের আগে নিউজের মুভমেন্টগুলো ধরা খুব জরুরী সব নিউজে একরকম ইফেক্ট হয়না।

ফরেক্স মার্কেটে কিন্তু প্রায় প্রতিদিনই নিউজ থাকে তবে সব নিউজ কিন্তু হাই ভলাটাইল হয়না । www.forexfactory.com/calendar.php এই সাইটটা বেশ জনপ্রিয়। এই সাইটে গেলে কোন সময় কোন নিউজ আছে সেটা কি হাই-ইমপ্যাক্ট/মিডিয়াম ইমপ্যাক্ট/নাকি লো ইমপ্যাক্ট সেটা দেখতে পাবেন। মার্কেটে যারা নিউজ ট্রেডার তারা মূলত হাই ইমপ্যাক্ট দেখেই নিউজ ট্রেড করে থাকে। সব হাই ইমপ্যাক্ট আবার এক ধরনের না কিছু কিছু নিউজ আছে পাবলিশ হবার সাথে সাথে একটা 100-200 পিপসের ক্যান্ডেল তৈরী হয় কোনো রিট্রেস ছাড়া।

কিছু নিউজ আছে 100-200 পিপসের ক্যান্ডেল ঠিকই তৈরী হয় তবে উঠা নামা করে ধাক্কিয়ে ধাক্কিয়ে। কিছু নিউজ আছে প্রথমে ডাউনে 20-60 পিপস গিয়ে ষ্টপ লস হিট করে এরপর ফুল রেন্জে উপরে উঠে যায়। কিছু নিউজ আছে নিউজ চলাকালে 2 দিকেই স্পাইক করে ।
এখন যারা নিউজ ট্রেডার তারা অবশ্যই পূর্ববর্তী সেম নিউজের ইমপ্যাক্ট থেকে ধারনা নিয়ে তার ট্রেডিং প্লান সাজায় ।

আজকে আমি আমার পছন্দের 2 টি ট্রেডিং এর কথা বলবো । তবে একটা ব্যাপার জেনে রাখবেন নিউজ ট্রেডের বড় সমস্যা হচ্ছে ব্রোকারের স্লিপেজ ।দেখা যায় 10-50 পিপস পর্যন্ত ব্রোকার স্লিপেজ দেয় । সত্যি কথা বলতে কি সবগুলো ভালো ব্রোকারেই কম বেশি স্লিপেজ আছে । তারপরেও যারা নিউজ ট্রেড করে তারা বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করে । অনেক বাধা বিপত্তির মধ্যেও তারা নিউজ ট্রেড করে ।
আমি মূলত নিউজ ট্রেড করি ছোট এমাউন্টে ECN একাউন্টে । প্রায় অনেক ব্রোকারেই রেগুলার একাউন্টের সাথে সাথে ECN একাউন্ট প্লাটফর্ম আছে । আমরা বেশিরভাগ ট্রেডাররা ECN ব্যাবহার করিনা কারন সেটাতে কোনো বোনাস পাইনা লেভারেজ কম ও ষ্টপ আউট খুব দ্রুত হয়ে যায় । আমি গতানুগতিক বাই ষ্টপ ও সেল ষ্টপ এর পেন্ডিং অর্ডার থেকে ব্যাতিক্রমি মাল্টি অর্ডার এর কয়েকটি সিষ্টেম এ্যাপ্লাই করে ভালো ফল পেয়েছি ।

যাক আমি আপনাদের আমার 2 টি নিউজ ট্রেড সম্পর্কে বলছি : প্রথমে আমি নিউজ নিয়ে আগেই এ্যানালাইসিস করি অনেকগুলো সাইট দেখি সেটার ধরন সম্পর্কে কি এ্যাফেক্ট পড়তে পারে । যেমন -NFP নিউজে কিন্তু 2 দিকে স্পাইক করে একদিকে প্রায় 100-200 পিপস টান দেয় আবার GBP এর নিউজগুলো সোজা একদিকে চলে যায় কোনো রকম স্পাইক ছাড়া । আমার সবগুলো নিউজেই ষ্টপ লস ও টেক প্রফিট থাকে নিউজে কতটুকু স্পাইক করতে পারে ও কতটুকু মুভ করতে পারে সেটার ধারনা আমি www.dailyfx.com/ www.investing.com/ www.fxstreet.com/ www.currencynewstrading.com এই সবগুলো সাইট থেকে পেয়ে থাকি । সবগুলো সাইটের নিউজ একত্রিত করে পর্যবেক্ষন করে ফাইনাল একটা সিদ্বান্তে আসি । যাক আমার 2 টি সিষ্টেম নিয়ে কিছু বলি : (1) যেসব নিউজে মার্কেট একটানা 100 পিপস মুভ করবে কিন্তু কিছুটা ধীর গতিতে সেসব নিউজে আমি মুলত 2 টি একাউন্ট ব্যাবহার করি 1 টি একাউন্টেও করা যায় তবে আমার পরিক্ষীত একটা একাউন্টে বাই সেল একসাথে পেন্ডিং না দিয়ে 2 টিতে দিলে রিস্ক কমে যায় । আমি সবার মত 10-20 পিপস পর একটি ট্রেড দিয়ে বড় টেক প্রফিট না দিয়ে আমি 100 পিপসে প্রতি 10 পিপস পর পর 10 টি পেন্ডিং অর্ডার দেই একটা একাউন্টে পেন্ডিং বাই ষ্টপ অারেকটাতে পেন্ডিং সেল ষ্টপ সবগুলার টেক প্রফিট 20 পিপস ষ্টপ লস 10 পিপস আসলে নিউজের ধরন বুঝে দেই এখানে একটা সুবিধা হলো একটা ট্রেড টেক প্রফিট হিট করে সেকেন্ড ট্রেড ধরে মার্কেট যদিও আবার ব্যাক আসে তাহলে অলরেডি কিছু পিপস বুকড হয়ে যায় তাহলে সব মিলিয়ে একটা প্রফিট থাকে ।
(2) এটা আমি ব্যাবহার করি মূলত নিরাপত্তার জন্য । বুঝার একটু ব্যাপার আছে । এখানে হাই ইমপ্যাক্ট নিউজে ট্রেডগুলো এমনভাবে নিব যাতে একটা ট্রেড টেক প্রফিট হিট করেই যেন 2য় ট্রেড ওপেন করবে । এখানে ট্রেডগুলো হবে এভাবে একটা একাউন্টে কারেন্ট মার্কেট থেকে 10 পিপস পর একটা ট্রেড নিব তার ষ্টপ লস থাকবে 5 পিপস টেক প্রফিট হবে 10 পিপস আবার 1ম এ্যান্ট্রির 12 পিপস পরে অরেকটা এন্ট্রি হবে ষ্টপ লস 5 পিপস টেক প্রফিট 10 পিপস এভাবে মার্কেট কতটুকু মুভ করতে পারে সেটা দেখেই এন্ট্রির সংখ্যা সেট করতে হবে । এটার সুুবিধা হলো এখানে একটা টেক প্রফিট হিট করার পর 2য় এন্ট্রি নিবে । আর লস হলেও খুব কম হবে । যেমন 1ম এন্ট্রি হয় টেক প্রফিট হিট করবে বা ষ্টপ লস হিট করবে । 1মে 10 পিপস আপনার বুকড হবার পর 2য় এন্ট্রি ট্রিগার করবে । যদি সেটা ষ্টপ লস 5 পিপস হিট করে তাহলে লস হবেনা কারন সেটার আগে আপনার 10 পিপস লাভ অলরেডি চলে এসেছে । নিউজ টাইমে যখন মার্কেট একদিকে মুভমেন্ট করে তখন দেখেছি একেবারে উপরের এন্ট্রিটা হয়তো ষ্টপ লস হিট করে কারন তখন হাই থেকে একটা রিট্রেস নেয় তাহলে ধরুন 10 টা ট্রেড নিলেন সেখানে 8 টা ট্রেডে টেক প্রফিট পেলে 80 পিপস আর যদি দুর্ঘটনা-ক্রমে উঠানামার কারনে 2 টি ষ্টপ লস ও হিট করে তাহলে 10 পিপস লসে যাবে । আর যদি 5 টি ষ্টপ লস ও 5 টি টেক প্রফিট পায় তাহলেও ওভারওল 25 পিপস লাভ থাকবে । তবে মনে রাখবেন এটা শুধু স্লিপেজহীন ব্রোকারের ECN একাউন্ট প্লাটফর্মেই করা যাবে । নিউজ ট্রেড করার আগে নিউজ টাইমে অবশ্যই অাপনারা ডেমো একাউন্টে বাই ষ্টপ ও সেল ষ্টপ বসিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকুন কোন একদিন হয়তো আপনি ভালো একটা সিষ্টেম বের করতে পারবেন নিউজ ট্রেডিং এ ভালো সফলতার কোনো সূত্র তৈরী করতে সক্ষম হবেন । নিউজ ট্রেড সব সময়ই খুব রিস্কি তাই অবশ্যই ষ্টপ লস ব্যাবহার করবেন । আপনি যত বেশি নিউজ এ্যানালাইসিস করবেন আপনার যত বেশি ট্রেডিং এর বয়স বৃদ্বি পাবে যত বেশি ট্রেড করবেন তত বেশি আপনার নিউজ ট্রেডিং এর দক্ষতা বাড়বে ও সফলতার দরজা খুলতে থাকবে ।

পোস্ট‌টির পূর্বপ্রকা‌শিত ঠিকানা...

^
^
ফ‌রেক্স, নিউজ ট্রেড আলোচনা ও ধারনা, forex-news, ফ‌রেক্স, নিউজ ট্রেড আলোচনা, নিউজ ট্রেড আইডিয়া