সাইকেলে স্বাস্থ্যসেবা দি‌চ্ছেন ‘বাংলার নানি’


বয়স নব্বই পেরিয়েছে। এরপরও নিজে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে বাড়ি গিয়ে নারী-পুরুষ-শিশুদের হাতে পৌঁছে দেন প্রয়োজনীয় ওষুধ।
তিনি জহিরন বেওয়া।

তিস্তা বিধৌত উত্তরের জেলা লালমনিরহাটের আদিতমারী কিংবা এর আশপাশে গেলেই চোখে পড়বে-অশীতিপর এক বৃদ্ধা নিজে সাইকেল চালাচ্ছেন! চিকিৎসা সম্পর্কে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন জহিরন।

সম্প্রতি লালমনিরহাট টু আদিতমারী সড়কে তার দেখা মেলে। স্বামীর মৃত্যুর পর থেকে হাসিমুখে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন এই নারী।

ঈদে বা জুমার নামাজ একা পড়া যায় কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৩ পর্বে ঈদের নামাজ বা জুমার নামাজ একা পড়া যায় কি না, সে সম্পর্কে টেলিফোনে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ঈদের নামাজে ও জুমার নামাজে যদি কেউ এক রাকাত পায়, বাকি এক রাকাত কি সে একা একা পড়তে পারে?
উত্তর : ঈদের নামাজ বা জুমার নামাজ যদি কেউ এক রাকাত পেয়ে থাকেন, তাহলে তিনি আর এক রাকাত একাকী শেষ করবেন। এভাবে নামাজ শেষ করা তাঁর জন্য জায়েজ রয়েছে। এটি অধিকাংশ ওলামায়ে কেরামের ফতোয়া।
অতিরিক্ত যে তাকবিরগুলো রয়েছে বা দ্বিতীয় রাকাতের যে তাকবিরগুলো রয়েছে, সেগুলো আপনি একাকী আদায় করবেন।

আনসার-‌ভি‌ডি‌পি‌তে ১৮৩ জ‌নের নি‌য়োগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাঁচ পদে মোট ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

ইসলামে জামাতের সঙ্গে নামাজ পড়ার গুরুত্ব

ইসলামে জামাতের সঙ্গে নামাজ পড়ার খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর জন্য খুবই তাগিদ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন-"তোমরা নামায পড়ো নামাযিদের সাথে।
" অর্থাৎ তোমারা জামাতসহকারে নামায পড়ো। (সূরা বাকারা)

ভিটামিন ডি ও প্র‌য়োজনীয়তা

ভিটামিন ডি-এর সব থেকে বড় উৎস হলো সূর্যের রশ্মি। এছাড়াও ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করতে, মস্তিষ্কের উন্নয়ন এবং তার কার্যকারিতা আরও উন্নত করতে সাহায্য করে ভিটামিন ডি।
প্রত্যেক মানুষের প্রতিদিন অন্তত ১০ মাইক্রোগ্রাম করে ভিটামিন ডি প্রয়োজন। ভিটামিন ডি পাওয়া যায় —
১) তৈলাক্ত মাছ। যেমন, স্যামন, সার্ডিন।
২) কমলার রস।
৩) রেড মিট।
৪) ডিমের কুসুম।
৫) চিজ।
৬) তোফু।

ইউটিউব থেকে খ্যাতি আর কোটি টাকা উপার্জন ক‌রে যারা

প্রযুক্তি ও সোশাল মিডিয়ার যুগে মানুষের উপার্জনের অনেক পথ খুলে গেছে। এখন অনেকেই একইসঙ্গে খ্যাতি ও টাকার সন্ধান পান ইউটিউবে। 
গুগলের এই ভিডিও চ্যানেলে দুটোই মেলে যদি আপনি নিজেকে তুলে ধরতে পারেন। শুধু বুঝতে হবে, দর্শকরা কী দেখতে চান? কিংবা তারা কোনটা দেখতে পছন্দ করবেন?

১ ঘণ্টায় জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার উপায়

আপনি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন কিংবা এখনও উত্তোলন করেননি। কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র এখন অতি জরুরি।
এ ক্ষেত্রে আপনি কি করবেন? বিষয়টি খুব চিন্তার হতে পারে। আদতে যদি কয়েকটা বিষয় জানা থাকা তাহলে চিন্তার কোনো কারণ নেই। এ ক্ষেত্রে আপনি একদিনেই, বলতে গেলে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পেয়ে যেতে পারেন। কিভাবে?

হারানো জাতীয় পরিচয়পত্র তুলুন জিডি ছাড়াই

জাতীয় পরিচয়পত্র হারালে এখন থেকে থানায় জিডি করা লাগবে না। নির্বাচন কমিশন (ইসি) বাধ্যতামূলক এই বিধানটি তুলে দিয়েছে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও এনআইডির পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন বলেন, হারানো জাতীয় পরিচয়পত্র ওঠাতে থানায় জিডি করা বাধ্যতামূলক। প্রাথমিক এই কাজটি করার বিষয়ে দেশের অনেক নাগরিক সচেতন নয়। তাই কার্ডটি হারানোর পর জিডি না করেই অনেকে সেটি ওঠাতে নির্বাচন কমিশনে ছুটে আসেন। তখন পরামর্শ দেওয়া হয় থানায় জিডি করে তার অনুলিপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করার জন্য। এটিও গ্রাহকদের জন্য এক ধরনের ভোগান্তি।

পরিচালক বলেন, জিডির প্রয়োজনীয়তা আছে কি নেই কমিশনে আলোচনা করে একটি বিষয় পরিষ্কার হয়েছে, একজন ব্যক্তির আইডি অন্য আরেকজন নিয়ে কারসাজি কিংবা প্রতারণার মাধ্যমে তাকে বিপদে ফেলতে পারেন না। কারণ আইডি নিয়ে তার অপব্যবহার করার সুযোগ কম। কেননা সংশ্লিষ্ট নম্বরটি সার্চ দিলেই এই কার্ডটির বৈধ মালিককে তা ডেটাবেইস শনাক্ত করে থাকে।

এ ছাড়া জিডি করতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হন কিংবা পুলিশ এটি করা নিয়ে টালবাহানা করে থাকে বলেও অভিযোগ আছে।
তাই হারানো কার্ডটি দ্রুত সময়ের মধ্যে পেতে জিডির বিধানটি বাদ দেওয়া হয়েছে। এতে পুলিশের কাজ কিছুটা কমার পাশাপাশি আর্থিক বাণিজ্যের পথ বন্ধ হবে। পাশাপাশি হয়রানিও অনেকাংশে কমে আসবে বলে আমি মনে করি, জানান এনআইডির পরিচালক (অপারেশনস)।

কাশি সারান একদিনেই (পেঁয়াজ ম্যা‌জিক)

সর্দি-কাশি সারিয়ে তুললে পেঁয়াজ ভাল কাজ করে।
পেঁয়াজ ব্যবহার করে মাত্র একদিনেই কাশি সারিয়ে তোলা সম্ভব। সর্দিতেও পেঁয়াজ ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়। সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কাঁচা ব্যবহারে।
গবেষকরা জানান, পেঁয়াজের মধ্যে সালফার ও ফ্লাভোনয়েড নামক উপাদান থাকে। এসব উপাদান হৃদরোগে ভালো ফল দেয়। এ ছাড়া বাতরোগ উপশম এবং ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতেও এসব উপাদান ভূমিকা রাখে। এ ছাড়া রোগ প্রতিরোধেও পেঁয়াজ কার্যকর।
সর্দিকাশি নিরাময়ে পেঁয়াজের দুটি খাদ্যপ্রণালি দিয়েছে হেলদি ফুড হাউস ডটকম।
১.
উপাদান :
= এক কেজি পেঁয়াজ
= তিন লিটার পানি
তৈরির পদ্ধতি
পেঁয়াজের ওপরের খোলস ও দুই পাশ পরিষ্কার করুন। প্রতিটি পেঁয়াজ চার টুকরো করুন। কাটা পেঁয়াজ একটি পাত্রের মধ্যে নিয়ে তিন লিটার পানি দিন। পাত্রটি চুলায় নিয়ে উত্তপ্ত করুন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। আগুন থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। কয়েকবার নেড়ে দিন। স্বাদের জন্য এর মধ্যে মধু বা লেবুর রস দেওয়া যেতে পারে।
ব্যবহারবিধি
দিনে দুবার দেড় গ্লাস করে পান করুন।
২.
উপাদান
= দুটি মাঝারি আকৃতির অর্গানিক আপেল
= দুটি মাঝারি আকৃতির পেঁয়াজ
= ১৪টি আখরোট (বাদাম)
প্রস্তুত প্রণালি
পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করুন। প্রতিটি পেঁয়াজ চার টুকরোয় ভাগ করুন। আপেলও ধুয়ে চার টুকরোয় ভাগ করুন। আখরোট ভেঙে নিন। একটি পাত্রে সব উপাদান নিয়ে পানি দিন। পাত্রটিকে চুলোর আগুনের ওপর দিন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত চুলায় রাখুন। পরে নামিয়ে ঠান্ডা করুন। স্বাদের জন্য মধু বা লেবুর রস দিতে পারেন।
ব্যবহারবিধি
দিনে তিনবার এক কাপ করে সেবন করুন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ২৪২ জ‌নের চাক‌রি

চাক‌রির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১২ পদে মোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।