দাড়ি গজাবে ৯ উপায়ে

অনেক পুরুষই দাড়ি রাখতে ভালোবাসেন। দাড়ি-গোঁফকে গর্বের বিষয়ও মনে করেন অনেকে। তাই হয়তো ‘দ্রুত কীভাবে দাড়ি বড় করা যায়’ এটি গুগল সার্চের জনপ্রিয় বিষয়। উইকিহাউ অবলম্বনে ইন্ডিয়া টাইমস বাতলে দিয়েছে দ্রুত দাড়ি বড় করার কিছু প্রাকৃতিক উপায় ।
১. আমলকীর তেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। ১৫ থেকে ২০ মিনিট আমলকীর তেল দিয়ে মুখ ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২. দিনে দুবার মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। মুখ ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। পরিষ্কার ত্বক দাড়ির বৃদ্ধিকে বাড়িয়ে দেবে।
৩. ইউক্যালিপটাস দাড়ি বড় করতে সাহায্য করে। ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার দিয়ে ত্বক ম্যাসাজ করুন।
৪. দাড়ি ভালোভাবে এবং দ্রুত গজানোর জন্য কিন্তু ভালোভাবে ঘুম হওয়া জরুরি। এটি ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্গঠনে সাহায্য করে।
৫. কিছু ভিটামিন এবং মিনারেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। খাদ্যতালিকায় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন ই-সমৃদ্ধ খাবার রাখুন।
৬. প্রতিদিন ২ দশমিক ৫ মিলিগ্রাম বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন। এটি চুল গজাতে কাজে দেবে। তবে যেকোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন।
৭. মানসিক চাপ কম থাকলে দাড়ি দ্রুত গজায়। তাই ধ্যান করে বা যোগব্যায়াম করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
৮. প্রোটিন-সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন। মাছ, মাংস, ডিম বাদাম ইত্যাদি খান। এতে দাড়ি দ্রুত গজাবে।
৯. মুখের ম্যাসাজ রক্তের চলাচলকে বাড়ায়। এটি চুল গজাতে সাহায্য করে। তাই প্রায়ই মুখে ম্যাসাজ করুন। এ ছাড়া ছয় মাস পরপর দাড়ি ট্রিমিং করুন।

পশু কিনে এতিমখানায় দিলে আকিকা হবে?

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড.মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৯তম পর্বে আকিকার পশু এতিমখানায় দান করা যায় কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে টেলিফোন করেছেন মাহমুদা।
প্রশ্ন : আমরা যদি আকিকার পশু কিনে কোনো এতিমখানায় দিয়ে আসি, তাহলে কি আকিকা আদায় হবে?
উত্তর : আকিকার পশু জবেহ করে দিতে হবে। আকিকা এবং মানতের পশু যদি কেউ এতিমখানায় দিতে চান, তিনি দিতে পারেন; কিন্তু জবেহ করে দিতে হবে। কারণ, জবেহ না করা পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারলেন না, সেটি আকিকা হলো কি না বা মানতটা আদায় হলো কি না। তাই এতিমখানায় দিতে হলে আপনাকে জবেহ করে দিতে হবে।
তবে আকিকার ক্ষেত্রে উত্তম হচ্ছে জবেহ করে নিজেরা খাওয়া এবং আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করে দেওয়া। এ ক্ষেত্রে গরিব-মিসকিনের চেয়েও আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করা উত্তম। এটা একটা সামাজিক অনুষ্ঠান। এটা কিন্তু সদকা নয়।
মানতের ক্ষেত্রে সন্তানের বাবা-মা নিজেরা খেতে পারবেন না, সবটাই দান করতে হবে। তাই আকিকার ক্ষেত্রে উত্তম হচ্ছে আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করে দেওয়া। আর এটাই হচ্ছে সুন্নাহ।

আকিকার পশু কেনার সময় দামাদামি করা যাবে?

দর্শকের প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আকিকার পশু কেনার সময় দামাদামি করা যাবে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানতে টেলিফোন করেছেন মাহমুদা।
প্রশ্ন : আমরা আকিকার জন্য যে পশু কিনব, সেই পশু কেনার সময় দামাদামি করতে পারব কি না?
উত্তর : বেচাকেনা করার সময় দামাদামি করা সুন্নাহ। নবীও (সা.) দামাদামি করেছেন। সুন্নাহ বলতে আবার ভাববেন না যে এটি সওয়াবের কাজ। সওয়াবের কাজ নয়, বরং এটি নবীর (সা.) কাজের মাধ্যমে অনুমোদন দেওয়া রয়েছে। বাস্তব কারণেই আপনি দামাদামি করতে পারেন। এটা জায়েজ রয়েছে। দরকষাকষি করা বা দাম নির্দিষ্ট করা জায়েজ, নাজায়েজ কিছুই না।

চাকরির পেছনে না ছুটেই স্বাবলম্বী

খাগড়াছড়ির দীঘিনালার পূর্ব থানাপাড়া গ্রামের জাহেদুল ইসলাম (৩২) চাকরির পেছনে ছোটেননি। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল তাঁর। সেই লক্ষ্য পূরণের পথে এক বছর ধরে বাড়িতে পাখির খামার করেছেন তিনি। তাঁর খামারে কোয়েল, তিতিরসহ নানা জাতের পাখি রয়েছে। পাখির ডিম ফোটানোর কাজটাও নিজেই করেছেন তিনি। খামারের পাখি বিক্রি করে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয়ও করছেন।

প‌রিব‌র্তিত ৫ জেলার নামের ইংরেজি বানান

বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে দেশের পাঁচটি জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন ক‌রেছে সরকার। জেলাগুলো হলো—চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া।

প‌রিবর্তন সম্প‌র্কে  মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই পাঁচ জেলার নামের ইংরেজি বানানে কিছুটা অসংগতি রয়েছে। এটা দূর করতেই প্রস্তাব প্রস্তাব গ্রহণ করা হ‌য়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে,
চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong এর বদলে Chattagram;
বরিশালের ইংরেজি বানান Barisal এর বদলে Barishal;
কুমিল্লার ইংরেজি বানান Comilla এর বদলে Kumilla;
যশোরের ইংরেজি বানান Jessore এর বদলে Jashore এবং
বগুড়ার ইংরেজি বানান Bogra এর বদলে Bagura করার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ থেকে পেপাল ভেরিফাই করার প্রক্রিয়া


পেপাল ছাড়া ফ্রীল্যান্সিং বা বাংলাদেশ থেকে পেপাল ভেরিফাই করার প্রক্রিয়া

জাকির হোসাইন: ছোট একটা পোস্ট। তবে নতুন ফ্রীল্যান্সার, যারা সিদ্ধান্তহীনতায় ভুগে তাদের জন্য দরকারী। আমার নিজের ও ধারনা ছিল পেপাল ছাড়া অনলাইনে কোন আয় করা যায় না বা যাবে না। কিন্তু যখন ফ্রীল্যান্সিং শুরু করলাম তখন দেখলাম পেপাল ছাড়াও অনেক গুলো মাধ্যম রয়েছে অনলাইনে টাকা আদান প্রদান করার জন্য। তার মধ্যে ফ্রীল্যান্সিং এবং ফ্রীল্যান্সার দের জন্য Moneybookers বেস্ট মনে হলো ( অবশ্যই বাংলাদেশের পরিপেক্ষিতে) অনেকেরই এখনো ধারনা যে পেপাল ছাড়া ফ্রীল্যান্সিং করা যাবে না বা অনলাইনে রুজি করা যায় না। কিন্তু ধারনাটা পুরোই ভুল। আজকে ফ্রীল্যান্সিং কনফারেন্সে ওডেস্কের ভাইস প্রেসিডেট ম্যাট কুপারকে অনেকেই পেপাল সম্পর্কে প্রশ্ন করছে। তাদের জন্য লিখছি।

কোষ্ঠকাঠিন্য হলে কী করবেন?

অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। জীবনযাত্রার ধরনে একটু পরিবর্তন আনলে কোষ্ঠকাঠিন্য অনেকটা কমানো যায়।
কী করবেন
• সাধারণ খাবারের সঙ্গে প্রতিদিন প্রচুর শাকসবজি (শাকসবজির মধ্যে পটোল, ঢেঁড়স, কাঁকরোল ইত্যাদি) আঁশযুক্ত ফল খাবেন।
• প্রচুর পানি পান করবেন (৮/১০ গ্লাস) প্রতিদিন। সম্ভব হলে ডাবের পানি পান করবেন।
• প্রতিদিন খাওয়ার পর ইসবগুলের ভূসি ভিজিয়ে শরবত করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন। দুধ ও পনির খাবেন।
• কোষ্ঠকাঠিন্য বেশি হলে দু-একদিন পায়খানার রাস্তায় জোলাপ দিতে পারেন অথবা লেক্সেনা ট্যাবলেট রাতে একটা করে খেতে পারেন অথবা দুই-তিন চামচ করে এক-দুবার মিল্ক অব ম্যাগনেসিয়া খেতে পারেন। তবে যেকোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।
কী করবেন না
• মাছ, মাংস বেশি করে খাবেন না। পারলে মাংস খাওয়া বাদ দিন।
• চা-কফি খাওয়া কমিয়ে দিন।
• মানসিক চাপ এড়িয়ে চলুন।
• আয়রন ট্যাবলেট ও বিষণ্ণতারোধক ওষুধেও কোষ্ঠকাঠিন্য হতে পারে।
• জোলাপ, লেক্সেনা ট্যাবলেট ও মিল্প অব ম্যাগনেসিয়া দু-তিন দিনের বেশি গ্রহণ করবেন না। এতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

ডা. সজল আশফাক
সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

আরমেইল (eRmail) থেকেও আয় করুন

eRmail’ইনবক্স ডলার’ ডট কম-এর মতোই আর একটি জনপ্রিয় সাইট হচ্ছে ’অার মেইল’ ডট কম। 
তবে ইনবক্স ডলার থেকে এর পার্থক্য হচ্ছে যে, ইনবক্স ডলারে মেসেজ পড়া, সার্ভে, ভিডিও দেখা, সপিং ইত্যাদি বেশিরভাগই যুক্তরাষ্ট্র ভিত্তিক। কিন্তু ’আর মেইল’- সাইটে বাংলাদেশ থেকেই  মেসেজ পড়া, সার্ভে, ভিডিও দেখা, সপিং ইত্যাদি বেশিরভাগ কাজই করা যায়।

‌তিন প্র‌তিষ্ঠানে সরকা‌রি প্র‌শিক্ষণ

সরকা‌রি ও আন্তর্জা‌তিক দাতা সংস্থার উ‌দ্যো‌গে তিন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের বি‌শেষ সু‌যোগ।

১। মহিলাবিষয়ক অধিদপ্তর

নারীদের ছয় বিষয়ে প্রশিক্ষণ দেবে ঢাকার মহিলাবিষয়ক অধিদপ্তর। দরজিবিজ্ঞান, এমব্রয়ডারি, ব্লক-বাটিক ও টাই-ডাই বিষয়ে ভর্তি করা হবে। আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। প্রশিক্ষণের মেয়াদ চার মাস।

আবেদন করতে হবে ৩০ এপ্রিলের মধ্যে। 

প্রাইমা‌রি বৃত্তির ফল প্রকাশ!

প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হ‌বে মঙ্গলবার দুপুর ২ ঘ‌টিকার পর। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির রেজাল্ট আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। এ ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য পৃথক পরীক্ষা নেওয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা বা ওয়ার্ড ভিত্তিক এই বৃত্তি দেওয়া হচ্ছে। এবার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে।
প্রাথমিক পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আগামীকাল বেলা ১১টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক বৃত্তির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরবেন।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ্জ জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন।
।

Primary scholarship results