১৫তম শিক্ষক নিবন্ধন Admit Card Download Link NTRCA


১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার Admit Card Download
আগামী ১৯ এপ্রিল’২০১৯ ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ দিন ধার্য করেছে। ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।
 
ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আগামী ২৬ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী ২৭ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হয়েছে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।

১৫তম শিক্ষক নিবন্ধন - ২০১৮ : প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ
১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

No comments:

Post a Comment