ইন্টারনেট মানব জীবনে সরাসরি প্রভাব ফেলছে। মানুষ এখন অনলাইনে ইনকামের জন্য নানা কৌশল প্রয়োগ করছে। ফলে অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে। তবে অনলাইনে কাজ করে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনলাইনে আয় করার নানা সুযোগ থাকলেও অসচেতনতা বা লোভের বশে কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হতে পারে। অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারণামূলক কাজের ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এক নজরে দেখে নিন: কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন।




