Showing posts with label পাঁচ মিশালী. Show all posts
Showing posts with label পাঁচ মিশালী. Show all posts

মাসে ১৭৫ টাকা সঞ্চয়ে আপনিও যেভাবে হতে পারেন লাখপতি : Personal Finance


কিছু সাধারণ নিয়ম আপনি যদি নিয়মিত মেনে চলেন, তাহলে সহজেই একটা নির্দিষ্ট সময় পর লাখপতি বা মিলিয়নিয়ার হতে পারবেন। লক্ষ্যে অবিচল থাকলে নির্ধারিত সময় পর ১০ লাখ টাকার মালিক হওয়া অসম্ভব কিছু নয়। সে জন্য শুধু মানতে হবে সঞ্চয়ের কিছু সাধারণ নিয়ম। আর ধৈর্য ধারণ করতে হবে।

ব্যাংকঋণ, কর ও সঞ্চয়পত্রে নারীরা যেসব সুবিধা পান : Bank Loan for Women


অর্থনীতি, সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লেও বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যেই এখনো তাঁদের অবস্থান। তবে নারীদের এগিয়ে নিতে নানা রকমের উদ্যোগ রয়েছে, যার মধ্যে আছে কিছু আর্থিক সুবিধার ব্যবস্থাও। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে একজন নারী পেতে পারেন বিশেষ কিছু সুবিধা।

ডাক্তারের প্রেসক্রিপশন পড়ার নিয়ম, এই সঙ্কেত গুলোর মানে জেনে নিন : How to Read a Doctor's Prescription

প্রেসক্রিপশনে চিকিৎসকের লেখা সঙ্কেত! কী সেই মানে? জেনে নিন

শারীরিক সমস্যা বা অসুস্থতা হলেই যেতে হয় চিকিৎসকের কাছে (Doctor Prescription Online). অসুস্থতার কথা জানার পরে চিকিৎসকরা তাদের প্রেসক্রিপশন লিখে দেন। রোগীদের কাছে চিকিৎসকেরা ঈশ্বরের সমতুল। চিকিৎসকরা যে প্রেসক্রিপশন লেখেন, সেখানে এমন কিছু শব্দ বা চিহ্ন থাকে, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠেনা। এখানে সেই ডাক্তারি পরিভাষার বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।

পরকীয়া একটি বিষফল : Alienation

ইসলাম শৃঙ্খলার মানদণ্ড। এ মানদণ্ড আমাদের প্রকৃতিবিরুদ্ধ কাজে না জড়ানোর শিক্ষা দেয়। জৈবিক চাহিদা পূরণে শরিয়াহ বৈধভাবে বিয়ের দরজা সহজ করে দিয়েছে। এ সহজ ও সুন্দরতম পন্থার পরও দেখা যায় বিবাহিত নারী-পুরুষ পরকীয়ায় লিপ্ত। চাই তা কথার মাধ্যমে, দেখার মাধ্যমে, মেসেজিংয়ের মাধ্যমে হোক অথবা অন্য সম্পর্ক। পরকীয়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুখের পরিবারব্যবস্থা ধ্বংস হয়ে যায়। আর শয়তানের মহাসফলতা তো এখানেই। পরকীয়া এমন একটি মাধ্যম, যা সমাজে ব্যভিচারের অসংখ্য রাস্তা খুলে দিচ্ছে।

এর কোনো বোধগম্য ব্যাখ্যা নেই। পশ্চিমের আইনে নর-নারী রাজি থাকলে পরকীয়া অপরাধ নয়, এর ফলে পশ্চিমে পারিবারিক বন্ধন বিলুপ্ত।

রিট আর মামলার মধ্যে পার্থক্য কী? What is the Difference Between Writ and Case?


রিট আর মামলার মধ্যে পার্থক্যঃ

প্রশ্নকর্তাকে ধন্যবাদ এমন প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য। রীট এবং মামলার বিষয়ে দেশের নাগরিক হিসেবে সবারই জানা প্রয়োজন।

ইথিক্যাল হ্যাকিং : দুই মাসে ১২ ঘণ্টার কাজ করে আয় দুই লাখ টাকা

দুই মাসে মাত্র ১২ ঘণ্টার কাজ। ১২ ঘণ্টায় আয় দুই লাখ টাকার ওপরে। নাম তার তানজিম শাহ কবির। ডাকনাম তৃণব। পড়ে নোয়াখালী জিলা স্কুলের দশম শ্রেণিতে। ১৫ বছরের এই তৃণবের সফলতার গল্প শুনেছেন মুহাম্মদ শফিকুর রহমান।

স্ত্রীকে তালাক দেয়ার শরয়ী নীতিমালা: What is the System of Divorce in Islam?

সংসার সুখী হয় স্বামী- স্ত্রী দুজনের আদর্শে। ভালবাসা, ধৈর্য, সহনশীলতাই সুখী সংসারের মূলমন্ত্র। সংসার মানে হাসি- কান্না, সংসার মানে সুখ-দুঃখ। সংসারকে সেভাবে উপভোগ করতে প্রয়োজন দুজনের সমান্তরালের চেষ্টা ও আন্তরিকতা। চাই নিজ নিজ দায়িত্ব সচেতনতা ও স্বচ্ছতা। পরিহার করা উচিত একে অপরকে দোষারোপ ও সন্দেহের প্রবণতা। দরকার আত্মিক ও মানসিক প্রশস্ততার, ছাড় ও উদারতার। প্রয়োজন মানিয়ে নেয়ার ও মানিয়ে চলার মনমানসিকতা।

বাইরের ঝামেলা সেখানেই রাখা, ঘরে প্রতিক্রিয়া প্রকাশ না করা। কিন্তু অনেক সময় আমরা বাহিরের ঝামেলা-জঞ্জাল বাসায় নিয়ে হাজির হই এবং প্রিয়জনের সাথে শুরু করি দুর্ব্যবহার। অথচ তারা রান্নাবান্না করে ঘর গুছিয়ে আমাদের আসার অপেক্ষায় থাকে। প্রত্যাশা করে একরাশ মুচকি হাসি ও হাস্যোজ্জ্বলতা। কামনা করে একটু আদর-সোহাগ, মমতা ও ভালোবাসা।

কাতার বিশ্বকাপ সময়সূচি ২০২২ | Qatar World Cup Schedule 2022

কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে !

আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপ রোমাঞ্চে বছর শেষে ডুব দেবে ফুটবল দুনিয়া।

অল্প বয়সে কোটিপতি হওয়ার উপায়? The Easiest Way to Get Rich Quick

বিল গেটস বলেছিলেন, "গরীব হয়ে জন্মগ্রহণ করা তোমার অপরাধ নয় কিন্তু গরীব হয়ে মৃত্যুবরণ করা তোমার অপরাধ"। সত্যিই তাই! লক্ষ্য ঠিক রেখে সামনে এগুতে পারলে নিজের দরিদ্রতাকে জয় করে ধনী হওয়া কোন ব্যাপার নয়। জীবনমানের উন্নয়ন ঘটিয়ে জীবনে উন্নতি করতে কে না চায়! সবার মনেই ধনী হওয়ার এক সুপ্ত বাসনা বিরাজ করে। কিন্তু উপযুক্ত ধ্যান-ধারণার অভাবে অনেকেই পৌছাতে পারেনা অভিষ্ট লক্ষ্যে। তাদের জন্যই কিছু টিপস! যা সঠিকভাবে অনুসরণ করলে ধনী হওয়া কেউ ঠেকাতে পারবেনা। আজকের এই লেখায়, আমি অল্প বয়সে কোটিপতি হওয়া লোকদের কৌশলগুলো আলোচনা করবো। কোটিপতি হওয়ার ৫০টি টিপস ...

কম বয়সে দ্রুত ধনী হতে চান? করতে হবে এই কাজগুলো : How Can I Become Rich At A Young Age?

কম বয়সে অনেকেরই ধনী হওয়ার আশা থাকে। ধনী হবার কথা শুনলে সবার মনই যেন লাফিয়ে ওঠে, মনে জন্মায় লোভ। কিভাবে ধনী হওয়া যায়, কত তাড়াতাড়ি ধনী হওয়া যায় এসব ঘুরপাক খায় মনের ভেতর। খাবেই না কেন, সবারই তো ইচ্ছা হয় বিলাসী জীবনযাপন করতে, একটু সুখে থাকতে। কিন্তু সবাই তো আর ধনী হতে পারে না, কেউ চেষ্টা করে সফল হয় কেউবা বৃথা চেষ্টা করে যায়।

সঠিক উপায় জানা না থাকায় ধনী হওয়ার সে সুযোগ কাজে লাগাতে পারে না তারা। এক্ষেত্রে একটি সহজ উপায় হলো ক্রমাগত অর্থ সঞ্চয় করা। এতে উপার্জন যাই থাকুক না কেন, এক পর্যায়ে ধনী হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। টাকা-পয়সা সঞ্চয় করা অনেকের কাছেই কঠিন বিষয়। অল্প বয়সে তরুণেরা এ কাজটি সাধারণত করতে পারে না। আর এ কারণে তারা অবসরের সময় ধনী হওয়ার সুযোগটি হারায়।

বিল গেটসকে বিলিয়নিয়ার হতে সাহায্য করেছে যে ১৩ অভ্যাস : Bill Gates

বিল গেটস এত সম্পদের মালিক হলেন কী করে এ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। এ কথা অনস্বীকার্য নিজের মেধা, পরিশ্রম দিয়েই তিনি আজ এ পর্যায়ে পৌঁছেছেন। কিন্তু তার কিছু অভ্যাসও তাকে শতকোটিপতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।

একসময়ে বিশ্বের সর্বোচ্চ ধনী হলেও আপাতত সে খেতাব তার নেই। তবুও এখনো অঢেল সম্পদের মালিক বিল গেটস। ফোর্বস-এর তথ্য অনুযায়ী এপ্রিল ২০২২ সাল পর্যন্ত বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১৩২ বিলিয়ন মার্কিন ডলার।


বিল গেটস এত সম্পদের মালিক হলেন কী করে এ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। এ কথা অনস্বীকার্য নিজের মেধা, পরিশ্রম দিয়েই তিনি আজ এ পর্যায়ে পৌঁছেছেন। কিন্তু তার কিছু অভ্যাসও তাকে শতকোটিপতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে। জেনে নেওয়া যাক এরকম ১৩টি অভ্যাসের কথা।

"প্রেম হারাম" - কোন হাদিসে আছে?

আপনি অবশ্যই জাদুঘরে গিয়েছেন। জাদুঘরে সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস হলো, ঐতিহাসিক নিদর্শন - যেমন, অমুক রাজার তলোয়ার, তমুক রাজার পোশাক ইত্যাদি। এগুলো সবই অমূল্য সম্পদ। আপনি কোন আধুনিক দামী জিনিস নষ্ট করে ফেললে, সেটা আবারও টাকা দিয়ে কেনা যায়। কিন্তু কোন ঐতিহাসিক জিনিস নষ্ট করে ফেললে, সেটা আর পাওয়া যায় না। সেজন্যই জাদুঘরে বিভিন্ন ধরণের নিরাপত্তা ব্যাবস্থা আছে। জাদুঘরে লেখা থাকে - হাত দেওয়া নিষেধ। এমনকি এটাও লেখা থাকে - ছবি তোলা নিষেধ।

আপনি একদিন জাদুঘরে গিয়েছেন। ঘুরে ফিরে বিভিন্ন জিনিস দেখেছেন। একটি পুরাতন ছাতা দেখতে পেলেন।লেখা আছে - নবাব সিরাজ-উদা-দৌলার ছাতা। তার পাশে এটাও লেখা আছে - ছবি তোলা নিষেধ। এটা দেখে আপনি কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর, ছাতাটি হতে নিয়ে জাদুঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন। জাদুঘরের নিরাপত্তা কর্মী আপনাকে বাধা দিলো। এবার আপনি তাকে বলেছেন - ওখানে "ছবি তোলা নিষেধ" লেখা আছে, "বাইরে নেওয়া নিষেধ", এমন লেখা নেই।

না, আপনি এমন করবেন না। কারণ আপনি বুদ্ধিমান। যে জিনিসের ছবি তোলা নিষেধ, সেই জিনিস বাইরে নেওয়া যায় না। "বাইরে নেওয়া নিষেধ", এই কথাটা লেখা লাগে না, এটা একটা সাধারণ বুদ্ধির ব্যাপার।

আপনার সেই সাধারণ বুদ্ধিটা, এবার কাজে লাগান। ইসলামে নারী খুব সুরক্ষিত। নারীকে ধরা ছোঁয়া নিষেধ। এমনকি, চোখে দেখাও নিষেধ। যে নারীকে চোখে দেখাই নিষেধ, তাকে বাইরে নিয়ে গিয়ে, রিক্সায় ঘুরবেন, মার্কেটে ঘুরবেন, পার্কে বসে বাদাম খাবেন, হাত ধরে বসে থাকবেন। সেটা কিভাবে হবে?

নারীকে ছোঁয়া নিষেধ, দেখা নিষেধ, এই কথা কোরআন ও হাদিসে লেখা আছে। যে জিনিস দেখা নিষেধ, সেই জিনিস বাইরে নেওয়া যায় না। "বাইরে নেওয়া নিষেধ", এই কথাটা লেখা লাগে না। এটা একটি সাধারন বুদ্ধির ব্যাপার।

এত ভালোভাবে বুঝিয়ে দেবার পরেও, কিছু অতি-বুদ্ধিমান লোক আছে , যারা বিষয়টা বুঝবে না। তাদের জন্য - হাদিসে সরাসরি "প্রেম হারাম" তেমন বলা নেই। তবে, নারী-পুরুষ অবাধ মেলামেশা নিষেধ আছে। নারীকে চোখে দেখা নিষেধ আছে। এবার, আপনি মেলামেশা না করে, এমনকি চোখে না দেখে, প্রেম করতে থাকুন।



#ভালোবাসা, #প্রেম

রংপুরের মানুষকে কেন মফিজ বলা হয়?

মফিজ বলার কারণ:

গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্ৰামের স্বল্পশিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিল মফিজ । তার শেষ জীবনের সঞ্চয় এবং তার বাবার দেয়া জমি বিক্রয় করা ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করে ঢাকা -গাইবান্ধার রুটে বাসটি চালু করেন। 

গরীব দরদী মফিজ সাহেব দিনমজুরি লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন। একসময় মফিজ সাহেব বয়সের ভারে অন্য ড্রাইভার দিয়ে বাস চালানো শুরু করলেন। কিন্তু দিনমজুরী শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্না দেয়া শুরু করলেন। তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বললেন এবং বাসের ছাদের নাম মাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা ব্যবস্থা করতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষর যুক্ত করে কম ভাড়া আদায় করতেন । তাই উচ্চস্বরে সুপারভাইজার বলতেন ছাদে কয়জন মফিজ আছো ? অর্থাৎ কয়টা মফিজের শ্নিপ আছে । আর এইভাবে গরিবের বন্ধু মফিজ শব্দটি চালু হয় । আজ আমরা ঠাট্টা করে অনেক সময় মফিজ শব্দটি উচ্চারণ করি। কিন্তু বুকে হাত দিয়ে বলেন মফিজ হওয়ার যোগ্যতা কি আমাদের আছে ?


উৎস : ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক, সমাজবিজ্ঞানী ড. আবদুর রহমান সিদ্দিকী তার প্রথম গ্রন্থ, প্রথম উপন্যাস ‘একজন মফিজ বইটির মূল্য ১৬০ টাকা একটু কস্ট করে পরে নিবেন । ধন্যবাদ |

ছাই বি‌ক্রি ক‌রে আয় ২০০ কোটি টাকা

ইস্পাত শিল্পের রপ্তানিপণ্যের তালিকায় রয়েছে স্টিল ডাস্ট (ছাই)। এই ছাই অনেকটা কাঠখড় পোড়ানো ছাইয়ের মতোই। এক সময় এসব ছাই বাতাসের সঙ্গে মিশে পরিবেশ দূষণ করতো। এখন কারখানার নির্গত ধোঁয়া পরিশোধন করে সেই ছাই আলাদা করা হয়, যা যাচ্ছে বিদেশে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বর্তমানে ইস্পাত কারখানাগুলোর এই ছাই রপ্তানি হচ্ছে বিশ্বের সাতটি দেশে। বছরে যা থেকে আসছে দুইশ কোটি টাকা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম, আবুল খায়ের স্টিল, কেএসআরএম, জিপিএইচসহ বড় বড় কারখানা ছাই রপ্তানির সঙ্গে যুক্ত। বিশেষত বিএসআরএম দীর্ঘদিন ধরে সরাসরি রপ্তানি করে এলেও গত দুই বছরে এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক জায়ান্ট জিপিএইচ স্টিলও। এসব ছাই কারখানা থেকে সংগ্রহ করে রপ্তানিতে যুক্ত তৃতীয়পক্ষের অনেক ব্যবসায়ীও।

ক্রেডিট কার্ড নিয়ে ৫ গুরুত্বপূর্ণ ধারণা, জেনে নিন সত্যিটা!

ডিজিটাল হচ্ছে দেশ। বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার। কিন্তু মধ্যবিত্তের মনে এখনও Credit Cards নিয়ে হাজার আশঙ্কা। এই বুঝি কাঁড়ি কাঁড়ি টাকা বেরিয়ে গেল! অকারণ অর্থ নষ্টের ভয়ে এখনও অনেকেই কার্ড ব্যবহার করতে চান না। কিন্তু সত্যিই কী ক্রেডিট কার্ড মানেই টাকা নষ্ট? একদমই নয়। আসলে এই নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে মানুষের মনে। সেখান থেকেই ভয় বাসা বাঁধে। বরং ভয় কাটিয়ে সঠিক ভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করলে উপকারই মিলবে।

মাস্ক পরলে আরো সুদর্শন লাগে

কোভিড মহামারি শুরুর সময় থেকেই মাস্ক মানুষের অন্যতম পরিধেয় বস্তুতে পরিণত হয়। মুখে মাস্ক পরা মানুষের অভ্যাস হয়ে ওঠায় কালবিলম্ব না করে ফ্যাশন ইন্ড্রাস্ট্রিও নানা ডিজাইন তৈরির দিকে নজর দেয়। মাস্ক পরে মানুষকে দেখতে কেমন লাগে, এ নিয়ে এবার একটি গবেষণা হয়েছে। সেই গবেষণার ফল বলছে, মুখে মাস্ক পরলে একজন মানুষ আরো সুদর্শন হয়ে ওঠেন।

সৌদি-কাতারে চলতি বছরই বিলুপ্ত হচ্ছে ‘কফিল’ পদ্ধতি

২০২১ সালের প্রথম ছয় মাসের মধ্যেইসৌদি আরবেও বিলুপ্ত হতে যাচ্ছে কফিল বা কাফালা পদ্ধতি। এই ব্যবস্থা বাতিলের পর কোনো ব্যক্তি নয়, প্রবাসীদের স্পন্সর হবে দেশটির শ্রম মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতি দিয়ে অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান রামরুর এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

গতকাল সোমবার মধ্যেপ্রাচ্যের অন্যতম শ্রমবান্ধব দেশ সৌদি আরব ও কাতারে জনশক্তি প্রেরণের সাথে সম্পৃত্ত গ্রিনল্যান্ড ওভারসিসের স্বত্বাধিকারী ও বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল হাই নয়া দিগন্তকে এ প্রসঙ্গে বলছেন, ‘কাতার এবং সৌদি আরবে কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করার বিষয়টি নিয়ে তাদের দেশের সরকারের মধ্যে আলোচনা আগে থেকেই শুরু হয়েছে। তবে এখনো এটি বাতিল করা হয়নি। যদি বাতিল করা হয় তাহলে খুবই ভালো হবে জানিয়ে তিনি বলেন, এটা হলে আমাদের কর্মীদের স্পন্সর নিয়ে আর কোনো ঝামেলাই হবে না। যার কাজ সে করবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাফালা’ কার্যকরভাবে বাতিল করেছে কাতার। এই পদ্ধতি বাতিল হলে প্রবাসী কর্মীদের প্রয়োজনে কফিল পরিবর্তন সম্ভব হবে। চুক্তিতে নির্ধারিত শর্তানুযায়ী প্রবাসী শ্রমিকরা চলাচলের সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। এ ছাড়া ন্যূনতম মজুরি বিধির ক্ষেত্রে নিয়োগকর্তাদের শ্রমিকদের আবাসন ও খাবারের দায়িত্ব নিতে হবে। দেশটিতে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি এক হাজার কাতারি রিয়াল (২৭৫ মার্কিন ডলার) নির্ধারণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। তবে নিয়োগকর্তারা চাইলে ‘পলাতক’ কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারবেন। কাফালা বাতিলের সিদ্ধান্তটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আইনটি কার্যকর হতে আরো অন্তত ছয় মাস সময় লাগবে।
শুধু কাতার নয়, চলতি বছরের প্রথম ছয় মাসের মধ্যেই সৌদি আরবেও কফিল বা কাফালা প্রথাটি বিলুপ্ত হতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনাভাইরাসের প্রার্দুভাবের আগেপরে সৌদি আরবে জনশক্তি প্রেরণ করা হয়েছে এক লাখ ৬১ হাজার ৭২৬ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ৫১ হাজার ৭৮৬ জন কর্মী গেলেও সেটি কমে ডিসেম্বর মাসে ২৩ হাজার ৩৬২ জনে নেমে আসে।

অপর দিকে কাতারে কর্মী গেছে তিন হাজার ৬০৮ জন। এর মধ্যে জানুয়ারি মাসে সর্বোচ্চ এক হাজার ৩১৯ কর্মী গেলেও করনো-পরবর্তী সময়ের পর ডিসেম্বর মাসে যেতে পারে মাত্র ৯২ জন

অস্ট্রেলিয়ায় ব্যবসায়ী ভিসায় নাগ‌রিক সুযোগ : Australian VISA for Bangladesh

অস্ট্রেলিয়ায় অভিবাসন হতে অগ্রাধিকার পাচ্ছে বিজনেস মাইগ্রেশন ভিসাপ্রত্যাশীরা। অভিবাসনপ্রত্যাশীদের স্বর্গরাজ্য বলা হয় ওশেনিয়া অঞ্চলের দ্বীপ-মহাদেশ অস্ট্রেলিয়াকে। যাবতীয় নাগরিক সুবিধা ও নিরাপত্তার জন্য দেশটি অনেকের কাছেই প্রথম পছন্দ। আর ব্যবসায়ীদের জন্য দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ নিয়ে চালু রয়েছে বিভিন্ন ভিসা। চলতি ২০২০-২১ অর্থবছরে ব্যবসায়ীদের দেশটিতে স্বাগত জানাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি সরকার। বিভিন্ন দেশের অভিবাসীদের মতো এখন বাংলাদেশি ব্যবসায়ীরাও বিজনেস মাইগ্রেশনের আওতায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিতে পারেন অস্ট্রেলিয়াতে।
অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের জন্যও বিজনেস মাইগ্রেশনে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হয়েছে দেশটিতে। দেশটির অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ব্যবসায়িক দক্ষতার আলোকে এই অভিবাসন নীতিমালা তৈরি করেছে অস্ট্রেলিয়া সরকার। বর্তমানে সেই নীতিমালার আওতায় প্রভিশনাল সাবক্লাস ১৮৮ ও সাবক্লাস ১৩২ ভিসার আবেদনকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে এ অর্থবছরে প্রায় দ্বিগুণ ভিসা প্রদানের ঘোষণাও দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আবশ্যিক শর্ত পূরণ করতে পারলে এই ভিসায় অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ কাজে লাগানোর ভালো সময় এটা।

ভিসার ধরন
ভিসাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ভিসা হচ্ছে সাবক্লাস ১৩২ বিজনেস ট্যালেন্ট পার্মানেন্ট ভিসা। এই ভিসা মঞ্জুর হলে আবেদনকারী সরাসরি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ পান। এ ছাড়া প্রভিশনাল ভিসা অর্থাৎ প্রথমে অস্থায়ী এবং পরে স্থায়ী এ ধরনের কিছু ভিসা রয়েছে। সাবক্লাস ১৮৮ ব্যবসায়িক উদ্ভাবনী এবং বিনিয়োগ (বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট) এ শ্রেণিতে কয়েক ধরনের ভিসা রয়েছে। এগুলো হলো ব্যবসায়িক উদ্ভাবনী ১৮৮ এ, বিনিয়োগ ১৮৮ বি, উল্লেখযোগ্য বিনিয়োগ ১৮৮ সি এবং প্রিমিয়াম বিনিয়োগ ১৮৮ ডি। অধিকাংশ আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক উদ্ভাবনী (বিজনেস ইনোভেশন) ভিসার শর্তপূরণ কিছুটা সহজসাধ্য। যেসব ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের কমপক্ষে চার বছরের ব্যবসায়িক ও ব্যবস্থাপনাগত অভিজ্ঞতা আছে, তাঁরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে এ ভিসার মেয়াদ প্রায় চার বছরের জন্য হলেও পরবর্তীকালে ভিসা সাবক্লাস ৮৮৮-এর অধীনে স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যাবে।

ভিসার শর্ত
ব্যবসায়িক উদ্ভাবনী সাবক্লাস ১৮৮ এ ভিসায় আবেদনের জন্য ৮ (আট) লাখ অস্ট্রেলিয়ান ডলার অথবা প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। ব্যবসা, নগদ অর্থ, স্বর্ণালংকার ইত্যাদি সব সম্পত্তি মিলিয়ে এ অর্থ হতে হবে, যা আবেদনকারী এবং তাঁর স্ত্রী/স্বামীর আলাদা কিংবা দুজনের একত্রে মালিকানা মিলিয়ে হতে পারে। ৫ কোটি টাকা ভিসা মঞ্জুর হওয়ার দুই বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় আনার যোগ্য হতে হবে। এ ছাড়া এমন একটি ব্যবসার মালিকানা থাকতে হবে যে ব্যবসার বার্ষিক আয় কমপক্ষে ৩ কোটি টাকা। অংশীদারত্বমূলক ব্যবসার মালিকানাও গ্রহণযোগ্য, তবে সে ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে সর্বনিম্ন ৩০ বা ৫১ শতাংশ মালিকানা থাকার শর্ত রয়েছে। একই ধরনের অন্যান্য আবশ্যিক শর্তের সঙ্গে সাবক্লাস ১৮৮ বি বিনিয়োগ ভিসায় ব্যবসার মালিকানা থাকতে হবে ১৫ লাখ ডলার অথবা প্রায় ৯ কোটি টাকার। সব মিলিয়ে সম্পত্তির মালিকানা থাকতে হবে প্রায় ১৪ কোটি টাকার।

ভিসার পয়েন্ট
সাবক্লাস ১৮৮ এ এবং ১৮৮ বি এ দুটি ভিসায় পয়েন্ট টেস্টভিত্তিক ভিসা। অর্থাৎ এ ভিসায় আবেদন করতে আবেদনকারীকে সর্বনিম্ন ৬৫ পয়েন্ট অর্জন করতে হবে। এ পয়েন্টগুলো বয়স, সম্পত্তির পরিমাণ, ইংরেজি ভাষা দক্ষতা, শিক্ষা ইত্যাদি নানা বিষয়ের ওপর নির্ভর করে পেতে হয়। যেমন আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩২ বছর হলে এর জন্য ৩০ পয়েন্ট, ৩৩ থেকে ৩৯ বছরের জন্য ২৫ পয়েন্ট।

সরাসরি পার্মানেন্ট ভিসা
সাবক্লাস ১৩২ এ বিজনেস ট্যালেন্ট ভিসাটি সবচেয়ে আকর্ষণীয়; কারণ, সরাসরি পার্মানেন্ট ভিসা। এ ভিসায় উল্লেখযোগ্য ব্যবসায়িক ইতিহাস ১৩২ এ এবং উদ্যোগমূলক মূলধন উদ্যোক্তা ১৩২ বি নামের দুটো শ্রেণি রয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোক্তা ১৩২ বি ভিসায় কোনো অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান বা ব্যক্তির থেকে প্রায় ৬ কোটি টাকার বিনিয়োগ গ্রহণের ব্যবস্থা করতে হয়। এ জন্য সাবক্লাস ১৩২ এ সিগনিফিকেন্ট বিজনেস হিস্ট্রি স্ট্রিম আরেকটি সহজতর ভিসা। এ ভিসায় ১৮ কোটি টাকা টার্নওভার সম্পন্ন ব্যবসায় অংশীদারত্ব থাকার আবশ্যিক শর্ত রয়েছে। এ ছাড়া আবেদনকারীও তাঁর স্ত্রীর ক্যাশ, জায়গা-সম্পদ, স্বর্ণালকার—সব মিলিয়ে ৯ কোটি টাকার সম্পত্তি থাকতে হবে।
উল্লিখিত সব ভিসার আবশ্যিক শর্তেই কিছু সাদৃশ্য রয়েছে। যেমন প্রতিটি বিজনেস ভিসার আবেদনকারীকেই সর্বোচ্চ ৫৫ বছর বয়সী হওয়া যাবে। এ ছাড়া প্রতিটি ভিসার ক্ষেত্রেই মূল ভিসায় আবেদনের আগে দেশটির যেকোনো রাজ্য সরকার কর্তৃক মনোনয়ন পেতে হবে। সেই সঙ্গে বিজনেস মাইগ্রেশন ভিসায় অভিবাসন বিভাগের মনোনয়ন ও আবেদন করার আমন্ত্রণ পেতে আবেদনকারীকে অবশ্যই যথাযথ দক্ষতা নির্বাচনপ্রক্রিয়ায় তাঁর আগ্রহ বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) ব্যক্ত করতে হবে। আবেদন করার জন্য সরকার আমন্ত্রণ জানালে তবেই এ ভিসা পেতে আবেদন করা যাবে। তবে এ ভিসায় আগ্রহীদের প্রথমে অস্ট্রেলিয়ায় ভ্রমণ করে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন অভিবাসন আইনজীবীরা।

লেখক: অভিবাসন আইনজীবী, 
সিডনি, অস্ট্রেলিয়া। kawsar.khan.au@gmail.com

বিশ্বের সেরা সিনেমাগুলো দেখাবে ইউটিউব Youtube Free Film Festival

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রুখতে বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন চলছে। বাইরে চলাফেরায়ও আরোপ করা হয়েছে বি‌ধিনিষেধ। এজন্য বিশেষ প্রয়োজন ছাড়া ঘরেই বন্দি থাকতে হচ্ছে মানুষকে। এই ঘরবন্দি জীবন কিছুটা হলেও সহজ করতে দারুণ পদক্ষেপ নিয়েছে ইউটিউব। ১০ দিন বিনামূল্যে বিশ্বের সেরা ছবিগুলো দেখাবে গুগলের জায়ান্ট ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম  ইউটিউব।