রমজান মাসের ফজিলত

সময় জীবনেরই অংশ। সে হিসেবে জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরও কোনো কোনো বছর, বিশেষ কোনো মাস বা দিন এবং কিছু কিছু সময়, এমন থাকে যাকে বিশেষভাবে পালন না করে পারা যায় না। জীবনকে জাগিয়ে তুলতেই সেটা করতে হয়। রমজান তেমনই একটি মাস, যাকে বিশেষভাবে পালনেই মুমিনের ইমানের পরিপূর্ণতা। পার্থিব জীবনের আসল উদ্দেশ্য, আমলনামাকে নেকি দিয়ে ভরে তুলতে পুরো রমজান মাসকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করাটা মুমিনের কাছে তাঁর ইমানের দাবি।

হুইল চেয়া‌রের আবু সালাহ'র বিরল দেশ‌প্রেম

৭০ বছর আগে ১৫ মে ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল করে নেয় এবং সেখানে বাস করা সাধারণ ফিলিস্তিনের বিতাড়ন করে। এর প্রতিবাদে প্রতি বছর ১৫ মে নাকাবা দিবস পালন করে ফিলিস্তিন।
ঠিক এর আগেরদিন সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর কর করা হয়। এটা মূলত শান্তিকামী ফিলিস্তিনিদের উস্কে দেয়ারই নামান্তর।

স্বাভাবিকভাবেই প্রতিবাদমুখর হয়ে ওঠে ফিলিস্তিনিরা। আর এই প্রতিবাদী কনভয়ে অনবরত গুলিবর্ষণে নিহত হয় ৫৮ জন ফিলিস্তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণাল‌য়ের অধী‌নে ১৮১ জনের চাকরি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের ২২টি পদে ১৮১ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রাইমারীর তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৬ মে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেষ ধাপের পরীক্ষা আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের এই লিখিত পরীক্ষা ২৯ জেলায় একযোগে আয়োজিত হবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার সহকারী শিক্ষক নেয়া হবে। তার বিপরীতে সারাদেশ থেকে প্রায় ছয় লাখ আবেদন জমা পড়ে। মামলাজনিত কারণে বিগত চার বছর নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। চলতি বছরের মার্চে আবারও এ কার্যক্রম শুরু হয়।

গত ২০ এপ্রিল দেশের ১২ জেলায় প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় দুই লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। দ্বিতীয় ধাপের পরীক্ষা গত ১১ মে অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় তিন লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। আগামী ২৬ মে শেষ ধাপের পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ প্রার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলমান সহকারী শিক্ষক নিয়োগের দুটি ধাপে ৩২ জেলায় নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শেষ ধাপে ২৯ জেলায় একসঙ্গে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী পার্বত্য অঞ্চলের বাকি তিন জেলায় কোটাভিত্তিক স্থানীয়ভাবে নিয়োগ দেয়া হবে।
কর্মকর্তারা জানান, শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও প্রথম ধাপে ঢাকা, নড়াইল, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঝালকাঠি, নারায়ণগঞ্জ, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট জেলায় এবং দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, শেরপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মো. মোস্তফা কামাল বলেন, আমরা আগামী ২৬ মে শেষ ধাপের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। যেহেতু শুক্র ও শনিবার বন্ধের দিন রয়েছে তাই শনিবারকে কেন্দ্র করেই পরীক্ষার প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিয়োগ পরীক্ষার ও এমআর শিট পূরণের নির্দেশনাবলি ও পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।




বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুফল সমূহ

১০-০৫-২০১৮ খ্রি: রোজ বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট নিয়ে আমজনতার জানার আগ্রহ অ‌নেক বে‌শি। সফলভাবে মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। কিন্তু অনেকেরই জিজ্ঞাসা, প্রায় তিন হাজার কোটি টাকা (৳৩,০০০,০০০০/-) খরচ করে তৈরি করা এই স্যাটেলাইট দিয়ে বাংলাদেশের মানুষের আসলে কী সুবিধা হবে?

বাংলাদেশ নির্বাচন কমিশনের সেবা সমূহ


জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত তথ্য
ঢাকার আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে যেসব সেবা পাওয়া যাবে, তা নিম্নরূপঃ

অতিরিক্ত ঘুমের ওষুধের বিষক্রিয়ায় করণীয়

ঘুমের ওষুধ বা ঘুমের বড়ি বলতে আমরা বারবিচুরেটরকে বলে থাকি। এ ওষুধগুলো প্রশান্তিদায়ক ঘুমের জন্য, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য কিংবা মাংসপেশি শিথিল করার জন্য অনেকে খেয়ে থাকেন। অনেক সময় বয়ঃসন্ধি ছেলেমেয়েরা আবেগপ্রসূত হয়ে অতিরিক্ত বারবিচুরেট জাতীয় ওষুধ খেয়ে ফেলে।

গর্ভাবস্থার পর দ্বীপ্তিময় ত্বক পেতে চান?

যে মুহূর্ত একজন ম‌হিলা বা প্রথম সন্তা‌নের মা অনুজ্বল হওয়া বা কুঁচিত হওয়া আবিষ্কার করেন, তার সবচেয়ে খারাপ দুঃস্বপ্নটি তখন বাস্তবতা হয়ে ওঠে।বেশিরভাগ মহিলারা বোটক্স বা কৃত্রিম মুখ উজ্জ্বলতার চেষ্টা করে। এজিং সবসময় বয়সের একটি ফলাফল নয়, কিন্তু এটি তীব্র সময়সূচীর একটি ফলাফল হতে পারে। একটি সুস্থ রুটিন অনুসরণ করার ক্ষমতার উপর নির্ভর করে প্রবীণ চিহ্ন। নীচে কয়েকটি সহজ স্বাস্থ্যকর অভ্যাস আপনি আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে করতে পারেন। তাহ‌লে আপনার বু‌ড়ি‌য়ে যাওয়া দূর হ‌বে, উজ্জ্বলতাও অটুট থাক‌বে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১৩ মে

সদ্য পাশকৃত এস.এস.‌সি-র শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৩ মে থেকে আবেদন শুরু কর‌তে পার‌বে। আবেদন করা যাবে ২৪ মে পর্যন্ত। জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে আগামী ১ জুলাই, ২০১৮ থেকে ক্লাস শুরু হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরদিন অর্থাৎ আজ সোমবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট যেভাবে পা‌বেন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ।
যা 2017-র চেয়ে ২ দশমিক ৫৬ শতাংশ কমেছে। ২০১৭ সালে ১০ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।