প্রাণিসম্পদ অধিদপ্তর-এ ২৭০টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ‘ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম—ফেজ ২ প্রোজেক্ট’ (এনএটিপি-২) শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে ২৭০ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান, সংস্থা বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

হাঁস, না মুরগির ডিম—পুষ্টি কোনটিতে বেশি?

ডিম নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক আছে। অনেকেই ধারণা করেন, হাঁসের ডিমের চেয়ে মুরগির ডিম ভালো। কথাটি কিন্তু ঠিক নয়। পুষ্টিমূল্যের বিবেচনায় হাঁস ও মুরগির ডিম প্রায় একই মানের বলা যায়। মুরগির ডিমই ভালো, মুরগির ডিম খেলে বেশি উপকার পাওয়া যাবে—এমন ধারণা করা ভুল। 

ঘামের দুর্গন্ধ দূর করুন সহ‌জেই

গ্রী‌ষ্মকা‌লে গরমের সময় ঘামের কারণে শরীরে দুর্গন্ধ বেশি হয়। যাঁদের অতিরিক্ত ঘামের সমস্যা রয়েছে, তাঁরা এই সমস্যায় আরো বেশি ভোগেন। অনেক সময় বডি স্প্রে বা ডিওডরেন্ট ব্যবহার করলে এই ঘামের গন্ধ তো যায়ই না, বরং দুর্গন্ধ বাড়ে। এ ক্ষেত্রে ঘরোয়া তিনটি উপায়ে খুব সহজেই ঘামের দুর্গন্ধ দূর করতে পারেন। 

আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগারে ব্যাকটেরিয়া দূর করার উপাদান রয়েছে। এটি ত্বকের পিএইচের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। সামান্য আপেল সিডার ভিনেগার তুলায় নিয়ে বগলের নিচে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন গোসল করার আগে এই উপাদানটি বগলের নিচে ব্যবহার করুন।

বেকিং সোডা
বেকিং সোডা ঘাম দূর করতে সাহায্য করে। বেকিং সোডা ও পানি একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। বগলের নিচে এবং শরীরের যে অংশে ঘাম বেশি হয়, সেখানে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার গোসল করে ফেলুন।

লেবুর রস
লেবুর রসের এসিডিক উপাদান শরীরের ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এ ছাড়া এটি ঘামের জীবাণুও ধ্বংস করে। লেবুর রস সরাসরি বগলের নিচে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

ইসলামে নারীর মর্যাদা, অধিকার ও ক্ষমতায়ন

শাহ্ আব্দুল হান্নান_
সমাজে নারীর অবস্থান ও অধিকার নিয়ে আমরা বিভিন্ন কথা শুনে থাকি। নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বর্তমানে যে কথাগুলো বলা হয়, তার মধ্যে বেশ কিছুই গ্রহণযোগ্য। আবার কিছু কথার সাথে দ্বিমত পোষণ করার অবকাশ আছে। নারী-পুরুষ সবারই অধিকার প্রতিষ্ঠা হওয়া অপরিহার্য। কারণ সমাজ দিনে দিনে সামনে এগোচ্ছে। শুধু নারী বা পুরুষেরই নয়, সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে।
গত ৫০ বছরে সমাজ অনেকটা এগিয়েছে। এ সময়ে পুরুষের সাথে নারীরাও সমানতালে না হলেও এগিয়ে এসেছে। বেগম রোকেয়ার সময়ে যে সমাজ ছিল, সে সমাজকে আমরা অনেক পেছনে ফেলে এসেছি। তিনি দেখেছিলেন, সে সময়ে মেয়েরা লেখাপড়া করার কোনো সুযোগই পেত না। তখন বেগম রোকেয়া নারী শিক্ষার ব্যাপারে সাহসী উদ্যোগ না নিলে আজ এ উপমহাদেশের নারীরা কেউই পড়ালেখা শিখতে পারতেন না। 

আ‌কিজ বি‌ড়ি ফ্যাক্ট‌রি‌তে বি‌ভিন্ন প‌দে চাক‌রি

আ‌কিজ গ্রু‌পের অন্যতম অঙ্গপ্র‌তিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি‌তে ১৭ ধরনের পদে প্র‌য়োজনীয় জনশ‌ক্তি অন্তর্ভূ‌ক্তির জন্য চাক‌রির নি‌য়োগ বিজ্ঞ‌প্তি প্রকা‌শিত হ‌য়ে‌ছে।
রংপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির তামাক ক্রয়, প্রেসেসিং ও রপ্তানি কেন্দ্রে কর্মঠ, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগ দেওয়া হবে।

ফেসবুকের অজানা কিন্তু প্র‌য়োজনীয় কিছু বিষয়

ফেসবুকের জানা অজানা অ‌নেক বিষয় র‌য়ে‌ছে; যা ইউজার‌দের জন্য অ‌তিপ্রয়োজনীয়। বর্তমান যুগে প্রযুক্তিবান্ধব লোকের ফেসবুক অ্যাকাউন্ট থাকবে না, এমনটা হতেই পারে না। সবাই এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি প্রতিদিন ব্যবহার করছেন, নিজের মনের অনুভূতি প্রকাশ করছেন, ছবি আপ করছেন, এমনকি ভিডিও চ্যাট বা লাইভও করছেন। তারপরও কিছু জরুরি সেটিংস কিন্তু অগোচরে রয়ে যেতে পারে। এই সেটিংসগুলো সম্পর্কে জানলে আপনার ফেসবুক ব্যবহার হয়ে উঠতে পারে আরো আনন্দময় ও সুবিধাজনক। জে‌নে নিন ১০টি জরুরি, কিন্তু কম ব্যবহৃত সেটিংসের কথা।

পূবালী ব্যাংকে চাকরি (৪৫০ জন)

সিনিয়র অফিসার, অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ট্রেলার পদে ৪৫০ জন নিয়োগ দেবে পূবালী ব্যাংক লিমিটেড। অনলাইনে আবেদন করা যাবে ১৬ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পদ ও পদ সংখ্যা:
সিনিয়র অফিসার পদে নেওয়া হবে ১০০ জন। অফিসার পদের জন্য ব্যাংকটির দরকার ১৫০ জন কর্মী। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ট্রেলার পদে নেওয়া হবে ২০০ জন। তিন পদেই এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ট্রেলার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ২২ ফেব্রুয়ারির প্রথম আলো পত্রিকায়। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে www.pubalibangla.com/career.asp ওয়েবলিংকেও।

২২৮ জন নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নয় ধরনের পদে ২২৮ জনকে মুক্তিযোদ্ধা কোটায় অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।
পদসমূহ:
হিসাবরক্ষক পদে সাতজন, 
সহকারী শিক্ষক পদে চারজন, 
সহকারী হিসাবরক্ষক পদে ১৫ জন, 
উচ্চমান সহকারী পদে পাঁচজন, 
জুনিয়র শিক্ষক পদে পাঁচজন, 
এসবিএ-এ পদে চারজন, 
স্টোরকিপার-এ পদে ১১ জন, 
শিক্ষানবিশ পদে ১১৭ জন এবং 
সাহায্যকারী পদে ৬০ জনসহ মোট ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

বাণী চিরন্তনী

‘‘মেট্রিকে থার্ড ডিভিশন পাইছিলাম, ভর্তি তো দূরের কথা ফরমও কিনতে পারি নাই। কিন্তু খোদার কি লীলাখেলা আইজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।’’

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ

ঘ‌রে ব‌সে অনলাইন কা‌জের কিছু নি‌র্দেশনা

dear-bangla24
প্রযুক্তির উৎকর্ষতায় ঘরে বসে অফিসের কাজ করা এখন নিত্য‌নৈম‌ত্তিক বিষয় হ‌য়ে দাঁরি‌য়ে‌ছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের বহু তরুণ এখন ঘরে বসেই বিদেশের কাজ করছেন। এছাড়াও এখন বহু অফিসই বাড়িতে বসে কাজ করার সুবিধা দিচ্ছে। কিন্তু এ সুবিধা গ্রহণ করার জন্য কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। বিষয়গুলো মেনে চললেই এ ধরনের কাজে সাফল্য পাবেন। অন্যথায় এ সুবিধা পাওয়া সম্ভব নয়।