ঋতুস্রাবের সমস্যা ও সমাধানে স‌চেতনতা জরুরী

মে‌য়ে‌দের পি‌রিয়ড (Period) বা ঋতুস্রাবে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তবে অনেকেই বিষয়টিকে অবহেলা করে থ‌া‌কেন। তাই আজ ঋতুস্রাব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হ‌লো।

প্রশ্ন : একজন মেয়ে হয়তো বুঝতেই পারছে না ঋতুস্রাবের সমস্যা হচ্ছে, এটি হয়তো পুষেই রাখছে। এই বিষয়গুলোতে আপনারা কীভাবে ব্যবস্থা নেন?
উত্তর : এ রকম রোগী আমরা অনেক সময় পাই, শেষ পর্যন্ত তাদের আসতেই হয়। অনেক সময় সে বুঝতে পারে না। তার টানা হয়তো ঋতুস্রাব হচ্ছে। সে হয়তো ভাবে এটি স্বাভাবিক, এটা হতেই পারে। সে কোনো গায়ে লাগাচ্ছে না। অথবা তার ঋতুস্রাব হচ্ছেই না, দিন দিন স্থূল হয়ে যাচ্ছে। তার মুখে ব্রণ উঠছে, ঋতুস্রাবের সমস্যা হচ্ছে, সে সেটাও বুঝতে পারছে না। হয়তো দেখা যায়, তার বিয়ের সময় হলো বা বিয়েও হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না- তখন আসে আমাদের কাছে। এটা সাধারণত হয় পলিসিসটিক ওভারিয়ান রোগে। সে ক্ষেত্রে আমরা তাকে পরামর্শ দিই সন্তান নিয়ে নেওয়ার জন্য। তাকে কিছু হরমোন দিয়ে ঋতুস্রাব নিয়মিত করি। ওভুলেশন ইনডাকশন করা হয়, যাতে সে সন্তান নিতে পারে। এমনও রোগী অনেক পাওয়া যায়, তার ঋতুস্রাব হতে হতে তীব্র রক্তস্বল্পতা দেখা দেয়। সে হয়তো বুঝতেই পারছে না, তার সমস্যা হচ্ছে। এই জন্য নিজেকে আসলে সচেতন হতে হবে। এ কারণে লেখাপড়া শেখা দরকার, অন্তত নিজের ও পরিবারের লোকদের স্বাস্থ্যের জন্য।

প্রশ্নের উত্তর দি‌য়ে‌ছেন:
ডা. হাসিনা আফরোজ।
ইউনাইটেড হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক।

ঋতুস্রাবের ব্যথা কমাতে আদার গুরুত্বঃ

ঋতুস্রাবের ব্যথা কমাতে আদার পানীয় অত্যন্ত কার্যকরী। ঋতুস্রাব নারী শরীরের এক শরীর বৃত্তীয় প্রক্রিয়া। ঋতুস্রাবের ব্যথায় অনেকেই ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। আবার অ‌নেক নারীই বিষয়‌টি এ‌ড়ি‌য়ে যায়। তবে একটি ঘরোয়া উপাদান রয়েছে যেটি ঋতুস্রাবের ব্যথা কমাতে অনেকটাই সাহায্য করবে।
আর এই ঘরোয়া উপাদানটি হলো আদা। আদার মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উপাদান, জিনজেরোল। এটি প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। কেবল ঋতুস্রাবের ব্যথা কমাতেই নয়, আদা হজমে সমস্যা, বমি, প্রচলিত ঠান্ডা কমাতেও সহায়ক।

প্রস্তুত প্রণালিঃ
১. দুটো ছোট আকারের আদা নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিন।
২. আদাকে গুঁড়া বা পেস্ট করুন।
৩. একটি প্যানে দুই গ্লাস পানি নিন এবং এর মধ্যে আদা দিন।
৪. এরপর মিশ্রণটিকে অল্প আঁচে ১০ মিনিট জ্বাল দিন।
৫. চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে পানীয়টি পান করুন।
৬. ঋতুস্রাবের সময় দুই থেকে তিন বার এটি পান করুন।

সতর্কতাঃ
ঋতুস্রাবের সমস্যায় সচেতনতা অত্যন্ত জরুরি এক‌টি বিষয়। তবে মনে রাখতে হবে, তলপেটে খুব বেশি ব্যথা ওভারিয়ান সিস্টের লক্ষণ হতে পারে। এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন। আর যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন এবং যাদের ঋতুস্রাবের ব্যথা আছে, তারা এই পানীয়টি না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

#period #পি‌রিয়ড #‌চি‌কিৎসা #ঋতুস্রাব #সমাধান #মিনস #উপায়

আবহাওয়া অ্যাপ বাংলা‌দেশ

প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে, নিরাপদ নৌ ও বিমান চলাচল নিশ্চিত করতে এবং আবহাওয়ার আগাম ও নিখুঁত সর্তকবার্তা জানাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।

বাংলাদেশ আবহাওয়া অ্যাপ (BMD Weather App) নামের এই অ্যাপটির মাধ্যমে দেশের যে কোনও জায়গায় বসে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ‘বিএমডি ওয়েদার অ্যাপ’-এর মাধ্যমে অধিদপ্তরের দৈনিক সব তথ্যসেবা মোবাইল প্ল্যাটফর্মে নিয়ে এলো। বায়ুর তাপমাত্রা, আবহাওয়া শুষ্ক থাকবে, নাকি বৃষ্টি হবে, সাইক্লোন-ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত, কৃষি আবহাওয়া, বন্যার ধারা, শৈত্যপ্রবাহ—এসব তথ্য জানতে চায় সবাই। ঘাঁটাঘাঁটি করলে হয়তো মেলেও।
সহজে হাতের মুঠোয় অতিপ্রয়োজনীয় এসব তথ্য পে‌তে চালু হ‌লো বাংলাদেশ আবহাওয়া অ্যাপ- BMD Weather App মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপস)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নি‌জেই অ্যাপসটির উদ্বোধন করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তৈরি এই অ্যাপস গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন গ্রাহকরা ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে মোবাইলে ইন্টানেট সংযোগ দিয়ে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। তারপর সার্চ বক্সে BMD Weather App লিখলে চলে আসবে বাংলাদেশ আবহাওয়া অ্যাপ। এরপর ইনস্টল করে নিতে হবে অ্যাপটি। অথবা নি‌চের লিংক থে‌কেও সরাস‌রি ডাউন‌লোড কর‌তে পা‌রেন_
বাংলা‌দেশ আবহাওয়া অ্যাপ- BMD Weather App

দেশের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয় আবহাওয়া মনিটরিং সেন্টার থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য এই অ্যাপ্লিকেশনে প্রদর্শিত হবে। এতে বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহের দিক, কাছাকাছি সময়ে কী পরিমাণ বৃষ্টি হতে পারে এ ব্যাপারে সর্বশেষ তথ্য এই অ্যাপস ব্যবহার করে জানা যাবে। পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে সাইক্লোনের সতর্কতা সংকেত, ভূমিকম্পের মাত্রা, কৃষি আবহাওয়া, বন্যার ধারা, শৈত্যপ্রবাহ এবং খরাসংশ্লিষ্ট তথ্য সহজেই জানা যাবে।
যথাসময়ে এবং অব্যাহত আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কীকরণ সংকেত প্রদানে, নদী ও আকাশপথে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের স্বার্থে এই অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। কালবৈশাখী, সাইক্লোন, টর্নেডো, অতি বৃষ্টিপাত, বন্যা এবং এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ধাপে ধাপে জীবন ও সম্পদহানি কমিয়ে আনার লক্ষ্যে এই অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে।

বিএমডি কর্মকর্তারা বলেন, সর্বোপরি আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস এবং সতর্কতা সংকেত ব্যবস্থা ঝড়ের গতি-প্রকৃতি (অবস্থান, দিক ও তীব্রতা) নির্ধারণের সক্ষমতা আরো জোরদার করা হবে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

'বিএমডি ওয়েদার অ্যাপস' ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন দেশের ৪২টি স্থানে বসানো স্বয়ংক্রিয় আবহাওয়া সরঞ্জামের সঙ্গে সরাসরি যুক্ত হবে। পাশাপাশি এই আবহাওয়া তথ্যসেবা পর্যায়ক্রমে ২০২১ সাল নাগাদ কৃষক পর্যায়সহ সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে সব উপজেলা সদরে এ সেবা নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্মার্টফোন ব্যবহারকারীরা বাড়ি, অফিস, গাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান এবং ট্রেনে বিএমডি চালুর মাধ্যমে সর্বশেষ আবহাওয়া তথ্য পাবে। পাশাপাশি যেকোনো সময় স্মার্টফোন স্ক্রিনে ডপলার রাডার এবং আবহাওয়া স্যাটেলাইট তথ্য দেখা যাবে।


#bmd-weather-app-download #আবহাওয়া #weather #ও‌য়েদার .apk #download . @appবাংলা‌দেশ আবহাওয়া অ্যাপ- BMD Weather App
http://adf.ly/1h9Rwg

সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিষন্নতার ঝুঁকি বা‌ড়ে

সাম্প্র‌তিক এক গ‌বেষণায় প্রমা‌ণিত হ‌য়ে‌ছে যে, সোশ্যাল মিডিয়া; যেমন- ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইন্সটাগ্রাম, ‌হোয়াটসআপ ইত্যা‌দি ব্যবহারে বাড়ে বিষন্নতার ঝুঁকি!
‌
তিন বা তার অধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে বিষন্নতা ও উদ্বেগের ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে, তরুণ-তরুণীদের মধ্যে। নতুন এক সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে।

গবেষকদের দাবি, তরুণ-তরুণীদের বিষন্নতা ও উদ্বগ বাড়ার সাথে ৭ থেকে ১১টির মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার ও এর পেছনে কাটানো সময়ের জোর সংশ্লিষ্টতা রয়েছে।

বিশ্লেষকরা দেখিয়েছেন, যারা দুই বা তার কম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে তাদের বিষন্নতা ও উদ্বেগ আক্রান্ত হওয়ার ঝুঁকির চেয়ে তিনগুণ বেশি ঝুঁকির মধ্যে থাকে সেই সব তরুণ-তরুণী যারা ১১ থেকে ৭টি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে।

এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পিটসবার্গের প্রসেসর ব্রিয়ান এ প্রিমাক বলেন, যে সব তরুণ-তরুণীরা বেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে তাদের মধ্যে বিষন্নতা ও উদ্বেগের লক্ষণগুলো প্রবল থাকে বলে ওই সব তরুণ-তরুণীদের বাবা-মাও স্বীকার করেছেন।'

১৯ থেকে ৩২ বছর বয়সী এক হাজার ৭৮৭ মার্কিন তরুণ-তরুণীদের উপর সমীক্ষা চালিয়ে ওই গবেষণা ফলাফল তৈরি করা হয়। যে সব তরুণ-তরুণী ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, রেড্ডিট, টাম্বলার, পিন্টারেস্ট, ভাইন ও লিঙ্কডইন ব্যবহার করে তাদেরকে গবেষণার নমুনা হিসেবে নেয়া হয়।

গবেষণা ফলাফল 'কম্পিউটার ইন হিউম্যান বিহেভিয়ার' নামের জার্নালে প্রকাশিত হয়।

ভিসা যাচাই অ্যাপ

অনলাই‌নে যে কোন দে‌শের ভিসা যাচাই করার জন‌প্রিয় ও কার্যকরী মোবাইল অ্যাপ '‌ভিসা যাচাই'।
ভিসা নকল না জাল; তা স‌ঠিকভা‌বে নিরূপ‌ণের জন্য ভিসা যাচাই অ্যাপ‌টি বেশ কার্যকর।
ভিসা চেক করার অ্যাপ‌টি অ্যানড্র‌য়েড স্মার্টফো‌নে ব্যবহার‌যোগ্য। ভিসা যাচাই করার মোবাইল অ্যা‌প্লি‌কেশন‌টির মাধ্য‌মে এক নিমেষেই জানা যা‌বে যে, ভিসাটি খাঁটি কি না।

আপনার ভিসা চেক করার জন্য প্রথ‌মে ইন্টার‌নেট কা‌নেক্ট করুন। তারপর গুগল প্লে স্টোর থে‌কে অ্যাপ‌টি ডাউন‌লোড ক‌রে ইন্সটল দিন এবং ভিত‌রে প্র‌বেশ করুন।

ভিসা যাচাই অ্যা‌পটি ডাউন‌লোড কর‌তে এখা‌নে যান...
VISA-Jachai-App-Download

VISA Checking apk file app easy download link

online visa check, অনলাই‌নে ভিসা যাচাই অ্যাপ, #bangladesh #visa #bd #check, #‌ভিসা how to check any visa. #যাচাই visa check. #visa-checking-software . bd

ডিসি অফিসে চালু হলো অনলাইন আবেদন

বাংলা‌দে‌শের জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ১০০টি সেবা প্রদান করা হয়। আর এইসব সেবা পেতে নাগরিককে অফিসে এসে বিভিন্ন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হয়। অনেক সময় একটি সেবার আবেদন সম্পন্ন করে তা জমা দেয়ার জন্য আসতে হয় কয়েকবার। আবার কখনও সেবার ফরম সময় মত পাওয়া যায় না। কিন্তু এখন থেকে শুরু হয়েছে নতুন অভিযাত্রা- ডিসি অফিসের ৩২টি সেবা গ্রহণ করতে পারবেন ঘরে বসে ই-ফরমের মাধ্যমে।
অনলাইনে সেবা পেতে ভিজিট করুন ফরমস বাতায়ন (www.forms.gov.bd) “অনলাইনে আবেদন করুন”

 নাগরিকগণ খুব সহজ কম খরচে এবং কম সময়ে যে কোনো স্থান থেকে সরকারি সেবা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
 অনলাইনে আবেদন দাখিলের পর নাগরিকগণ একটি ট্র্যাকিং নম্বর এবং এসএমএস পাবে যা দিয়ে পরবর্তীতে আবেদনের সর্বশেষ অবস্থা অনুসন্ধান করতে পারবেন।
 এ সিস্টেমের মাধ্যমে আবেদনকারীগণের সাথে সংশ্লিষ্ট সেবাপ্রদানকারী দপ্তর যোগাযোগ করতে পারবে।

জাতীয় তথ্য বাতায়ন

বাংলা‌দে‌শের সরকা‌রি ও গুরুত্বপূর্ণ বেসরকা‌রি তথ্য ও সেবা এখন আরও সহজ! যেকোনো ক্ষনে, যেকোনো স্থা‌নে । 

এক ঠিকানায় এখন পুরো বাংলাদেশ! ৬১টি মন্ত্রণালয়, ৩৫১টি অধিদপ্তর, ৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৮৯টি উপজেলা, ৪৫৫০টি ইউনিয়নসহ মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত ৪৩,০০০ সরকারি অফিসের ২৫,০০০ এর বেশি ওয়েবসাইট ব্রাউজ করতে ভিজিট করুন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ।

এক ঝলকে দেখে আসুন জাতীয় তথ্য বাতায়নের নানা বৈশিষ্ট্য।


ঘরে বসেই সকল সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতির তথ্য; সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগের তথ্য, বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য (পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, হোটেল-আবাসন, কৃষি ইত্যাদি) সহ 'জাতীয় তথ্য বাতায়ন' এর ২৫০০০ এর অধিক ওয়েবসাইটের তথ্য পেতে এখন আপনার মোবাইল হতে কল করুন ১০৪ নম্বরে, দিন-রাত ২৪ ঘন্টা @ ৬০ পয়সা/মিনিট।
টেলিফোন ও বিদেশ হতে এই সেবা পেতে কল করুন ০৯৬৬৬৭০০১০৪ নম্বরে।

ও‌য়েবসাইটঃ
জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd)

কোয়েল পা‌খি পালন ক‌রে ৪ মা‌সেই স্বাবলম্বী

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কামাল হোসেন (৪৫)। দরিদ্র পরিবারের সন্তান।
অভাব যাঁর নিত্যসঙ্গী। এদিক-ওদিক খুঁটে যা আয় হয় তা দিয়ে দুবেলা দুমুঠো খাবার হয় না। বেকারজীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে উদ্যোগী হয়ে ওঠেন তিনি। শুরু করেন কোয়েল পাখি পালন। এক-দুই করে কোয়েল পাখি ডিম দেয়, তা দিয়ে বাচ্চা হয়, ভরে ওঠে খাঁচা। বদলায় কামালের দুঃখের দিনের গল্প।
গত মাত্র চার মাস থেকে কোয়েল পালন শুরু করেন কামাল। এখন কোয়েলের ডিম বিক্রি করে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করেন। ইতিমধ্যে তাঁর সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই কোয়েল পালন করে সংসারের অভাব দূর করছে।

ব্যবসা ক্ষে‌ত্রে যেসব শিষ্টাচার থাকা উচিৎ

শিষ্টাচার মানু‌ষের উন্নত ও প‌রিণত মন-মান‌সিকতার প্রকাশ ঘটায়। “দ্য এসেনসিয়ালস অফ বিজনেস এটিকেট” এ বারবারা প্যাচটার এমন সব বিষয় নিয়ে লিখেছেন যেগুলো পেশাদার সামাজিক পরিবেশে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য সকলেরই জানা থাকা উচিত।

এখানে তেমনই ২২টি ব্যবসায় শিষ্টাচারের উল্লেখ করা হলোঃ

মে‌য়ে‌দের তল‌পে‌টে ব্যাথার কারণ ও চি‌কিৎসা

তলপেটে ব্যথা মেয়েদের একটি পরিচিত সমস্যা। তবে এটা যে সব সময়ই মেয়েদের সমস্যা, তা নয়। কেননা জরায়ু, ডিম্বাশয় ছাড়াও এখানে আছে মূত্রথলি, বৃহদন্ত্রের কিছু অংশ, অ্যাপেনডিক্স। তলপেটের ব্যথা কখনো কখনো মামুলি ব্যাপার, আবার কখনো গুরুতর। তাই জেনে নিন তলপেটের ব্যথা কেন হয় এবং তল‌পে‌টে ব্যাথা হ‌লে কী করবেনঃ

কাঁচা মরিচের উপকারিতা

কাঁচা ম‌রিচ ঝাঁঝা‌লো মসলা জাতীয় খাদ্য। এ‌টি‌ পু‌ষ্টি উপাদা‌নে ভরপুর। আমাদের মাঝে কিছু মানুষ আছেন যারা কাঁচা মরিচ খুব পছন্দ করেন। কিন্তু এটিরও যে অনেক উপকারি দিক আছে তা কি জানতেন তি‌নি? ত‌বে পূ‌র্বে কেউ জানুক আর না জানুক আজ জে‌নে নিন কাঁচা ম‌রি‌চের পাঁচ‌টি দার‌ুণ গুণাগুণঃ

১। কাঁচা মরিচের ভিটামিন এ হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে সুস্থ্য রাখে।

২। কাঁচা মরিচ দেহের মেটাবলিসম বাড়ায় এবং ক্যালরি পোড়াতে সাহায্য করে।

৩। রক্তে কোলেস্টেরল কমায়।

৪। কাঁচা মরিচে থাকা ভিটামিন সি কাটা-ছেঁড়া ও ঘা শুকাতে সাহায্য করে।

৫। নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের সমস্যা কমে এবং ত্বকে সহজে বলিরেখা পড়ে না।