চ্যাটজিপিটি আসলে কী? যেভাবে কাজ করে : How to Work ChatGPT

প্রতিনিয়তই আসছে নিত্য নতুন প্রযুক্তি। তবে কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দাপট দেখাচ্ছে। বর্তমানে ওপেন এআই এর দুনিয়ায় সবচেয়ে আধুনিকতম সংযোজন হচ্ছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির ব্যাপক সাড়ার ফলে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছে গুগল।

মূলত চ্যাটজিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল। এর আগে ওপেন এআই ক্ষেত্রে সাড়া ফেলেছিলো ডল-ডি। এটি ছিল একটি ওপেন এআই ইমেজ জেনারেটর। যা টেক্সট থেকে ছবি তৈরি করতে সাহায্য করত।

তবে গত বছর নভেম্বর মাসে চ্যাটজিপিটির আগমনের ফলে সোশ্যাল মিডিয়ায় টেক উৎসাহীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। কিন্তু কী এই চ্যাট জিপিটি? এই প্রযুক্তি নিয়ে সবাই এত উদ্দীপিত কেন? চলুন কিছু তথ্য জেনে নেওয়া যাক।

চ্যাটজিপিটি কী?

চ্যাটজিপিটি হলো একটি চ্যাট বট। যা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখে থাকি। তবে এটির গঠন এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই চ্যাটবট তৈরি করা হয়েছে জেনারেটিভ প্রিট্রেইনড ট্রান্সফরমার ৩ এর উপর ভিত্তি করে। এটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ এআই মডেল। যা ওপেন এআই দ্বারা তৈরি হয়েছে। এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ব্যবহারকারী যে কোনও প্রশ্নের উত্তর খুব গঠনমূলক এবং সহজ ভাবে প্রদর্শন করে এই চ্যাটবট।

চ্যাটজিপিটির যেসব সুবিধা থাকছে 

এআই মডেলের দ্বারা তৈরি চ্যাটবট সম্পূর্ণ নির্ভুল এবং যুক্তি-যুক্তভাবে রেজাল্ট প্রদর্শন করে। ফলে উক্ত ব্যবহারকারী বুঝতে সুবিধা হয়। এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অর্থাৎ বিজ্ঞাপন ছাড়াই কাজ করে এই চ্যাটবট। এই চ্যাটবট আপনার জন্য কবিতা লিখে দিতে পারে, আপনার পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে দিতে পারে, অর্থনীতি-রসায়ন থেকে শুরু করে একাধিক প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাটবট।

চ্যাট জিপিটি যেভাবে কাজ করে

ওপেনএআই চ্যাটবট ইন্টারনেটে উপলব্ধ টেক্সট ডাটাবেস থেকে তথ্য গ্রহণ করে কাজ করে। ইন্টারনেটে থাকা ওয়েব পেজ, ওয়েব টেক্সট, বই, উইকিপিডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে প্রায় ৫৭০ জিবির বেশি ডাটা সমৃদ্ধ এই চ্যাট জিপিটি। শুধু তাই নয় এই চ্যাট বটে রয়েছে ৩০০ বিলিয়ন শব্দের ভাণ্ডার। পাশাপাশি এটি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতেও সক্ষম।

আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করেন হোয়াট ইস ইনফ্লাশন? সে তার যথোপযুক্ত নির্ভুল উত্তর দেবে। কিন্তু এর মানে এই নয় যে এটি সঠিক ভাবে কাজ করতে পারে। উত্তরটি যদি কোনও কারণে ভুল হয় তাহলে পুনরায় নিযুক্ত থাকা কর্মীরা প্রশ্নের সঠিক উত্তরটি সিস্টেমে ইনপুট করে দেয়। ফলে চ্যাট জিপিটির জ্ঞানের ভাণ্ডার ক্রমশ বাড়তে থাকে। পরবর্তীকালে যেকোনো প্রশ্নের উত্তর আরও দ্রুত ও নির্ভুল দিতে পারে সে।

চ্যাটজিপিটির অসুবিধা

কিছু সুবিধা থাকলেও চ্যাটজিপিটি নিয়ে এখনও নিশ্চিত নয় অনেকেই। মূলত, এই চ্যাট বটে কেবল টেক্সট রেজাল্ট পাওয়া যায়। ভিডিও বা ভিজুয়াল রেজাল্ট আসে না। শুধু এটা নয়, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বা বিষয় সম্পর্কে এটি উত্তর দিতে সক্ষম নয়। কারণ এটির সিস্টেমে যে ডাটাবেস রয়েছে তা তুলনামূলক পুরোনো। তাছাড়া এটির সিস্টেমে যে ডাটাবেস রয়েছে সেই অনুযায়ী এটি উত্তর প্রদর্শন করে। 


ব্যাংকঋণ, কর ও সঞ্চয়পত্রে নারীরা যেসব সুবিধা পান : Bank Loan for Women


অর্থনীতি, সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লেও বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যেই এখনো তাঁদের অবস্থান। তবে নারীদের এগিয়ে নিতে নানা রকমের উদ্যোগ রয়েছে, যার মধ্যে আছে কিছু আর্থিক সুবিধার ব্যবস্থাও। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে একজন নারী পেতে পারেন বিশেষ কিছু সুবিধা।

সঞ্চয়পত্র কেনার আগে যে তথ্যগুলো জানা জরুরী : Prizebond Info

সঞ্চয়পত্রে অর্থ থাকে ‘নিরাপদ’, সুদ দেয় বেশি। তাই ঝামেলা মুক্ত বিনিয়োগের জন্য জাতীয় সঞ্চয়পত্রকে বেছে নেন সাধারণ মানুষ। বিভিন্ন স্কিমে সঞ্চয়পত্র ভেদে সুদহারে আছে তারতম্য। তবে বেশি সুদ পাওয়া যায় এমন স্কিমে বিনিয়োগকারীদের আগ্রহ অনেক।

২ হাজার টাকার মূলধনে লাখোপতি


করোনার সময় চারদিকে মাস্কের প্রচুর চাহিদা। তিনি ভাবলেন সুন্দর সব মাস্ক তৈরি করলে কেমন হয়? গতানুগতিক নয়। একটু ফ্যাশনেবল। ভিন্ন ডিজাইনের। যেমন ভাবনা তেমন কাজ। কিছু মাস্ক তৈরি করে নানা রকম কার্টুন আঁকালেন। বাজারে ছাড়তেই রীতিমতো হইচই পড়ে গেল। এক মাসেই কয়েক হাজার পিস মাস্ক বিক্রি হলো। এভাবেই একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন উম্মে সুমাইয়া হাসান কথা। পড়াশোনা করছেন নওগাঁ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষে।

প্রাইজবন্ড যখন সঞ্চয়ের মাধ্যম : Prize Bond

সঞ্চয়ের কথা এলেই যে কারও মনে প্রথমেই হয়তো আসে সঞ্চয়পত্রের কথা। কেউ হয়তো ব্যাংকে মাসে মাসে সঞ্চয়ের কথাও ভাবেন, যেটি ডিপিএস নামে বেশি পরিচিত। 

সঞ্চয়পত্র বা ব্যাংকের ডিপিএস, যেটিই হোক—এ দুই সঞ্চয়ের জন্য মাসে মোটা অঙ্কের অর্থ লাগে। প্রচলিত সঞ্চয়পত্র কিনতে গেলে লাগে লাখ টাকা। আর ব্যাংকে ডিপিএস করতে হলে মাসে ন্যূনতম ৫০০ টাকা লাগে। তবে এর কমে যাঁরা সঞ্চয় করতে আগ্রহী, তাঁদের জন্য তাহলে সঞ্চয়ের ব্যবস্থা কী? প্রশ্নটি জাগতেই পারে যে কারও মনে। মাসে যাঁরা ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী একেক মাসে একেক পরিমাণ অর্থ সঞ্চয় করতে চান, তাঁরা কী করবেন। তাঁদের জন্য সঞ্চয়ের বিকল্প হতে পারে প্রাইজবন্ড।

২০২২ সালে গুগলে যে ১০ বিষয় সবচেয়ে বেশি খোঁজা হয়েছে : 10 Most Searched Things on Google in 2022


যেকোনো কিছু জানতে বিশ্বের বেশিরভাগ মানুষ ইন্টারনেটে সার্চ করে থাকেন ‍গুগলের মাধ্যমে। কারণ গুগলের মতো এতো উন্নত ও বিশাল তথ্যভাণ্ডার বিশ্বে আর দ্বিতীয়টি নেই।

প্রতি বছরের শেষের দিকে গুগল প্রকাশ করে থাকে বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো খুঁজেছে, সেগুলোর শীর্ষ ১০ র‌্যাংকিং।

সঠিক অঙ্গবিন্যাসের ৫ আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা : 5 Surprising Health Benefits of Good Body Posture

একটি আসীন জীবনধারা আজকাল অনেক অসুস্থতার প্রধান কারণ হয়ে উঠেছে। যেহেতু আমরা অনেক শারীরিক ক্রিয়াকলাপ ছাড়াই কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় করি, তাই অনেক স্বাস্থ্য সমস্যা এড়াতে শরীরের সঠিক ভঙ্গি বজায় রাখা গুরুত্বপূর্ণ। আপনি নিজের সম্পর্কে কেমন দেখতে এবং অনুভব করেন তার চেয়েও একটি শরীরের ভাল  ভঙ্গি। সঠিক ভঙ্গি আপনার পেশী এবং লিগামেন্টে কম চাপ বা চাপ সৃষ্টি করবে। এটি আপনার শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

যাইহোক, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনার ভঙ্গি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, সুস্থতা এবং কর্মক্ষেত্রে সফল হওয়ার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। অসহায় জুতা বা শক্ত সোলযুক্ত জুতা পরলে পিঠে অস্বস্তি, হাঁটুতে ব্যথা এবং এমনকি মেজাজ পরিবর্তন হতে পারে।

রেলওয়ে টিকিট কালেক্টর কাজ কি? What is the job of Railway Ticket Collector?

রেলওয়ে টিকিট কালেক্টর এর কাজ কি

বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর রেলের টিকেট চেক করে থাকে। টিকেট কালেক্টর ট্রেনের ভিতরে টিকেট চেক করে আবার স্টেশনের গেইটেও টিকেট চেক করার দায়িত্বে নিয়োজিত থাকে। তারা শুধু যাত্রীদের টিকেট চেক করে। অনেক সময় দেখা যায় টিকেট কালেক্টর গেইটে টিকেট সংগ্রহ করেন আবার অনেক সময় করেন না । যাত্রীরা চাইলে টিকেট চেক করিয়ে আবার  সাথে করে নিয়ে যেতে পারে ।

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি || Senior Staff Nurse Job Preparation

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন। এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষার সিলেবাস বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন সিনিয়র স্টাফ নার্স মারজানা মুসতাঈন।

 

স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০টায়। পরীক্ষার কেন্দ্র, আসনব্যবস্থা পরীক্ষার বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে পিএসসি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) জানিয়ে দেওয়া হবে।

৪৫তম বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নেবেন যেভাবে || 45th BCS Preliminary Preparation

বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন পরীক্ষার অপেক্ষা। যাঁর প্রস্তুতি যত ভালো থাকবে, পরীক্ষায় পাসের সম্ভাবনা তাঁর তত বেশি। প্রতিযোগিতামূলক এই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পরিকল্পনামাফিক প্রস্তুতির বিকল্প নেই। প্রিলিমিনারিতে সফল হওয়ার পরামর্শ দিয়েছেন ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চতুর্থ স্থান অধিকারী তারেক রহমান।

 

বিসিএসের ধাপগুলোর মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক ধাপ প্রিলিমিনারি। কারণ, এখানে প্রতিযোগী বেশি। কিন্তু পাস করানো হয় কম। যেহেতু প্রিলিমিনারির নম্বর চূড়ান্ত ফলাফলে কাজে লাগে না, তাই প্রিলিতে পাস করাটাই মুখ্য। প্রিলিতে উত্তীর্ণ হতে হলে পড়ার চেয়ে মনে রাখা বেশি জরুরি। জন্য বারবার রিভিশন দিতে হবে। পরীক্ষার ১৫ থেকে ২০ দিন আগে নতুন করে কোনো কিছু না পড়ে আগের পড়াগুলো বারবার রিভিশন দেওয়া জরুরি। পিএসসি সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করে না। আমরা পড়তে পড়তে ভুলে যাই বলে মনে হয় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। ভালোভাবে পরিকল্পনা করে, পড়ার কৌশল ঠিক করে নিয়মিত পড়াশোনা করলে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব।