মৃত বাবার জন্য চল্লিশা পালন করা যাবে?

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার পর্বে মৃত বাবার জন্য চল্লিশা পালন করা যাবে কি না, সে সম্পর্কে জানতে চেয়ে সাভার থেকে টেলিফোন করেছেন শামিমা।

পাওয়ার ব্যাংক সম্পর্কে জরুরি তথ্যগু‌লো জা‌নেন কি?

প্রাত্য‌হিক জীবনে স্মার্টফোনের গুরুত্ব নতুন করে বলার প্রয়োজন নেই। সবাই সবখানে তার ফোন দিয়ে ব্যস্ত থাকে ৷ অতি ব্যবহারের কারণে তাই এর ব্যাটারিও দ্রুত ফুরিয়ে যায়।

আর সে কারণেই তো প্রয়োজন বেড়েছে পাওয়ার ব্যাংক এর। সেখানে সঞ্চিত থাকে বিপুল চার্জ। দশ-বিশ হাজার এমএএইচ (mah) শক্তির এই পাওয়ার ব্যাংক মোবাইলগুলোকে চালু রাখছে চিন্তা ছাড়াই।

তাই এটা সবার কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে৷ চার্জ ফুরালেই পকেট বা ব্যাগ থেকে পাওয়ার ব্যাংক বের করে ফোন চার্জ করে নিতে পারেন। ব্যাপক সুবিধাজনক হওয়ার কারণে তাই এটি জনপ্রিয় হয়েছে। এখানে পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে নিন বি‌শেষ কিছু কথা।

পানির বোতলের রং ও এর কাজ

বাইরে যাদের দৌড়াদৌড়ি বেশি তাদের সঙ্গে একটা পানির বোতল থাকা জরুরি। এমনকি অফিসের টেবিল বা বাসার জন্যেও পানির বোতল কেনা হয়।

বাজারে বা সুপারশপে পানির বোতল কিনতে গেলে মনটাই ভালো হয়ে যায়। এতো বাহারি রং বা ডিজাইনের বোতলগুলো দেখতেই ভালো লাগে। যার যার পছন্দের রংয়ের বোতল কিনতে পারেন। আমরা সবাই ভাবি, একেক রংয়ের বোতল তৈরি করা হয় কেবল পছন্দের রংটি যেন মেলে তার জন্যে। আসলে নেপথ্যে আছে ভিন্ন বিষয়।

অ্যাপেন্ডিসাইটিস : সতর্ক হোন প্রথম থেকে

অ্যাপেন্ডিসাইটিস একটি অতি সাধারণ রোগ। পেটের ভেতর বৃহদন্ত্রের শুরুতে হাতের কনিষ্ঠ আঙুলের মতো একটি অংশ আছে, তাকে অ্যাপেন্ডিকস বলে। এই অ্যাপেন্ডিকসে ইনফেকশন হলে তাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাবে সে দেশে প্রতি একশ' জনে সাতজনের অ্যাপেন্ডিসাইটিস হয়। প্রতি বছর দুই লাখেরও বেশি অ্যাপেন্ডিসেকটমি অর্থাৎ অ্যাপেন্ডিকসের অপারেশন হয় সে দেশে। আমাদের দেশে যদিও কোনো পরিসংখ্যান নেই, তবুও এই রোগ এদেশে ব্যাপক। সাধারণত তরুণ বয়সে অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে, তের থেকে তেইশ' বছর বয়সে অ্যাপেন্ডিসাইটিসের প্রকোপ সবচেয়ে বেশি হয়। সাধারণত সমৃদ্ধ পরিবারের ছেলেমেয়ে যারা বেশি প্রোটিন ও চর্বি জাতীয় খাবার বেশি খায় তাদের এই রোগ বেশি হয়।

নারী-পুরুষের সালাতে কোনো পার্থক্য আছে?

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শাইখ মো. রফিকুল ইসলাম মাদানী।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার পর্বে নারী ও পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে কি না, সে সম্পর্কে নরসিংদীর মনোহরদী থেকে জানতে চেয়ে টেলিফোন করেছেন কাউসার।

বোবা ধরা থেকে রক্ষা পেতে চান?

ঘুমিয়ে থাকার সময় আপনার কি প্রায়ই অ‌চিন্তনীয় উপস্থিতি অনুভূত হয়? বুকে চাপ লাগা বা শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আসতে চায়? আপনি ঘুম থেকে আতংকে জেগে ওঠেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে, জেনে নিন-এর নাম স্লিপ প্যারালাইসিস অর্থাৎ বাংলায় যাকে বলা হয় বোবা-য় ধরা।

বোবায় ধরা কী?
আমাদের মন দু'ধরনের অবস্থায় বিরাজ করে; চেতন ও অবচেতন।
আর অবচেতন মনের বিরূপ একটি ঘটনা স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা। শরীরের পেশী সম্পূর্ণ দুর্বল হয়ে গেলে মানুষ ঘুমের মধ্যে অসাড় হয়ে পড়ে, হার্টবিট কমে যায়, বুকে চাপ অনুভূত হয়। জাগ্রত অবস্থায়ও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তবে, যতই বোবায় ধরুক না কেন কিছু নিয়ম মেনে চললে এই বিদঘুটে অবস্থা থেকে রেহাই পেতে পারেন। তাই যা কিছু করনীয়--

ব্রা‌জি‌লের বিশ্বকাপ'১৮ এর চূড়ান্ত দল

রাশিয়া বিশ্বকাপের জন্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাতে আক্রমণভাগে অনেকটা চমক হয়ে ডাক পেয়েছেন ইউক্রেনের শাখতার দোনেৎস্কে খেলা তাইসেন। নেইমারকে নিয়ে ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগে আছে এক ঝাঁক তারকার ভিড়।


চোটের কারণে রাইটব্যাক দানিয়েল আলভেজ ছিটকে পড়ায় তার জায়গায় ডাক পেয়েছেন করিন্তিয়ান্সের ফাগনার ও ম্যানচেস্টার সিটির দানিলো।

‌বিশ্বকা‌প'১৮: আর্জেন্টিনার চূড়ান্ত দল

২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটব‌লের জন্য চূড়ান্ত দল ঘোষণা ক‌রে‌ছে আ‌র্জে‌ন্টিনা ফুটবল অ্যা‌সো‌সি‌য়েশন। সেই সঙ্গে দ‌লের পুরো ২৩ সদ‌স্যের নামও জানিয়ে দিয়েছে। ত‌বে এই দলে বিস্ময়করভাবে নেই ইন্টার মিলান মাতানো তারকা এবং ইতালিয়ান সিরি ‘এ’তে সদ্য সমাপ্ত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ইকার্দি। 


আ‌র্জে‌ন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির ৩৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছিলেন, চূড়ান্ত দলেও ইকার্দি থাকবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তা হলো না। সাম্পাওলি তার নিজের দল নিয়ে জানিয়েছেন, ‘এখানে অনেক প্রতিশ্রুতিশীল তরুণ আছে। অভিজ্ঞরা তাদের কী শিক্ষা দিতে পারে গুরুত্বপূর্ণ হবে সেটা।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাস্তবতা !

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাস্তব কাজ ও কল্পনাবিলাস


বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সরকারি মহল থেকে পর্যাপ্ত তথ্য প্রদান এবং সেসব তথ্য যাচাই-বাছাইয়ের উপযুক্ত পরিসর না থাকায় এ বিষয়ে অনেক বিতর্ক হয়েছে। বিভ্রান্তিও হয়েছে। বিশেষ করে প্রথম বাংলাদেশি কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর (বিএস-১) কাজ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। ভিন্ন ভিন্ন স্যাটেলাইটের ভিন্ন ভিন্ন কাজ সম্পর্কে ধারণা না থাকায় অনেক বিএস-১ দিয়ে সব ধরনের স্যাটেলাইটের কাজ করাতে চেয়েছেন। যোগাযোগের কাজের জন্য বানানো স্যাটেলাইট শুধু যোগাযোগের কাজই করবে। আবহাওয়া পূর্বাভাস, ভূতাত্ত্বিক জরিপ, ছবি তোলা, মানচিত্র তৈরি, জলবায়ু পরিবর্তনের সমীক্ষা ইত্যাকার কাজগুলো ভিন্ন ভিন্ন স্যাটেলাইট দিয়ে করানো হয়। এই পরিপ্রেক্ষিতে কারিগরি দিক থেকে বিএস-১ সক্ষমতার দিকগুলো নিয়ে আলোচনার প্রয়াস পাচ্ছি।

রোজাদারদের জন্য জরুরী টিপস্

আহলান সাহলান মাহে রমজান। শুরু হ‌য়ে‌ছে সিয়াম সাধনার মাস। শুক্রবার থেকেই বাংলাদেশের মুসলিমরা রোজা পালন শুরু করবেন।

প‌বিত্র রমজান মাসে ধর্মীয় বিধি বিধানের পাশাপাশি দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে করার জন্য স্বাস্থ্য ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর সে কারণেই পুষ্টিবিদরা বলছেন, দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সেহরি ও ইফতারে খাদ্য দ্রব্য বাছাইও গুরুত্বপূর্ণ হয়ে উঠে। জীবনাচরণেও কিছুটা পরিবর্তন এসে থাকে এই সময়ে, পরিবর্তন আসে নিয়মিত কাজের ধরণেও।