গুগল ম্যাপ থেকে আয় করার উপায় : Earn Money from Google Map

গুগ‌লে লোকেশন দেখা ছাড়াও টাকা ইনকা‌মের জন্য ব্যবহার করা যাবে গুগল ম্যাপ। সাধারণত লোকেশন দেখার জন্য আমরা Google Maps ব্যবহার করি। এই টুলটি বিশ্বজুড়ে কোটি কোটি লোক ব্যবহার করে। আর যদি আপনার কাছে ফোন থাকে তাহলে আপনার ফোনেই এই গুগল ম্যাপ এর app মুজুদ রয়েছে।

আমরা অনেকেই গুগল ম্যাপসকে কাজে নিয়ে থাকি, এবার প্রশ্ন হলো এই ম্যাপ থেকে কি কোনো ইনকাম করার রাস্তা রয়েছে? তবে জানেন কি এই প্ল্যাটফর্মটি স্মার্টফোন ইউজারদের প্রচুর পরিমাণে টাকা আয় করার সুযোগ দেয়?

ইয়োগা কেন করবেন : Why Do Yoga

যোগ বা ইয়োগা অত্যন্ত প্রাচীন একটি শাস্ত্র। এর মধ্যে আছে আমাদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও চারিত্রিক উন্নতি সাধনের সুযোগ। পরিবেশ ও প্রকৃতির সঙ্গেও যোগব্যায়ামের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও নানা ধরনের সুবিধা–অসুবিধা দেখা দেয়। যেমন ঠান্ডা আবহাওয়ায় নানা ধরনের রোগবালাই কমবেশি সবার মধ্যেই দেখা যায়। নিয়মিত যোগচর্চার মাধ্যমে সহজেই এই রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি।

ইয়োগার শাখা মূলত আটটি। এর মধ্যে তিনটি বিশ্বব্যাপী সমাদৃত। এগুলো হলো আসন (শারীরিক ব্যায়াম), প্রাণায়াম (নিশ্বাসের ব্যায়াম) ও মেডিটেশন (ধ্যান)। এই তিন শাখা নিয়মিত চর্চা করে নিজেকে সুস্থ ও সুন্দর রাখা সম্ভব।

ক্রেডিট কার্ড নিয়ে ৫ গুরুত্বপূর্ণ ধারণা, জেনে নিন সত্যিটা!

ডিজিটাল হচ্ছে দেশ। বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার। কিন্তু মধ্যবিত্তের মনে এখনও Credit Cards নিয়ে হাজার আশঙ্কা। এই বুঝি কাঁড়ি কাঁড়ি টাকা বেরিয়ে গেল! অকারণ অর্থ নষ্টের ভয়ে এখনও অনেকেই কার্ড ব্যবহার করতে চান না। কিন্তু সত্যিই কী ক্রেডিট কার্ড মানেই টাকা নষ্ট? একদমই নয়। আসলে এই নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে মানুষের মনে। সেখান থেকেই ভয় বাসা বাঁধে। বরং ভয় কাটিয়ে সঠিক ভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করলে উপকারই মিলবে।

৫ লক্ষ টাকায় বিক্রি ২ টাকার পুরনো কয়েন! : How To Buy or Sell Old Coin


পুরনো মুদ্রায় আগ্রহ? জমাতে কিংবা কেনা-বেচা করতে চান? একাধিক অনলাইন ওয়েবসাইট পুরাতন নোট এবং কয়েন কেনা বেচা করে (Old Notes and Coin Selling)। যদি অতি দ্রুত টাকা পয়সা রোজগার করতে চান সেক্ষেত্রে বড় খবর রয়েছে ৷ এমন এক ধরনের ব্যবসার বিষয়ে আলোচনা করা হবে যাতে অল্প সময়েই মোটা অঙ্কের মুনাফা সম্ভব ৷

শৌখিন পাখি পালন করে সফল আরিফুল

রংপুরের তারাগঞ্জ উপজেলার আরিফুলরা চার ভাইবোন। চারজনই শিক্ষিত। ছোট ভাই হাফেজ আসিফ পাবনার একটি মসজিদে ইমামতি করেন। চার বছর আগে তিনি পাবনা থেকে আরিফুল ইসলামকে তিন জোড়া শৌখিন পাখি কিনে দিয়েছিলেন। পাখি দেখে বাবা আসাদুর রহমানের সে কী রাগ! বাবাকে বুঝিয়ে বাড়িতে পাখি পালন শুরু করেন আরিফুল।

নিজ উদ্যোগে অল্প বিনিয়োগে শুরু করুন ব্যবসা : Beekeeping Business Idea

কৃষিপ্রধান দেশে শুধুমাত্র কৃষি ব্যবসার মাধ্যমে (Agriculture Business Ideas) মাসে লক্ষাধিক টাকা আয় করা যেতে পারে। যাঁরা ৯ - ৫ টার গতানুগতিক চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু (Starting Own Business) করতে চান তাঁদের জন্য মৌমাছি পালন (Beekeeping) উপযুক্ত বিকল্প হতে পারে।

এই ব্যবসায় ন্যূনতম বিনিয়োগ (Small Level Business) করে খুব কম সময়ে ভালো আয় উপার্জন করার সুযোগ রয়েছে। কীভাবে মৌমাছি পালনের ব্যবসা শুরু করা যাবে এবং মাসিক কত টাকা পর্যন্ত আয় করা যেতে পারে? নিচে বিস্তারিত আলোচনা করা হল।

কোভিড রোগীর জন্য এ্যান্টিভাইরাল ও সিটি স্ক্যান কি জরুরি?

ঢাকায় থাকেন ফারজানা মান্নান। সোমবার থেকে ১১ দিন আগে সামান্য হাঁচি হয় তার। তিনি বলেন এর দুই দিন পর তার ছেলের হাঁচি হয়। ফারজানা মান্নান বলেন `আমার বা আমার ছেলের আর কোন উপসর্গ ছিল না। আমাদের জ্বর,কাশি হয়নি। স্বাদ গন্ধও ঠিক ছিল। কিন্তু আমি সতর্কতাবশত আমার পরিবারের সবার করোনাভাইরাসের টেস্ট করাই।'

সেই টেস্ট করার পর দেখা যায় তিনিসহ তার পরিবারের আরো চারজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে।

`আমার বাবা বিশ্বাস করতে চাইছিলেন না যে তার করোনা পজেটিভ এসেছে। কারণ তার কোন উপসর্গ ছিল না। আমরা সিওর হওয়ার জন্য দ্বিতীয়বার টেস্ট করাই, তখনও তার পজেটিভ আসে,' তিনি জানান। এভাবেই এক পরিবারে চারজন করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর তারা চিকিৎসকের শরণাপন্ন হন। তাদেরকে ১০টি ওষুধ প্রেসক্রাইব করা হয়। সঙ্গে রক্ত পরীক্ষা।

এই ওষুধগুলোর মধ্যে ছিল এ্যান্টিভাইরাল ওষুধ মনলুপিলাভির, যেটা দিনে দুই বেলা আটটা করে খেতে হবে বলে চিকিৎসক পরামর্শ দেন। ফারজানা মান্নান বলছেন তিনি এই ওষুধের পরিমাণ দেখে দ্বিতীয় একটা মতামত নেয়ার জন্য আরেকজন চিকিৎসকের শরণাপন্ন হন।

তিনি বলেন `দ্বিতীয় ডাক্তার আমার রক্ত পরীক্ষার রিপোর্ট দেখেই বলেন আপনার খুব মাইল্ড উপসর্গ। এইসব ওষুধ খাওয়ার কোন দরকার নেই। আপনি শুধু ভিটামিন, সি, ডি ও জিঙ্ক খান। গরম পানির ভাপ নেন। আমিসহ আমার পরিবারের সবাই সেটাই করছি। আলহামদুলিল্লাহ আমরা ভাল আছি।'

যশোরের আরেকজন ব্যক্তি বলছেন গত দুই দিন আগে তার করোনভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি বলেন `আমার সারা বছর কাশি থাকে। সেটাকে আমি উপসর্গ হিসেবে দেখিনি। কিন্তু যেটা হয়েছে আমার দুর্বল লাগছিল। আমি ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া শুরু করি। কিন্তু দিনে আটটা `এমোরিভির ২০০' ওষুধ খাওয়াটা আমার জন্য বেশ অস্বস্তিকর মনে হচ্ছিল।'

`এরপর আমি আমার পরিচিত আরেক ডাক্তারের শরণাপন্ন হই। তিনি আমাকে বলেন, ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে আর ওই ওষুধটা বন্ধ রাখতে। এর সাথে আমাকে একটা সিটি স্ক্যান করতে বলা হয়েছে। যেহেতু আমি ভাল বোধ করছি এখন সিটি স্ক্যান করাবো কিনা ভাবছি,' বলেন তিনি।

বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠানকে মলনুপিরাভির উৎপাদন ও বাজারজাতকরণের অনুমোদন এরই মধ্যে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ হিসেবে এর ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। একজন ব্যক্তি জানিয়েছেন যখন তিনি তার চিকিৎসককে এই ওষুধের ব্যাপারে প্রশ্ন করেন, তার চিকিৎসক জানান করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের কারণে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

এ্যান্টিভাইরালের কখন দরকার?

ন্যাশনাল গাইডলাইন অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব কোভিড-১৯-এ ‘মডারেট কেস'’ এবং ‘সিভিয়ার কেস’ ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে শুধুমাত্র এ্যান্টিভাইরাল ব্যবহার করার কথা বলা হয়েছে। মাইল্ড বা মৃদু উপসর্গের ক্ষেত্রে এ্যান্টিভাইরাল ব্যবহারের কোন পরামর্শ দেয়া হয়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের ডাক্তার, হাসপাতালের আবাসিক চিকিৎসক এবং করোনাভাইরাস বিশেষায়িত ইউনিটে শুরু থেকে কাজ করছেন ডা. মো. মেহেদী হাসান।

তিনি বলেন ‘সবক্ষেত্রে এ্যান্টিভাইরালের খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রোগী সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন সি, ডি, জিংক খেতে পারে। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এ্যান্টিবায়োটিকও দরকার নেই।’

‘বর্তমানের রোগীদের যে উপসর্গ সেখানে এ্যান্টিভাইরালের প্রয়োজন নেই। মনে রাখতে হবে যে কোন এ্যান্টিভাইরালের এ্যাডভার্স সাইড এফেক্ট (বিরূপ পার্শ্ব-প্রতিক্রিয়া) থাকতে পারে,’ বলছেন ডা. হাসান।

হাসান বলেন, ‘৪০০ বার বুকে এক্সরে করলে যে রেডিয়েশন শরীরে ঢুকে যায় একবার সিটি স্ক্যান করলে সেই রেডিয়েশন শরীরের ঢুকে যায়।’

তবে এ্যান্টিভাইরাল দেয়ার ক্ষেত্রে যদি কোন রোগী ঝুঁকিপূর্ণ হয় সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। তিনি বলেন, ‘অক্সিজেন লেভেল যদি নিচে নেমে যায়, করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়, ডায়াবেটিস, হাইপার-টেনশন, এ্যাজমাটিক টেন্ডেন্সি থাকে তাহলে এ্যান্টিভাইরাল দেয়ার সিদ্ধান্ত নেয়া যেতে পারে।’

‘কিন্তু মাইল্ড উপসর্গ নিয়ে যেসব রোগী রয়েছে তাদের ক্ষেত্রে এটার দরকার নেই।'

ব্যয়বহুল চিকিৎসা
নাম প্রকাশ না করার শর্তে একজন কোভিড আক্রান্ত রোগী বলছেন একটা এ্যান্টিভাইরাল ওষুধের দাম ৫০০ টাকা। পাঁচ দিনের একটা কোর্স সম্পন্ন করতে ২০ হাজার টাকা খরচ হয়েছে। সঙ্গে অন্যান্য ওষুধ এবং টেস্ট তো রয়েছে।

তিনি বলেন ‘আমার পরিবারে দুইজন আক্রান্ত। এখন দুইজনের এই ব্যয়বহুল চিকিৎসা বহন করা আমার জন্য অনেক কষ্টের হয়ে যাচ্ছে।’

সূত্র : বিবিসি 



অনলাইনে আয় করার সেরা ১০ উপায় : Top 10 Online Money Making Idea

বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইনে উপার্জন করা বেশ সহজ হয়ে গেছে। বিশেষ কোনো ডিগ্রি বা দক্ষতা না থাকলেও অনেকে বাড়িতে বসে অনলাইনে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। জেনে নিন এসব সম্পর্কে -

অনলাইনে আয় করুন মোবাইলের সাহায্যে : Earn Money Online by Mobile

রোজগারের স্বপ্ন একটু বয়স বাড়ার সাথে সাথে কমবেশি সকলেই দেখে থাকে। তবে চাইলেই তো আর রোজগার করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন বিশেষ ডিগ্রি বা ট্যালেন্ট; এবং ঘরে বসে তো আর টাকা পাওয়া যাবে না, রোজগার করতে গেলে বাড়ি থেকে বাইরে বেরোতে হবে – এতদিন পর্যন্ত এমন একটা ধারণাই সকলের ছিল। কিন্তু সাম্প্রতিক মহামারী পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের প্রচলন ঘটায় এখন বাড়িতে বসেই অনলাইনে বিভিন্ন উপায়ে টাকা রোজগার করা যাচ্ছে, যা মানুষের এই চিরাচরিত চিন্তাধারায় আমূল পরিবর্তন এনেছে। ফলে রোজগেরে মানুষের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগাতেও একাধিক মানুষ এখন এই পথে হাঁটা শুরু করেছেন।

গেম খেলে ফ্রি বিটকয়েন জেতার সুযোগ : How to Earn Free Bitcoin

বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি শব্দদুটির সাথে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া এখন দুষ্কর। ডিজিটাল মুদ্রা বিনিয়োগ করে লাখো লাখো টাকা আয় করার খবর প্রায়শই সামনে আসে। বিশ্বের সবচেয়ে দামী ক্রিপ্টোকারেন্সি হল, বিটকয়েন। ফলে স্বাভাবিক ভাবেই এই মুদ্রা কিনতে (বিনিয়োগ) অনেক অর্থ ব্যয় করতে হয়। তবে আপনি যদি অর্থ ব্যয় না করে বিটকয়েন সংগ্রহ করতে চান, তাহলে আপনার জন্য রইল আমাদের আজকের এই প্রতিবেদন। আসলে Fold AR (ফোল্ড এআর) নামের একটি নতুন অগমেন্টেড রিয়েলিটি গেম, সম্প্রতি প্লেয়ারদের বিটকয়েন জেতার বা উপার্জন করার সুযোগ দিচ্ছে। আপনি চাইলে খুব সহজেই এই গেমে অংশগ্রহণ করতে পারবেন।